শেখার মজা!
ছোট্টবেলাতে সহজ উপায়ে পড়া মুখস্ত করার কতো যে বুদ্ধি বের করা হতো। সব টিচারই ধরে কেবল ঠোটস্থ করাতেন না পড়া, কেউ কেউ ছিলেন বুঝাতেন, আর যেন সহজে পড়া মনে ধরে তাই কিছু মজার মজার পদ্ধতি ব্যবহার করতেন। কিন্তু সাধারনত প্রাইভেট টিউটর কিবা কোচিং-এর স্যাররাই এমনটা করতেন। স্কুলে থাকতে একেকবার একেকজনা এইসব রকমারি পদ্ধতি হাজির করে বাহবা কুড়াতাম। সরল অঙ্ক, ইতিহাস, গনিত সব বিষয়েরই কিছু না কিছু এমনি সহজ উপায় ছিলো। “বাবার হইলো আবার জ্বর, সারিলো ঔষধে!” লাইনটা থেকে একবারেই ইতিহাসের সম্রাটদের নাম ক্রমানুসারে মনে রাখতে পারতাম। বাবর> হুমায়ূন>আকবর> জাহাঙ্গীর> শাজাহান>ঔরংজেব। পুরো মুঘল সাম্রাজ্যের হোতারা পরপর একলাইনে হাজির! আবার দুরত্ব মাপক এককগুলো শেখার জন্যে মনে মনে আওড়াতাম সাধুভাষার বচন। “কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে!” কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার – সবার দেখা মিলিবেই। এমনি আরো কি কি যেন আছে, মনে আসছে না।
আদ্দিকালের এইসব মনে পড়লো আজ ভাতিজির থেকে ৯এর নামতা শেখার মজার এক উপায় শেখার পর। মনে মনে আপনার হাতের আঙ্গুলগুলোকে ১ থেকে ১০ একক ভেবে নিয়ে নিম্নোক্ত তিনটি ধাপ অনুসরন করুনঃ
১। ৮ গুনন ৯ এর জন্যে আপনার ৮নং আঙ্গুলটিকে ভাজঁ করুন,
২। ভাজঁ করা আঙ্গুলের আগের আঙ্গুলগুলো গুনে নিন, যা কিনা দশকের অঙ্কের নির্দেশক হবে। এইক্ষেত্রে সংখ্যাটি হয় ৭,
৩। এবার ভাজঁ করা আঙ্গুলের পরের আঙ্গুলগুলো গুনে নিন, যা কিনা এককের অঙ্কের নির্দেশক হবে। এইক্ষেত্রে সংখ্যাটি হয় ২।
এই তো! উত্তর পেয়ে গেলেন ৭২!
তবে মজার এই পদ্ধতি কেবল ৯এর নামতার ক্ষেত্রেই প্রযোজ্য! নামতার কথায় ওকে বললাম যে, ক্যালকুলেটর দিয়েও সংখ্যার ছলে লেখা যায়। আমি আর কি শেখাবো, কতো কি যে জানলাম পিচকির থেকে!
ক্যালকুলেটরকে উলটো করে ধরুন, শূন্যস্থানগুলাতে শব্দ বসিয়ে এবার দেখুন সংখ্যার কথা বলার খেলা!
৪০০ -৮৩ = সত্য বিনা ... বলিও না।
৫৭০০০ + ৭৩৮ = ... ঢং ঢং করে বাজে।
৭১৫২ -৪৭ = টাকাই ... , ...’ই টাকা, মিল মহব্বত বড়ো কথা।
০.৪৭ X ১.৫ = এই দুনিয়াতে সব্বাই ...।
০.৩ X ২ = যা ভাগ! / ....
১১৬৬৯ X ৩ = ... করো খোঁপার বাধঁন, দিল ওয়াহি মেরা ফাস গায়ি!
এমনি করে আরো আরো অনেক কিছু ...
আমাদের শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠানের অনেক অভাব দেখা যায়, সিসিমপুরের কথা বাদ দিলে আর কি তেমন আকর্ষনীয় কিছু চোখে পড়ে? তাই বাচ্চারা হিন্দি কার্টুনগুলোতেই মশগুল এখন। আমাদের ছোটকালে সেই এক বিটিভিতেও নানান কার্টুনের পাশাপাশি দেশের বানানো “ভন্ডুল”, খালামনি’র “এসো গান শিখি”, মুস্তাফা মনোয়ারের ছবি আকাঁর আসর, বিদেশী সিরিয়াল ফেইরী টেইলস থিয়েটার - এমনি কম কিছু ছিলো না।
বাচ্চাদের ইতিহাস শেখানোর জন্যে একটা দারুন অনুষ্ঠান দেখলাম। প্রথমে দেখতে আজগুবি লাগছিলো, কি সব হাবিজাবি কান্ডকারখানা! কিন্তু খেয়াল করলাম, এমনি করে উলটাপালটা কান্ড, গান করেই মজার ভাবে উপস্থাপন করা হচ্ছে ইতিহাসের অনেক ঘটনা, যেটা সহজেই বাচ্চাদের মনে থাকছে। কেবল রাজারাজদের কথা নয়, বিশ্বযুদ্ধের ঘটনা, নানান সময়ের আবিষ্কার – সবকিছুই থাকে অনুষ্ঠানটায়। দেখে লাগে এমনি আইডিয়ার কিছু কি তৈরী করা যায় না আমাদের বাচ্চাদের জন্যে, নয়তো এইটাই কি আমাদের উপযোগী করে প্রচার করা সম্ভব নয়?
কিং জর্জ’দের নিয়ে ওই অনুষ্ঠানের একটা অংশ দেখুন।
কমেন্ট থেকে আপডেটঃ
হাসান রায়হান
আমার মানুষেরা গান গায় = ময়মনসিং
মিথ্যা তুমি দশ পিপড়া= লেফটেন্যান্ট
লব আর হর কোন্টা কী? : দুধের হর উপরে থাকে অংকের হর নিচে
একান্ত অভাজন
হইরা(হর) পাগলা মাটির নিচে । আর লবাব (নবাব) খাকে সবার ওপরে ।
গ্রিফিন
সাইকোলজি psy-পিসি cholo-চলো gy-যাই
রুম্পা
সরল অংকে মনে হয় কোনটার পর কোনটা করতে হয় সেটা হতো BODMAS
B= Bracket
O= Or
D= Divide
M= Multiply
A= Addition
S= Subtraction
পশ্চিম-উত্তর দিক বোঝার জন্য একটা ছোট্ট লাইন আব্বা শিখিয়েছেলেন, "পশ্চিমেতে মুখ করিলে ডাইনে পড়ে যাহা- অতি সত্বর আমার নিকট পাঠাও তাহা" অর্থ্যাৎ উত্তর..
আরো আছে, রোদের কালার কোড:
BB R.O.Y Good Boy Very Good Worker= বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার= ব্ল্যাক-ব্রাউন-রেড- অরেঞ্জ- ইয়োলো-গ্রিন-ব্লু- ভায়োলেট- গ্রে- হোয়াইট
তানবীরা
পাগুটাদিপতি - এটা ছিল কারক ও বিভকটির মুল





ঢাকায় আইসা কিন্ডারগার্টেনে ভর্তি হইয়া যাও। অস্ট্রেলিয়া থাকে মাইনসে?
আগেতো কন নাই, এই কথা তাইলে কি হইতাম নাকি দেশান্তরী!!
হাহা মজা পাইলাম পোস্টটা পইড়া।
জানি পোলাপাইন্না পোষ্ট!
নয়ের নামতা আরেক ভাবেও করা যায়

কত অজানারে! কেম্নে করা যায় অন্যভাবে? বলেন তো, আম্রাও শিখি। চোখ টিপি দিলেন মানে কি?
মজা পাইলাম...
কিন্তু বালিকা হে, তুমি যে ইতিহাস ভুইলা গেছো

বাবার হইলো একবার জ্বর, সারিলো ঔষধে
তুমি আকবর দ্য গ্রেটেরে এম্নে ফালাইয়া দিলা? বেচারা যদি মরা অবস্থায় কাইন্দা দেয়, তাইলে কি হইবো আমি চিন্তাইতে পার্তেছি না
থ্যাঙ্কু থ্যাঙ্কু!! আকবর'রে যে কেমনে ভুলিয়া গেলাম! এত্তো আজিব টিভি সিরিয়াল দেখছিলাম তাও কেম্নে ভুল্লাম
এডিট করে দিছি। তবে আমি শুঞ্ছিলাম "আবার" একবার না। যাইহোক, বুড়ামানুষের স্মৃতির ভুল ধরাইয়া দেয়ার জন্যে ধন্যবাদ! 
তুমি তো দেখি মেলা কিছু শিখেছ। ঢাকায় এসে মাষ্টারি শুরু কর।
্মাষ্টারের যেই হাল বাচ্চারা কনফিউসড হইয়া মজায় আমার ক্লাশ ছেড়ে যেতেই চাইবে না! সেইটা আবার সমস্যা না বলো?
এইগুলা আমাকে শিখাবার যে কত চেষ্টা করা হইছে, কিছুতেই কিছু লাভ হয়নাই। বছর শেষে অংকে সারাজীবন ডাব্বা। আমার ধারনা ঐ সময় কিলাইয়া হাকাইয়া ডাকাইত মারিতে পারিনাই বইলাই দেশে আজো শান্তি আসেনাই।
সরল অঙ্কের কি জানি একটা ছিলো মনে আসতেছে না!
তবে কিলাইয়া ডাকাত দৌড়ানি বেশ মজা লাগতো, কিন্তু কাজের কাজ করতে পারতাম না মানে দুরত্ব মাপন! 
কালকে একজনরে কইলাম চার বারোং বাহাত্তর! আমি মনে হয় ক্লাস ফাইভের অংক পরীক্ষায়ও ফেইল করবো এখন।
আগেতো তাও চেষ্টা করতাম মুখে মুখে গননা করার ইদানিং সোজা গননাটাও ক্যাল্কুলেটর/মোবাইলে করি!!
বাংলা ব্যাকরণে ছিল একটা 'সখী তুমি কার' কিন্তু এই বাক্য যে কি মনে রাখার জন্য শিখসিলাম তা মনে নাই
পোস্ট তো মজার হইসেই আরো বেশী বেশী শিখেন আমাদেরও শিখান
সখী'র কথা তো শুনি নাই!।। খুজেঁ বার করো এর মানে কি?
আমার মানুষেরা গান গায় - মিথ্যা তুমি দশ পিপড়া
আপ্নের কথায় মনে পইরা গেলু
পিসি চলো যাই
শুনি নাই , মানে কী?
কারক নিয়া ছিল আরেকটা মনে আসতেছেনা।
এর মানে হৈতেছে সাইকোলজি psy-পিসি cholo-চলো gy-যাই
লব আর হর কোন্টা কী?
: দুধের হর উপরে থাকে অংকের হর নিচে
পয়ল্লা বুজতারিনাই দুধের হর কি। দুস্টু চিন্তা মাথায় আইতাছিলো
মাইম্যানসিং টাইপের একটা ছিলো বইচাঁমাছ = বুক টি ফিশ!
আপ্নাদের ২জনের দেয়া গুলাও শুঞ্ছিলাম, মনে ছিলো না আর কি।
হর লবের কি আরো একটা তরিকা ছিলো?
হইরা(হর) পাগলা মাটির নিচে । আর লবাব (নবাব) খাকে সবার ওপরে ।
আমি অংক ডরাই

তবে নিয়মগুলো ছোটবেলাতে যত্ন করে শেখালে হয়তো অংকের নামে জ্বর আসতো না ।
“বাবার হইলো একবার জ্বর, সারিলো ঔষধে!” এইটা জানতাম । তবে আমার মনে হইতো এইটা শুধু আমরাই মানে আমার আসেপাশের লোকজনরাই শুধু জানে । দেশের আর কেউ জানে না
সব্বাই কিছু না কিছু জানতো, পরে ভাব দেখাইতাম কে কতটা জানি। এম্নে এম্নে করেই ছড়াইতো।
ভিডিওটা দেখে মজা পেলাম।
হ্যাঁ, অন্যগুলোর চেয়েও এই পার্টটা বেশি পছন্দ হয়েছে মার, তাই শেয়ার করা।
আফা-আআআআআ, "বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে"...আকবররেই খেদায় দিলেন??

রায়েহাত শুভর মতো আমিও দিলে দাগা পাইলাম..
মিথ্যা তুমি দশ পিপড়া= লেফটেন্যান্ট- এটা মনে আছে..সরল অংকে মনে হয় কোনটার পর কোনটা করতে হয় সেটা হতো BADMAS দিয়ে...পশ্চিম-উত্তর দিক বোঝার জন্য একটা ছোট্ট লাইন আব্বা শিখিয়েছেলেন, "পশ্চিমেতে মুখ করিলে ডাইনে পড়ে যাহা- অতি সত্বর আমার নিকট পাঠাও তাহা" অর্থ্যাৎ উত্তর..আসেন আমরা সবাই মিলে এগুলোর একটা সংগ্রহ ৈতরি করি..কি বলেন?
হ গো আফা! আকবর'রে বেশি ভালোবাইসাই মনে হয় লুকাইয়া রাখছিলাম!!
সরল অঙ্কেরটা এক্টুও মনে আসছে না, কিন্তু জানি একটা আছে। আপনি প্লীজ BADMAS এর পন্থাটা বলেন।
উত্তর-দক্ষিন এরটা নতুন শিখলাম।
হ্যা, মজার এইসব সংগ্রহ করা যায়।
মজা পাইলাম...
হার্ড ড্রাইভে তথ্য ফিড করার উপায় না খুজেঁ প্রসেসরে ডেটা ফিড করার উপায় খুঁজলে মনে হয় নতুন কিছু সৃষ্টি হত
যাইহোক ন'য়ের নামতা ভালো লাগছে 
তৈরী করতে চেষ্টা করেন।
আমার টিচাররা এইগুলা ছাড়াই ইতিহাস মুখস্থ করাইছে!
টিচারগো ধিক্কার দেয়া উচিত হইবো কীনা বুঝতেছি না!

ধিক্কার অবশ্যিই দেয়া উচিত! সব্বাই কিছু না কিছু ফাকিঁবাজি বুদ্ধি দিয়া কাজ চালাইছি, আপ্নারে এইভাবে তা থেকে বঞ্চিত করা হইছে, এটা কত্তো দুঃখের কথা!
অস্ট্রেলিয়া থাকে মাইনসে?
পড়া মনে রাখার জন্য আমি অভিনব সব বুদ্ধি বাইর করতাম। কোনো কোনো থিউরিকে গল্প বানিয়ে সেখানে নিজের জীবনের ঘটনাবলী ঢুকিয়ে দিতাম। বেশীরভাগ সময় লিখতে কোনো সমস্যা হতো না, কেবল খেয়াল রাখতাম পুরাই যেনো গুলতাপ্পি না হয়ে যায়
আপ্নেতো দেখি পিচ্চিকাল থেকেই লেখিকা হবার চেষ্টায় ছিলেন! গুড গুড! অভ্যাসটা দারুন কাজে আসছে।
একটা ছোট ভুল হয়ে গেছে এটা হবে BODMAS

B= Bracket
O= Or
D= Divide
M= Multiply
A= Addition
S= Subtraction
আরো আছে, রোদের কালার কোড:
BB R.O.Y Good Boy Very Good Worker= বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার= ব্ল্যাক-ব্রাউন-রেড- অরেঞ্জ- ইয়োলো-গ্রিন-ব্লু- ভায়োলেট- গ্রে- হোয়াইট
(ঠিক আছে তোহ! বহু পুরানো বিদ্যা)
আররে! দারুন
পাগুটাদিপতি - এটা ছিল কারক ও বিভকটির মুল
পুরাটা ভাঙ্গায়া বলেন! কিচ্ছু মনে নাই!

গাধা গাধা আমি জাতি- assassination.
আরে, এটাতো শুনি আগে!

কিন্তু অন্যসগুলোতে যেমন বাংলাটাতে কিছু একটা বুঝায়, এইটাতে তেমন না কিন্তু! নিজেকে গাধা বলতে কেই বা চায় বলেন!
মন্তব্য করুন