বিজলী এখন মানু'র ঘরে...
যৌবন তাহার ভাটির দিকে গিয়াও আবার কিরুপে কিসের সহায়তায় যৌবন উষালগনে গমন হইল এবিষয়ে আশ্চর্যান্বিত হইয়াছেন রায়হানভাই । উনার মতে - “ বিষয় কী, যৌবন একবার শুইয়া পইরা আবার খারায় যাইতেছে কেমনে!!”
সদুত্তর না দিয়া আবজাব বুঝাইলেন পাঠকদের… কিন্তু মনের কথা বনে থুক্কু ব্লগে না বলে বলেছেন খোমাখাতায়।
মানুষ এখন বিবাহিত।
ব্লগের জন্মলগ্ন থেকেই সে বহুবছুর যাবত জানান দিতেছেন, জ্বরের ঘোরে, কাপড় ধোলাই করতে গিয়া, বান্না করার সময় - অহরহই মা-বাবা’র হবু পুত্রবধূ তার স্মরনে উদিত হয়। ‘সতত তাহার কথা পড়ে মোর মনে’ টাইপ হাল আর কি। ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই’ মন্ত্রে বিশ্বাসী’র মতোন বহুখানে এ্যাগেইন থুক্কু সর্বত্র চরে বেড়াইছেন। যদিও ঝোপ বুঝে কোপ পড়েনাই।
কিন্তু এবার কোপ ফেলিবার পরও সর্বত্র কানাকানি শুরু। সবাই জিজ্ঞাসা করিতেছে, “মানু এহেন ফাইজলামির কারন কি?” কেহ যে কেন তাহার বিবাহের খবরে বিশ্বাস করিতেছে না তাইতে বড়োই মর্মবেদনার উদ্রেগ হইতেছে। আরে এখন কি রুপে কাদম্বিনী সাজিবে আর কিরুপে সবাইকে জানাইবে আসলেই বৈবাহ সম্পন্ন করিয়াছে।
বিজলী এখন তাহার ঘরে। যে বিজলীতে সবার চোখ ধাধায়, মনে কাপুনি ধরে সেই সে বিজলী।





অভিনন্দন
এহেন কড়া কড়া বাংলা আমার দ্বারা বুঝা সম্ভব না.......মাথার উপর দিয়া গেলো ...তারপরও যা বুঝলাম তাতে মনে হইলো মানুরে আম পচার মত পচান দিছে "ঝেবীন"!
আরে মানু'রে পচাইলাম কই, খুশির খবর দিলাম, আমরা থাকতে এহেন খবর পঞ্চকর্নে না পৌছাইলে কেম্নে হবে!
তোমার বাংলা বুঝার হাল যা দেখলাম ফেবুতে... বিমা মাষ্টর নাকে খত দিয়া কান মইলা ভাগবো তোমারে আবার কিছু বুঝাইতে কইলে...।
বিমা জোনাকরে যা বুঝাইলো আমি হাইসাও কুল পাই নাই। তবে বিমা বিফল হইছে, জোনাক বুঝে নাই বিমা কি বুঝাইছে।
এইবার কদম্বিনী মরছে
পোলাটারে ভাল জানতাম
ভালু পোলাডা বিজলীরে বাসায় নিছে। কি আর কমু। কলিকাল।ঘোর কলিকাল।
?
একবার একটা বিজ্ঞাপনি প্রচারণায় কাজ করছিলাম। কনডম বেচনের এই কমিউনিকেশনে আমাগো করণীয় ছিলো ব্রোথেল যাত্রীগো মধ্যে সেইফ সেক্সের সচেতনতা তৈরী করা। আমরা তখন একটা চরিত্র তৈরী করছিলাম যার নাম দেওয়া হইছিলো বাজী কুদ্দুস, যে জীবনের সবকিছুতে বাজী ধরে। বেপরোয়া এই তরুণের জীবনে একজন নায়িকাও ছিলো, যার নাম ছিলো বিজলী...
কবি এইখানে কী বুঝাইতে চাইলেন
আরে এখন কি রুপে কাদম্বিনী সাজিবে আর কিরুপে সবাইকে জানাইবে আসলেই বৈবাহ সম্পন্ন করিয়াছে।
উনার ঘরে বিজলী! তাইলে তো কারেণ্ট লইয়া আর টেনশান নাইক্কা!
মৃত জীবন ভালু কাটুক ।
বিজলী?
আমাদের বাসায়ও সারাদিন লোডশেডিং থাকে, বিজলী থাকেনা...থাকলে ভালো হৈতো..
মানুষ বিয়া করছে কথডা এমন ভাবে কওয়া হৈলো, মনে হৈলো মানুষ আর মানুষ নাই..
কি পুলাডারে হাতীতে কামঁড় দিল, আফসুস আফসুস, পুলাডা বড়ই ভালো ছিল
এপ্রিল ফুল কে করলো? নাকি মানুষ শহীদ হৈলো? তাইলে ফুলের শুভেচছা।
"একদিন একরাত করেছি প্রেমের সাথে খেলা,
একদিন একরাত করেছি মৃত্যুকে অবহেলা,
একদিন একরাত...
তারপর প্রেম চলে গেছে"
এটার মানু ভার্সন - " একদিন একরাত করেছি কজনের মনের সাথে খেলা, একদিন একরাত করেছি স্ট্যাটাসকে অবহেলা, একদিন একরাত... তারপর এপ্রিলফুলি'ও ফুলি থুক্কু বিজলী চলে গেছে"
বিজলী রে বিজলী
এ কি খেইল দেখালি!
মানুর হৃদয় নিয়ে করলি কাঁটাছেড়া
পোলার মাথা তাই পুরা ছেড়াবেড়া
অ, তাইলে এই ঘটনা। আমিও কই, ঘটনা কি!
মন্তব্য করুন