আজকের জামাতে ইসলামী শিবির ও সমমনা ১২ দলের নগ্ন হামলা কর্মকান্ড ও জাতীর বিবেকের কাছে কিছু প্রশ্ন ।
আজ সারাদেশে জামাতে ইসলামী , শিবির আর তাদের সমমনা ১২ ইসলামী দল যে ভেলকি দেখালো তাতে কি তারা তাদের অস্তিত্বের প্রমান দিল নাকি শক্তির জানান দিল ?
শহীদ মিনার ভাঙ্গা , জাতীয় পতাকা পোড়া , সাংবাদিক , পুলিশ , সাধারন মানুষের উপর হামলা , জাতীয় মসজিদে আগুন দেয়া সহ গনজাগরনের মন্চ গুলো ভাঙ্গা সহ কি করেনি তারা ? এর থেকে বড় দেশদ্রোহী কর্মকান্ড আর কি হতে পারে?
আজ ধিক্কার তাদের যারা জামাতে ইসলামী আর শিবিরের সাথে তাদের একাত্বতা প্রকাশ করেছে তাদের ।
তবে এতে অবাক হবার কি আছে ? এটা তো এদের কাজ । ধর্ম হল তাদের রুটি রুজি । আর আমাদের সাধারন জনগন হল এই ধর্ম ব্যবসায়ীদের বলির পাঠা । কিন্তু এই মানুষ গুলো কি মূর্খ ? কোনটা ভাল কোনটা মন্দ তা কি তারা বোঝেনা ? ধর্মকে পুজি করে সাধারন মানুষ নিয়ে খেলছে এই ইসলামী দল গুলো । আর এই ধর্মান্ধ মানুষ গুলো তাদের পিছনে ছাগলের তিন নম্বর বাচ্চার মত ছুটছে ।
চিলে কান নিছে বলছে হুজুরে,
আনতে পারলে কান,
যাইবো জান্নাতে ।
আজ যারা হামলা করলো তারা নিজেরাও জানেনা কেন তারা এই কাজ করল । হুজুরে বলছে তাই করছে । এরা ধর্মান্ধ না এরা হুজুরান্ধ । সবাই ব্লগারদের নাস্তিক বলছে কিন্ত ব্লগ জিনিস কি তারা তো তাই জানেনা । কারা ব্লগে কি লিখছে তা তারা জানেনা ।
শাহবাগে আন্দলোন চলছে রাজাকার দের আর এই হুজুরান্ধ মানুষ গুলো বলছে এই আন্দোলন ইসলামের বিরুদ্ধে । কে বলেছে হুজুর বলেছে । তারা কি চোখে দেখেনা ? কানে শোনেনা ? কত বড় নাস্তিক হলে মসজিদের কার্পেটে আগুন দিতে পারে ? হায়রে মানুষ স্বদেশ প্রেম সম্পর্কে মহানবী (স:) এ কথা কি এই হুজুরান্ধ মানুষ গুলো জানে ?
আমার দেশের শহীদ মিনার ভাঙ্গলো এই রাজাকারের দালালেরা আমি কেন এখনো বেচে আছি । সরকার এখনো কেন কোন কঠোর পদক্ষেপ নিচ্ছেনা ? জামাতে ইসলামী আর শিবিরের কুকুর গুলোকে এখনো কেন নিষিদ্ধ করছেনা ।
চলুন আমরা সবাই রাজাকারের দালাল জামাত শিবির ও তাদের সমমনা ১২ দলের ডাকা রবি বারের হরতাল সবাই প্রত্যাখ্যান ও প্রতিরোধ করি।
শাহবাগ প্রজন্ম চত্তর আন্দোলন সফল হোক ।
আমার স্বাধীন বাংলায় রাজাকারের ঠাই নাই ।
রাজাকারের ফাসি চাই ।
জামাত শিবির নিষিদ্ধ চাই ।
আর কোনো দাবী নাই ।
জয় বাংলা





রাজাকারের ফাসি চাই ।
জামাত শিবির নিষিদ্ধ চাই ।
লেখাটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার নিজের পাতায় রাখা হইলো। সাথেই অনুরোধ থাকলো নীতিমালা মেনে এবি তে পোস্ট করার জন্য!
মন্তব্য করুন