বিজয়ে তৈরি করা মাইক্রোসফট অফিস ফাইল বাংলা ইউনিকোডে রুপান্তর করবে “নিকস কনভার্টার”
যারা বিগত জীবনে বিজয়ে লেখা শত শত কিংবা হাজার হাজার ফাইল ইউনিকোডে রুপান্তর না করতে পেরে বাধ্য হয়ে এখনো প্রাগৈতিহাসিক বিজয়ে কাজ করছেন। অভ্র পছন্দ করা সত্ত্বেও যারা বিজয়কে পুরোপুরি ছাড়তে পারছেন না, তাদের জন্য সমাধান নিকস কনভার্টার।

এক সময় আমার অফিসে কলিগদের ইউনিকোড বাংলা সিস্টেমে আনতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে। সবাই প্রাগৈতিহাসিক কালের বাতিল বিজয়ে লিখতে অভ্যস্ত ছিলো। যদিও ইউনিজয়/অভ্র আসার কারণে লেআউট কোন সমস্যা না; কিন্তু সমস্যা হয় পুরোনো ডকুমেন্টস নিয়ে। বছরের পর বছর তৈরি করা হাজার হাজার ফাইল বিজয়ে লেখা। ইউনিকোড ব্যবহার করলে ফাইলগুলো প্রয়োজনে এডিটিং করা সম্ভব না। তাই পুরোপুরি ইউনিকোডে কাজ করার জন্য বিজয়ে তৈরি করা পুরোনো ফাইল সহজেই কনভার্ট করার প্রোগ্রাম খুবই জরুরী।
আনন্দের কথা হলো বাংলাদেশ ইলেকশন কমিশন সেই কাজটি বেশ কিছুদিন আগেই করেছে। ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে নিকস কনভার্টার নামের বিজয় থেকে ইউনিকোড রুপান্তরক প্রোগ্রামটি ডাউনলোড করা যাবে। ব্যবহার খুবই সহজ। যে কোন অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ফাইলকে ফরম্যাটিং ঠিক রেখে বাংলা ইউনিকোডে রুপান্তরিত করে প্রোগ্রামটি। একক ফাইলকে কনভার্ট করা যায়। আবার ব্যাচ ফাইলকেও একসাথে কনভার্ট করা যায়।

খুবই কাজের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে। ইনস্টলারটির সাইজ ১৪ মেগাবাইট।
উল্লেখ্য, নিকস কনভার্টারটি চালাতে .NET framework ইনস্টল করা থাকতে হবে। যাদের .NET framework ইনস্টল করা নেই, তারা .NET framework সহ নিকস কনভার্টার ইনস্টলারটি (৩৯ মেগাবাইট সাইজ) ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি ইনস্টল করলে ব্যবহার নির্দেশিকা পাবেন। সাথে চমৎকার দৃষ্টিনন্দন কয়েকটি ইউনিকোড বাংলা ফন্ট ও পাবেন।
শুধু ফন্ট ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে।





এই বিষয়ে একটি লেখা গত বছরের জুনে আমারব্লগে প্রকাশ করেছিলাম। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এর গুরুত্ব আরো বেড়েছে। তাই লেখাটি সামান্য পরিমার্জন করে আমরাবন্ধুতে প্রকাশ করলাম।
নিকস কনভার্টারের বহুল প্রচারণা ও প্রসার প্রয়োজন। পুরোনো জীর্ণ বিজয়কে ঝেড়ে ফেলার জন্য বড় একটি হাতিয়ার হতে পারে এটি।
ছি ছি আপনারা এত্ত খারাপ! এইভাবে কাগুর শেষ আশ্রয়টুকুও কাইড়া নিতে পাইল্লেন?
কাগুর এখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা! কম তো না ইলেকশন কমিশনের ৫ কোটি টাকা হারাইলো।
দারিন কজ করেছে।
বানানের এই হাল ক্যান বস ?
কাগু বুঝতারে নাই কার লগে কুরবানী দিছে, কাগুরে ফনু না করা পর্যন্ত এই আন্দোলন ছলবেই।
নিক ফন্টগুলা ছোট ছোট। আমার কাছে সোলামান লিপিই দেখতে ভাল্লাগে।
মুক্লাদার কাছে বাংলা স্টাইলিস ফন্ট থাকলে একটু লিঙ্কান্তো ভ্রাত।
কাগুকে শেষ নিবেদন, [দেখ জব্বাইরা, বাঘের লেঞ্জা দিয়া কান খাইজ্ঞাইস না >) >-)
]
কাজী সাব, আমার কাছেও সোলাইমানলিপিই ভাল্লাগে। তবে নিকস ফন্টও কিন্তু খারাপ না। উইন্ডোজ ৭ এর সাথে সোনারবাংলা নামে একটা ফন্ট দিছে। আকারে ছোট, কিন্তু দেখতে দারুণ। এছাড়া অন্য কোন ইউনিকোড ফন্টের কথা জানা নাই।
জববার হয়েছে। জিবনে বিজয় লাগে নাই, আর লাগবে বলে মনে হয় না।
সাব্বাশ! আপ্নেরে জাঝা!
কাজের জিনিষ দিছেন।
থ্যাঙ্কু মাসুম্ভাই।
মুকুলরে ৫ কেজি ধইন্যাপাতা। চাটনি বানাইয়া খাইয়ো।
থ্যাঙ্কু জৈতা। চাটনি আমার প্রিয় জিনিস। আপত্তি নাই।
জব্বার কাজ করেছেন মুকুল ভাই।
হ। কাগু কাজ হৈছে।
চেষ্টা করে দেখব
ধন্নবাদ
http://banglaconverter.blogspot.com
এটাতেওতো কাজ হয়।
আমি অভ্র তে অভ্যস্ত, কিন্তু ভাই, আমার আমার মাঝে মাঝে বিদেশী ক্লায়েন্টের অনুরোধে বিজয়তেই কনভার্ট করা লাগে। বিএনওয়েবটুল দিয়ে করতে অনেক সময় লাগে। কি করি?
ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে আমারও বিএনওয়েবটুলই ভরসা।
মন্তব্য করুন