আজ শোক
আজ শোক!
পত্রিকায় শোক, টিভিতে শোক
রাস্তায় শোক, পাড়ায় শোক
গলিতে শোক, রাজপথে শোক
অর্ধনমিত জাতীয় পতাকায় শোক।
দিন শেষে শোকের রুটিন শেষ হলে পর,
আমাদের শোক আপাতত স্থগিত করা হবে পরবর্তী কোন দূর্ঘটনার জন্য।
'আল্লার দুনিয়ায় বেঁচে আছি' এই পরিতৃপ্তি নিয়ে আজ ঘুমাবো আমরা;
কেবল জেগে থাকবে স্বজন হারানো কিছু অনিবার্য শোকাতুর।
এর মধ্যে নিরাপদ শহরের দাবিতে আমরা কেউই রাস্তায় নামবো না;
তদন্ত কমিটির প্রতিবেদন চাপা পড়বে অতীতের হাজার প্রতিবেদনের ভিড়ে।
অনিয়ম চলবে আগের মতই ঠিকঠাক,
দূর্নীতির চাকা নিরুদ্রপেই ঘুরবে,
কোন সুয়োমুটো রুল জারি হবেনা কোন দায়িত্ববানের প্রতি,
মুদ্রার প্রলোভোনে আরেকটি মৃত্যুফাঁদের অনুমোদন আসবে কোন দায়িত্বশীলের টেবিল থেকে,
এবং আমরা আগের মতই টিভির নিরাপদ পরাবাস্তবে ডুবে থাকবো!





হুম এখন আমরা টিভির পরাবাস্তবে ডুবে থাকবো। একদিন আমরাও দলে দলে মরতে থাকবো। পায়ে পায়ে পিষে ফেলবো যাবতীয় মহাসত্যের কাঁদা। মরতে মরতে হয়তো আমরা একদিন জেনে যাব কোথায় লুকোনো আছে দুঃখীদের নিরাপদে মরার মহাকালের সেই গোপন চাবী!
এবং আমরা আগের মতই টিভির নিরাপদ পরাবাস্তবে ডুবে থাকবো!
তাইতো হচ্ছে... তাইতো করছি ...
কি আর বলবো। টিভিতে দেখলাম স্তব্দ হয়ে। মানুষের তৈরী মৃত্রুকুপে শত মানু মারা গলো। কি মর্মান্তিক। তাও এই শহরটা আরো গিন্জি হবে। যে যেভাবে পারবে দালান কোঠা বানাবে। আর মানুষ চাপা পড়বে।
কবিতা পছন্দ হইসে।
টনক নড়বে না আমাদের!
মুকুল, অসম্ভব ভালো লিখেছেন, যার যায় শুধু তারই যায়। বাকিরা ভুলে যায় যেমন আমরা যাবো কিছুদিনের মধ্যেই।
এ ব্যাপারে পশ্চিমাগুলোকে শ্রদ্ধা করতে হয়, কোন কিছু নিয়ে লেগে পড়লে শেষ না দেখে ছাড়ে না তারজন্যে সব রকমের মূল্য তারা দেয়।
ভালো লাগলো
সবাইকে পড়ার জন্য ধন্যবাদ।
তোমার লেখালেখি কৈ?
আমার লেখালিখি আসে না।
(
মন্তব্য করুন