ইউজার লগইন

কথার কথা

আমরা বন্ধুত্বের জয়গান গাই। বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াই , পাশে দাঁড়াই গোটা মানবজাতির, এমনই শ্লোগান সামনে রেখে ২০০৪ সালের ২৮ অক্টোবর 'আমরা বন্ধু'র যাত্রা শুরু হয়েছিল । আর মাত্র ক'দিন পরেই ছয় বছর পূর্ণ হবে । বর্ষপূর্তিতে বিশেষ কোন আয়োজন আছে কিনা তা জানা নাই ।
আপনাদের নিশ্চয়ই মনে আছে 'আলপিন' নামে প্রথম আলো থেকে একটা ক্রোড়পত্র বের হত । এতে আরিফের আঁকা কার্টুনের কথাও ভুলে যাবার কথা নয় । আরিফের আঁকা একটা কার্টুন নিয়ে তুলকালাম কান্ড ঘটানো হয়েছিল । আরিফের দন্ডিত ও আলপিন বন্ধ হওয়া সেও তো বেশী আগের কথা নয় । সেই আরিফের মায়ের দু'টি কিডনীই নষ্ট হয়ে গেছে । এ মা দু'টো অবুঝ শিশু সন্তানসহ স্বামী কর্তৃক বিতাড়িত হয়েছিলেন এবং অনেক লাঞ্চনা গজ্ঞনা সয়ে সন্তানদের এখনও বাঁচিয়ে রেখেছেন । মায়ের এ গুরুতর অসুস্থতা তাঁর সন্তানদের হতবিহ্বল করে তুলেছে ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মায়ের জন্য প্রার্থণা করা ছাড়া আর কিছু কি করা যায়না ! বন্ধুগণ, আরিফ সকলের সহমর্মিতা কামনা করে ।

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন
১

নুশেরা's picture


কুলদা রায় একটি পোস্ট দিয়েছিলেন। আমরা কেউ কেউ সাধ্যানুযায়ী কিছু অর্থসাহায্যের চেষ্টা করেছি। মায়ের জন্য শুভকামনা...

২

অমি's picture


যতটুকু মনে পড়ে, সকলেই যার যার অবস্থান থেকে আরিফের একাউন্টে জমা দিয়েছে।

৩

তানবীরা's picture


বন্ধুত্বের জয় হোক

৪

মমিনুল ইসলাম লিটন's picture


আরিফের জন্য সহমর্মিতা। ।সেই আরিফ, আলপিন ।ভোলা যায়না সেসব কথা ।।।

৫

নাজমুল হুদা's picture


বন্ধুত্বের জয় হোক ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নাজমুল হুদা's picture

নিজের সম্পর্কে

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এমএস.সি । বিভিন্ন কলেজে অধ্যাপনা এবং অবশেষে প্রশাসন ক্যাডারে যোগদান । উপসচিব পদ হতে অবসরে গমন । পড়তে ভাল লাগে, আর ভাল লাগে যারা লেখে তাদের । লিখবার জন্য নয়, লেখকদের সান্নিধ্য পাবার জন্য "আমরা বন্ধু"তে আসা।