রাতের রেশম অন্ধকার
আজ সন্ধ্যায়, চায়ের কাপেরা অনেক বেশিই ব্যাস্ত ছিলো
হাতে-হাতে
ঠোঁটে-ঠোঁটে
স্পর্শে এবং অবহেলায়।
বহমান নদী, পথভুলে, নাগরিক যানজটে হারিয়েছিলো
জীবনের অনেকটা গান।
টেলিভিশনের রঙচঙে পর্দায়,
মুখোশের আড়ালে, শত শত চোখ, লোলুপ তাকিয়েছিলো
রেশমী কিংখাবে ছড়ানো ছিটানো তারাদের দিকে।
রাত নেমে আসে শহরের শরীরে
নদীর ভেজা বাতাসে
কুয়াশা ছোঁয়া নিঃশ্বাসে এবং প্রশ্বাসেও।
ক্লান্ত আমি,
অন্ধকারের রেশম রেশম আবেশে ভিজিয়ে নেই দু'টি পা।





ভীষণ ক্লান্ত কিন্তু আপনার মত কবিতা তো লিখতে পারব না।ইনফ্যাক্ট কিছুই লিখতে পারব না।
কনফিডেন্স হারায়েন না...
@ জ্যোতি- জীবনানন্দ দাশ ক্লান্ত অবস্হায় বনলতা সেন লিখছিলেন
... তুমি ''সুকুমার সেন'' টাইপ একটা লেখার ট্রাই দেওয়া উচিত
...
@বৃত্ত- আজকাল তোমার কবিতা বেশ পইড়া আরাম পাই কারণ এন্টেনায় হালকা হালকা ধরতাম পারি
খাইছে, তাইলে তো আমার পারফর্মেন্স খারাপ হইয়া যাইতেছে
কি কও 
ক্লান্ত লাগে
ভালো হয়েছে
ক্লান্তি বড়ই খারাপ জিনিস
এইটা এন্টেনায় এট্টু ধরতাম পারছে।
আহা কী আনন্দ আকাশে বাতাসে।
খাইছে
আমার পারফর্মেন্সতো তাইলে পড়তির দিকে 
কবিতায় ক্লান্তির ভাবটা কেমন চনমনে হয়ে ফুটে উঠল !
ক্লান্তির ভাব চনমন করে উঠলে ক্লান্তি আর কই থাকলো?
শুভ, প্রেমে পড়েছ নাকি!!!!
রোজ দেখি কবিতা লিখছ।
প্রেমে পড়লে কি মানুষ প্রতিদিন কবিতা লেখে?
না গো আপা, প্রেম-ফ্রেম আমারে দিয়া হয় না
আমি ক্লান্ত প্রান এক
চারিদিকে জীবনের সমুদ্রসফেন
ধন্যবাদ আপু...
পুরাই রুমান্টিক
রুমান্টিক
রুমান্টিক বলতে আমি আসলে ঠিক 'প্রেম' বিষয়ক বুঝাই নাই।
এক্সপ্লেইন করো, নাইলে তো আমি কনফিউজ হইয়া যাই
রেশমি মেটাফর
স্বাগতম নির্ঝর...
অতীব সৌন্দর্য।
ধৈন্যা ধৈন্যা...
কবিতায় পাঁচতারা।
তোমার কবিতার বই বেরুনো উচিত।
নাকী আমিই তোমার কবিতা লীনা দিলরুবার কৈয়া চালায় দিমু
ইয়ে মানে, রয়্যালিটি ইত্যাদির ব্যাপারে ফয়সালা না কইরাই কেম্নে কই?

টাকা পয়সার ব্যাপার আমার এজেন্ট দেখবে
ওইসব বাদ দেও, কবিতার মালিকানা ছাড়ো 
তাইলে আপ্নের পাসোয়াডটা দিয়েন। আমি কোবতে পোস্টায়ে দিতে থাকমু আপ্নের নামে
জ্বি না
বরং তুমি তোমার নিকটা লীনা দিলরুবা-২ নামে বদলায়ে দাও 
এহ !! আল্লাদ পাইছেন?? আছি জাতনায় আবার কন নিক বদলাইতে
আহারে!
ধইরা লাইছে
কে ধর্লো, কি ধর্লো, কেন ধর্লো???
মন্তব্য করুন