আত্মমগ্ন কথামালা ১৮
*
মৃত্যু
ছোট্ট একটা শব্দ, কিন্তু কি ভয়ানক বিষণ্ণ... কি ভয়ানক একাকীত্বের একটা শব্দ...
**
অনেকগুলো মানুষের মৃত্যু হ'লো গত ক'দিনে। বিভৎস, ভয়ংকর মৃত্যু। ভাবলেই শিউরে উঠতে হয়। ফ্লাইওভারের গার্ডার পড়ে, আগুনে পুড়ে। সেদিন চট্টগ্রামে যখন ফ্লাইওভারের গার্ডার খসে পড়ছিলো; তখন হয়তো আমি উত্তরার পথে, নির্মিয়মান ফ্লাইওভারের নীচে দাঁড়িয়ে থাকা বাসটার ভেতর বসা কিংবা দাঁড়িয়ে আছি...
***
অনেকগুলো বছর আগে প্রায় এরকমই একটা ঘটনা ঘটে গেছিলো চোখের সামনে। সাইন্সল্যাবের ওভারব্রীজটার একটা গার্ডার খসে পড়েছিলো, আর চাপা পড়েছিলো একটা পাজেরো গাড়ি... এখনো মাঝে মাঝে চোখ বন্ধ করলে স্লো মোসান সিনেমার মত সেই ভয়ানক দৃশ্যটা চোখে ভাসে...
****
আরো অনেকগুলো বছর আগে, স্কুল শেষের বছরটায়, খুলনার একটা বস্তিতে আগুন লাগলো। আমরা দূর থেকে আগুনের শিখা দেখলাম, ধোঁয়া দেখলাম, আগুন নেভানোয় সাহায্য করতে ছুটে গেলাম। গিয়ে দেখি সব শেষ। স্তুপ স্তুপ ছাই জমে আছে পোড়ার নিদর্শন হিসাবে। আমরা সেই ছাইয়ের ভেতর থেকে যদি কোনো সারভাইভার পাওয়া যায় এই আশায় খোঁজাখুঁজি করছিলাম। ছাই সরাতে গিয়ে একজন দগ্ধ মানুষের শরীরে বাঁশের খোঁচা দিয়ে ফেলেছিলাম...
এই বিভৎস দৃশ্যটাও আমি মাঝে মাঝে দেখতে পাই...
*****
শীত শেষমেষ এসেই পড়লো। এখনো ঠিক সেভাবে শীত পড়েনি, আর আমি ঠিক এভাবেই শীতকালটাকে চাই। কিন্তু আমার চাওয়াটায় কি আর হবে। দিনে দিনে শীত আরো বাড়বে, আর আমার এই ঋতুটার প্রতি অপছন্দের মাত্রাও বাড়তে থাকবে...





এই লাইনটা একেবারে হাড়ে হাড়ে আমার মনের কথা।
এই আগুন ছড়িয়ে গেলো সবখানে সবখানে, আগুন দেখার পর সারাটা সময় ভাবছি কি ভেবে কবি এই গানটা লিখেছিলেন
(
কিছুই বলার নেই। কিছুই না। শুধু মনে হয় এই যে এত লাশের ভেতরও আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা কতটা অমানুষ!
একটা ব্যাপার খুব খুব আজব লাগে। একেকটা গার্মেন্টসে আগুন লাগে, অগ্নিবিমার ক্ষতিপূরণ আদায়ে সব গেট বন্ধ করে দেওয়া হয়। একশ দুইশ মানুষ মারা যায়, তাতে কারও কিছুই হয় না। সবাই নানা রকম কথা বলে। কাজের কাজ একটা কিছু হয় না। অমানুষ হয়ে গেছি আমরা সবাই। আর কিছুই বলার নাই।।
এসব খবরে মন খারাপ হয়ে যায়.......মনে হয় বেঁচে থাকাটাই একটা যুদ্ধ ......... জীবনটা কি এতোই ঠুনকো......
চট্টগ্রােমর খারাপ িদকটা হচ্ছে সেখানকার িকছু লোক নিজের ভালোটাও চায় না
আপনার অভিজ্ঞতাগুলো বেশ বীভৎস। আপনার বর্ননা পড়ে নিজেরই গা শিউরে উঠছে।
মন্তব্য করুন