আত্মমগ্ন কথামালা ২০
*
আসলে কিছুই লেখার নেই।
ছিলোনা কখনোই।
তবু এলোমেলো লিখে রাখি অবিন্যস্ত অনুভুতি গুলো।
হয়তো দিনশেষে, নিজেকেই বোঝার ইচ্ছায়...
৩১১৩
যদিও সীমানা জানা,
তবু মাঝেমাঝেই শখ জাগে অতিক্রমের...
৬১১৩
মাইগ্রেটরি প্রজাপতি এবং ফুল বিষয়ক আলোচনা...
৭১১৩
এখানে রিক্ত মাঠ পড়ে আছে।
সোনালী ফসলের ছোঁয়া ভুলে, অবিন্যস্ত কুয়াশায় ঢাকা।
একাকী ফিঙে,
কালো শরীরে ঢেউ তুলে ভেসে যাবার পথে
একটু কি সময় দেবে অতীতের কথা ভেবে...
৮১১৩
ইউনিকর্নের দেহাবশেষ
চিরসবুজ ঘাসের দেশে বয়ে আনে রক্ত ও ঘামের স্মৃতি...
১২১১৩
বিগত সকাল গুলো উত্তর মুখী।
বিগত নারীর ঠোঁটে দারুচিনি সুঘ্রাণ।
চুল বেয়ে নেমে আসা জোছনা ও কুয়াশার মসৃণ রেশম ছোঁয়া
হাতে মেখে নিতে নিতে
সহসাই হারিয়ে যায় সৃতিগন্ধ রোদ, মেঘ এবং অন্যান্য...





বিয়ে কেন করছ না!!!
সংবাদ পত্রের ইতিহাসের আলোকে দেখতে গেলে, একটি যুগান্তকারী প্রশ্ন উত্থাপন করেছেন। এই প্রসঙ্গে ফ্রেয়াড্রিখ গুটেনবার্গ বলে গেছেন... " আন ইখটে ইনোখ, দের হাস্থ ফের লিবেখ।" এখন, আপনি যদি উনার এই কথাটিকে আমলে নেন, তাহলে এই প্রশ্নের উত্তর দুইটা হ'তে পারে। আর আপনি যদি উনার কথার বদলে সিগমুন্ড ফ্রয়েডের সেই কথাটিকে আমলে আনেন, তাইলে যেই আলাদা ডিসকোর্স তৈরী হয় সেইটারে খন্ডন করতে রবিগুরু কবিঠাকুর বলে গিয়েছেন আমার বেলা যে যায় সাঁঝবেলাতে... ইত্যাদি ইত্যাদি...
এখন যেইটা দেখা যায়, ফ্রেয়াড্রিখ গুটেনবার্গ এর কথা আর কবিন্দ্রনাথ ঠাকুরের কথার যেই রিলেভেন্ট কাউন্টার লজিকের একটা অন্যরকম হেজিমনিক স্থান দিয়ে গেসেন আমাদের প্রিয় জী দাশ বাবু। উনি বলে গেছেন, হাজার বছর আমি পথ হাটিতেছি পৃথীবির পথে...
আমি যদি আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা ইত্যাদি শুভেচ্ছা চালায়ে যাই, তাইলে সেইটা বছরের পর বছর ধরে চালাইতে পারবো। কিন্তু... আপাততঃ আজ ৮০...
এখন বুঝলাম তর বিয়া হয় না ক্যান
হা হা হা হা

বিয়ে কেন করছেন না!!!
সর্বজনাব টুটুল সাহেবের উঃ দ্রং...
এই উত্তর পড়তে গিয়ে দেখলাম আমার দাঁত ব্যাথা শুরু হইলো।
ডাক্তার দেখাইসেনতো? নাইলে আবার খানা খাইদ্য বন হইয়া যাইবো
শুভ ভাই, বিয়ে কেন করছেন না?
সর্ব আপাজনাব জ্যোতি সাহেবানের ১ম উঃ দ্রং...
এই সিরিজের প্রত্যেকটা লেখাই চমৎকার। এটাও ভাল্লাগছে।
সংখ্যা গুলি কি ভবিষ্যতের সাল বুঝিয়েছেন?
হয়তো হ্যাঁ, হয়তো না...
শ্রডিণ্জারের বিলাই!
ফারপেক্ট আন্সার!
ফারপেক্ট পড়তে গিয়া পয়লা পড়সি ফার ফেইচড এন্সার
আমাদের চোখ আর ব্রেন মিলে এই টাইপ ফাইজলামি করে অনেক সময়ই!
ধন্যবাদ... ধন্যবাদ...
দারুন!
অশেষ ধন্যবাদ...
বিয়া না হওনই ভালো, যারা বিণয়ের সাথে সত্যি কথা বলতে পারে না, তাদের বিয়ে না করাই ভাল
তবে এক নম্বরটা অসাম, ফেবুতে পড়েছিলাম মনে হয়
আর গুলো ভালো না বলতেসেন?
ছুডু কালের কথা মনে পড়লো, কেউ ভেঙাইলে আম্রা কইতাম...
ভেঙালে ভেঙা
মরা গরুর ঠ্যাং খা...
এক নাম্বারটা জোশ!!
জানি কী উত্তর দিবেন তারপরেও কই
বিয়ে কেন করছেন না??
পয়লা কইতে পারতাম, সর্ব......... উঃ দ্রং... কিন্তু কইলাম না
আসলে লেজ খানা বড়ই ভালুবাসি, সেইটা কাটতে বা কাটাইতে চাইনা বইলাই বিয়ে করতেসি না
লেজ সেরাম আরামের চিজ!
এখানে রিক্ত মাঠ পড়ে আছে।
সোনালী ফসলের ছোঁয়া ভুলে, অবিন্যস্ত কুয়াশায় ঢাকা।
একাকী ফিঙে,
কালো শরীরে ঢেউ তুলে ভেসে যাবার পথে
একটু কি সময় দেবে অতীতের কথা ভেবে...
ভালো কাব্য লিখেন কিন্তু সবাই আপনার বিয়া নিয়ে এত ব্যস্ত কেন?
কি জানি ভাই, লুকজনে এত্ত ক্ষেইপা উঠসে কেন বুঝতেসি না
মন্তব্য করুন