ইউজার লগইন

লিখতাম মন চায় :(

লিখতাম মন চায়, কি লিখুম জানিনা। মানুষ মিশ্র অনুভূতির সময় কি লিখে আমার জানা নেই। তবে যাহা আমার ভেতরে আছে তাহা উগলাইয়া দেওনের ক্ষমতা আপাতত নেই। মনে হইতাছে দুনিয়াতে আইছিতো অনেকগুলান দিন হইয়া গেল, আর ভাল্লাগে না। এইবার নতুন কিছু দরকার। ইহা মনে হয় মানুষের স্বভাব যে আমরা সবসময় পুরোনোটা ফেলে নতুনের পেছনে ধাবিত হই।

জীবনটাও এমন, নতুনত্ব চাই। কিন্তু প্রতিনিয়ত এই এক জীবনে আর কত নতুনত্ব আনা সম্ভব? এই প্রশ্নটা ইদানীং শুধু মাথার ভেতর ঘুরপাক খায়। তখন নিজেরে খুব বেকুব বেকুব লাগে Sad
সব সময়যে নিজেরে বেকুব মনে হয় তা কিন্তু না। মাঝে মাঝে নিজেরে খুব চালাকও মনে হয়। তখন এক কাপ গরম কফি এক হাতে নিয়া, আরেক হাতে একখানা সিগারেটের অগ্রভাগে আগুন নিয়া বসে ভাবি। কি ভাবি তাই বুঝিনা। আসলে মানুষ নিজে বড় ভাবতে চায়, এটাও আমাদের একটা গুন অথবা দোষ। আমিও ইহার ব্যতিক্রম নই। (এখানে একখান চরম বোকার হাসি দিতাম চাই)

মিস্ করি, কি মিস্ করি? ফেলে আসা জীবনের দিনগুলান মিস্ করি। আগে কি সুন্দর দিন কাটাইতাম....। নিজের দেশটারে মিস্ করি সবচেয়ে বেশি। যখন চরম মেজাজ খারাপ হয়, তখন এইসব ঝাড়নের লাইগা কাউরে পাইনা। দুইডা ফাউল কথা মনে আইলেও কইতাম পারিনা।
মাঝে মাঝে মনে হয়, যদি বয়স ১৮ হওনের আগেই মইরা যাইতাম, তাইলে দুনিয়ার এত রং দেখতাম না। ভালাইতো হইতো, অন্তত দুনিয়াতে এত সুন্দরীগো দিকে তাকাইয়া যত পাপ করছি, তা কম করতাম Sad

আমার পাপের এই কথা পইড়া, নইরা চইরা বওনের কোন কারন নাই। কারণ, আমার জানামতে আমার কয়েক কিলোমিটারের মধ্যে এই ব্লগের কোন নারী ব্লগার থাকেননা। আর পুরুষরা যদি মনে করেন এইডা কোন পাপ না, তাও আমি দ্বিমত পোষন করুম না।

এইবার আসি আসল কথায়, কয়েকদিন আগে বিয়া করলাম। আমারে যারা চেনে তারা এখন থ হইয়া এই লেখার দিকে চাওনের কোন মানে নাই। খালি কি কবুল কইলেই বিয়া? এখনও কবুল কই নাই। কইতে পারুমও না। কারণ আমি মনে মনে যারে বিয়া করলাম, হুট কইরা তার পরিবার তারে জোর কইরা টেলিফোনে বিয়া দিয়া দিছে। (এইখানে গড়াইয়া গড়াইয়া হাসনের ইমো হইবে)

হায়রে আমাগো বাংলাদেশি মাইয়া আর বাবা মা, সমাজ বইলা কিছু আছে বুঝতে পারলাম তাগো কথা শুইনা। তবে এইখানে আমাগো প্রেম এর কোনো ইতি হয় নাই। আমাগো প্রেমতো অমর তাই হিন্দি সিরিয়াল এর মত "টু বি কন্টিনিউড..।"

একটু আগে আমার কথাগুলা কত সুন্দর পইড়া মঝা লইছেন? একটা ডাহা মিছা কথা কত সুন্দর কইরা বানাইয়া কইলাম। আমরা আসলে পারিনা এমন কিছু নাই। সত্যটা কইতে না পারলেও মিথ্যাটা কইতে আমাগো মুখে আটকায়না। এই কারণে দেশরে মিস্ করলেও যাইতে মন চায়না।

অনেকদিন ব্লগাইনা। তাই ইহা হইলো আমার টেস্ট পোষ্ট। যা বলিয়াছি যাহারা বুঝিয়াছেন বুঝেন, না বুঝলে নাই। ইহা হইলো চরম ক্ষোভ এর বহিঃপ্রকাশ, তবে যাহা সরাসরি কাউরে কইতে পারুমনা... একটু হালকা হওনের চেষ্টা মাত্র।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মানুষ's picture


স্বাগতম

মিশু's picture


ধন্যবাদ

জ্যোতি's picture


খাইছে। এইটা দেখি পুরাই টাস্কি খাওনের পুষ্ট। কি কইলো কি কইলো না?আল্লাহ মালুম!

মিশু's picture


তারছিড়া পোষ্ট

মেসবাহ য়াযাদ's picture


লেখার কোনটা সইত্য আর কোনটা যে মিথ্যা ?
তয়, লেখা ভালো হৈছে... ওয়েলকু

মিশু's picture


কোনটায় সত্যিনা আবার সব মিথ্যা...।

রাসেল আশরাফ's picture


Foot in mouthSurprised

মিশু's picture


এই মন্তব্যর উত্তর আমার জানা নেই

লীনা দিলরুবা's picture


কিছুই বুঝতে পারলামনা Sad

১০

মিশু's picture


আমিও না

১১

শওকত মাসুম's picture


এইটা কি হইলো মিশু?

১২

মিশু's picture


যা মাথায় আইছে Sad

১৩

নীড় সন্ধানী's picture


মাথাটা আউলায়া দিলেন এই গরমে। তবু শুভেচ্ছা দিয়া স্বাগতম!! Smile

১৪

মিশু's picture


আমার এখানেও গরম পড়ছে Sad

১৫

মুক্ত বয়ান's picture


At Wits End At Wits End
কি যে কইতে চাইলেন, আর কি যে কইলেন, সব তো গোলায়ে ফেল্লাম!! সবকিছুর চিপা দিয়া এই কথাটা উদ্ধার করতে পার্লাম... নয়া আইছেন। Tongue Tongue
কাজেই, ওয়েলখাম।.. Smile

১৬

মিশু's picture


হ ভাই, নয়া। তবে আপ্নেরে ধন্যবাদ Smile

১৭

সাঈদ's picture


লেখা পইড়া মনে হইলো - স্বাগতম কইতে হইবো।

১৮

মিশু's picture


ধন্যবাদ

১৯

শওকত মাসুম's picture


নয়া না, মিশু এবির পুরাণ পাপী। আমার ছোট ভাই কইতে পারেন।

২০

মিশু's picture


ধুর মাসুম ভাই। এভাবে ধরাইয়া দেন কেন?

২১

জমিদার's picture


আপনার লেখা পরতাম মনচায় Wink
টু বি কন্টিনিউড..

২২

মিশু's picture


ভাই কোনটা টু বি কন্টিনিউড করুম? লিখা, নাকি প্রেম?

২৩

মাহবুব সুমন's picture


ব্যপার না,জীবন থাইমা থাকে না।

২৪

নাহীদ Hossain's picture


মাসাআল্লাহ্‌ ... এইতো লিখি ফেইলছেন

২৫

তানবীরা's picture


নারী ব্লগারদের দিকে তাকালে নইড়া চইড়া বসতে হবে কেনো? বুঝতে পারি নাই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.