আড্ডার ডাক
ভূমিকা ছাড়াই শুরু করলাম, আমরা যারা দেশের বাহিরে আছি, তারা সব সময় আমরা বন্ধু হওয়া সত্ত্বেও এই গ্রুপের আড্ডা/পিকনিক সব মিস করি। আপনারা যারা আমাদের ফেইসবুক গ্রুপে আছেন তারা হয়তো খেয়াল করেছেন, এইবার আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি বিশ্বের বিভিন্ন দেশে তারা ঠিক করেছি আড্ডা দিব, তবে ভার্চুয়াল। এর জন্য আপাতত নাটকের রিহার্সালের মত একটা ট্রায়াল আড্ডা দিতে যাচ্ছি আমরা এবি এর কতিপয় বখাটে সদস্য।
সাধারণত ভার্চুয়াল আড্ডার জন্য স্কাইপের জনপ্রিয়তা অনস্বীকার্য। কিন্তু তাতে একটা সমস্যা আছে, তা হলো একজনকে সেই আড্ডা হোস্ট করতে হয়। বিধায় সে যদি কোন কারণে ডিসকানেক্টেড হয়ে পরে সকলের আড্ডার মজাটা কিছুক্ষণের জন্য মাটি হয়ে যায়। এই কারণে, আমরা যারা ইতিমধ্যে এই আড্ডার জন্য একমত হতে পেরেছি তারা ঠিক করেছি ভয়েস চ্যাট রুম ব্যবহার করা হবে আমাদের আড্ডার জন্য। সেই ভয়েস চ্যাট রুমে যদিও অনেক পুরোনো সদস্য রয়েছে, আমাদের আড্ডার জন্য আমরা একটা পাসোয়ার্ড প্রোটেক্টেড রুম ব্যবহার করবো, যাতে করে সেই রুমের সাধারণ সদস্যগন কিংবা অনাকাঙ্খিত কেউ এসে আমাদের আড্ডার মজাটা নষ্ট না করে দেয়।
আপনারা যারা এই আড্ডায় যোগ দিতে ইচ্ছুক তারা বেশি কিছু করতে হবেনা, শুধুমাত্র আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় আপনার মাইক্রোফোন এবং হেডফোন নিয়ে নিচে দেয়া লিঙ্কে একটি আইডি রেজিষ্ট্রেশন করে লগইন করে ফেলবেন। কারো লগইন জনিত কোন সমস্যা হলে আমাদের ফেইসবুক গ্রুপে জানাতে পারেন অথবা আমাকে স্কাইপ (srmishu) কিংবা গুগল টকে (srmishu) জানাতে পারেন।
এবার জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আড্ডা দেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনাসমূহঃ
১। আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ এ অবশ্যই ইন্টারনেট ব্রাউজার থাকতে হবে। (না থাকলে যদিও আমার এই কথাগুলো পড়তে পারতেন না)
২। আপনার কম্পিউটারে অবশ্যই ফ্ল্যাশপ্লেয়ার ইন্সটল করা থাকতে হবে। না থাকলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। (http://get.adobe.com/flashplayer/)
৩। এরপর এই লিংকটি ব্রাউজারে খুলুন http://hoichoiadda.com/flashchat/
৪। এই লিংকে গেলে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার ইন্টারনেট স্পীড কেমন। আপনি আপনার স্পীড অনুযায়ী অপশন সিলেক্ট করুন।
৫। এরপর লগিন উন্ডো থেকে আপনার পছন্দ মত নাম নিয়ে রেজিষ্ট্রেশন করে ঢুকে পড়ুন এবং শুরু করে দিন আড্ডাবাজি।
বিঃদ্রঃ লগইন করার সময় আপনাদের একটি সাদা উইন্ডো আসবে যেখানে allow এবং deny দু'টো অপশন আসবে। আপনি অবশ্যই allow সিলেক্ট করতে হবে। নতুবা আপনি অন্যদের কথা শুনতে পারবেন না। আশা করি সর্বাত্মক সহযোগীতার জন্য আমি আপনাদের পাশে থাকবো।





মিশু ভাই জিন্দাবাদ

আপনে একটা চরম লোক
ভাইজান লগ ইন করতে গেলে কয় আপনার ইমেইল ভ্যালিড না। এইটা ভ্যালিড হইবো কবে?
ঠিক আছে, থাকার চেষ্টা করুমনে ।
আইডি খুলছি............কিন্তু কেম্নে খুইজ্জা পামু, বুঝিনাই............বুঝাইয়া দিয়েন......
এই পুষ্টে আঠা লাগানু হউক......
আড্ডা জিন্দাবাদ!!
উকে!
ওহ
আড্ডা কিতা?
মন্তব্য করুন