সৃজনশীল
আমার আজকের পোস্টের নাম সৃজনশীল । অর্থাৎ বাংলাদেশের শিক্ষাবোর্ডের সৃজনশীল পদ্ধতির প্রস্তুতি আমার পরিবারে। হঠাৎ করেই খবর দিল প্রথম শ্রেনীতে পড়ুয়া আমার ছোটটা স্কুল থেকে এসে --মা ছোনো না মিস্ বলেছে আমাডের নাকি ২০ পয়ছা ছিজন করে পরীক্ষা হবে।

বার বার জিজ্ঞাসা করেও কিছুই বুঝলাম না। ডাইরী আতিপাতি করে খুঁজ়েও কিছু পেলাম না। আমি আবার সেই মা যে ভুলেও বাচ্চার স্কুলের গেটের ভিতরে প্রবেশ করতে চাই না । ছেলের মুখে এই কথা শুনে মনে হল এবারে আর রক্ষা নেই টিচারের কাছে যেতেই হবে।
মেজটা ক্লাশ ফোরে। সে বলল, তাদের টিচার বলেছে প্রতিটি সাব্জেক্টের ২০% আমাদের সৃজনশীল হবে ।
বুঝলাম ছেলেও আমাকে এই কথাই বলেছে। ওকে সৃজনশীল পদ্ধতিতে পড়াতে শুরু করলাম।
প্রথম ছড়া হাট্টিমা টিম টিম--- ছেলে ছড়া খুব ভাল বুঝল এবং আমাকে এবারে ভাবার্থ বুঝাতে বসল---- ছোন হাট্টিমা টিম টিম। তুমি সোট বেলায় ভুল ছিখছ তাই হাট্টিমাটিম টিম আমাকেও ভুল ছিখাইছ। এটা হবে হাট্টিমা টিম টিম। ছোন ওরা যখন সিল মানে এখন তো নাই ওই আইস এজ সিনেমার সময় ওদের তো ডাইনোসরের সাথে যুদ্ধ করতে হত তাই তারদের ইয়া বড় বড় শিং ছিল।
আচ্ছা মা, ওদের কোন ঘর ছিল না কেন? ও ও ও তখন তো মানুষই ছিল না ঘর পারে কোথায় ? তাই মাঠে ডিম পাড়ত।
পড়তে পড়তেই তার মনে পড়ল, তাই বললো--- জানো মা, আমাদের ভাইসপ্রিন্সিপাল মিসের না ফেয়ারওয়েল হবে। মা ফেয়ারওয়েল মানে কী?
---ইংরেজীতে ফেয়ারওয়েল মানে বিদায় অনুষ্ঠান। বাংলায় বিদায় মানে চলে যাওয়া আর এখানে উনি আসবেন না তাই তাকে সবাই ভালবেসে বিদায় দেবেন।
---ও আচ্ছা, উনি আর আসবেন না, আচ্ছা ইংরেজীতে বলে ফেয়ারওয়েল, বাংলায় বলে বিদায় তাহলে অংকে কি বলে? :
:puzzled:…





কইয়া দেন অংকে কয় মাইনাস নাইলে বিয়োগ
অংকে বলে জিরো, মানে শূন্য
তিনি চলে যাচ্ছেন ঘর শূন্য করে।
অংকে কিভাবে শুন্য হবে? ঐ ঘরটাতো নতুন একজনকে দিয়া পূর্ণ হইয়াই যাবে তাই না?
ঘর শূন্য মানে কি??? এটা কিভাবে ফিল করব? এটা তো ফিল ইন দা ব্লাংক্স?
মাইনাস না প্লাস নাকি শূন্য ?????? :।
আপা আপনার বাচ্চাটা খুব মজা করে কথা বলে মাশাল্লাহ্। আমার ভাগনে-ভাগনির কথা মনে পড়ে গেল।
ধন্যবাদ।
লেখাটা পড়ে ভালো লাগলো। বাচ্চাটাকে কোলে নিতে ইচ্ছা করছে।
খুব ভাল লাগলো কিন্তু ওজন অনেক কোলে নিতে পারবে না ৩৫ কিলো এখন ই।
হা হা হা...মায়ের মুখে এমন কথা এই প্রথম শুনলাম। তোমার সাথে পরিচিত হবার ইচ্ছা থাকলো।
আমার ভাতিজা-ভাতিজিরা সিক্স/সেভেনে পড়ার সময়ও আমার কোলে চড়েছে। ওজন কোনো ব্যাপার না।
জান আমি খুব আড্ডাবাজ খুব ইচ্ছে করে তোমাদের সাথে সব সময় আড্ডাদিতে কিন্তু এত্তদূরে থাকি সম্ভব হয় না। তবে ঢাকা গেলে যোগাযোগ করব। ভাল থাকো।
অঙ্কে মাইনাস বা বিয়োগ

পুরাই মজারু কথাবার্তা।
শাপলা কেমন আছ? তোমাকে দেখে ভাল লাগছে।
মায়াবতী ওর কথার উত্তর দিতে দিতে একপর্যায়ে আমার মাথা ধরে যায়।
স্যাড ইমো কেনো?? মজার লাগে পিচ্চিদের কান্ড কারখানা। আমার বাসায়ও আছে এমন মাথা ধরানির চিজ
এ যে সুখের বেদনা---
: D
হা হা হা! দারুণ!
ভাই এ হলো মধুরতম যাতনা।
অঙ্কে ? এটাতো সহজ ব্যাপার........
1215121
বাহ্ দারুন বলেছেন তো বিরাট কিছু শিখলাম। এত্ত বুদ্ধি আপনার। আমার পিচ্চির কথার জবাব দিতে আপনাকেই দরকার
মাইনাস নাইলে বিয়োগ

মাইনাস অথবা নট গ্রেটার দেন, নট স্মোলার দেন, ইকুয়াল বাট নট ইকুয়াল---

ঝাকাস্্ ।। ছোটটাকে
হায় আল্লাহ ছোটটা কে চুমা দিতে গেলাম, পোস্ট করার পর এইটা কি ইমো আইলো ....

বাচ্চারা এমনিতেই সৃজনশীল। আপনের পিচ্চিটার কীর্তিকলাপ পড়ে বুঝলাম, ওকে আলাদা করে সৃজনশীলতা পড়ানো লাগবে না।
অ.ট. নিচে ৩১ বছর বয়স্ক গৌতম রায় বলেছেন, সৃজনশীলতা সম্পর্কে জানুন...দেখেছেন?
মন্তব্য করুন