জীবন মানে জী বাঙলা

জীবন মানে জী বাঙলা
লেগে থাকে হরদম উৎসবের হলকা
জোড়াতালি দেয়া ধামাকা।
তার ঈশ্বরদের ইশারায় যখন তখন
পালটে যায় খেলা, উলটে যায় মামলা।

জীবন মানে জী বাঙলা
নৃত্যকৌতুকগানে জমে গেল আয়না।
এখানে হিরোরাই ঘুরে দাঁড়ায়
শুভ শক্তির দেখি বিজয়।
হবে না! পাবলিক ডিমান্ডই যে আসল কথা।
জীবন মানে জী বাঙলা
শাড়ি গহনার রোশনাই রমণীর গায়
আর কূটনীতির নোংরা খেলা খেলে যায়।
এসব ভদ্র গেরস্থরা এড়িয়ে চলে
তবু দেখতে থাকে কোন এক জাদু বলে।
জীবন মানে একঘেঁয়ে জীবনে অনর্থক ঘটনার সাঁজ
ধুম্র প্যাঁচের মত যেখানে শুরু
অনেক পথ ঘুরে আবার সেখানেই আসা,
জীবন মানে খল ধরা পড়েও ধরা না যাওয়া
যেন আমেরিকার লাদেন ভুত জিঁয়ে রাখা।
জীবন মানে জী বাঙলা
জীবন থেকে বহু দূরে, জীবনের মৃদু আঁচ লয়ে
বুর্জোয়া শিল্পপতির আরতি
এছাড়া আর দেখবেই বা কী!
আটপৌড়ে ছিন্ন কাব্য?
সে যে তারই জীবন কাহিনী
ও জায়গায় নিজেকে সে চায় না।





বেশ লাগলো পড়তে
ধনুবাদ
জীবন এখন সুপারহিট কারন এসে গেছে জী বাংলা সিনেমা!
হা হা জি বাংলা

==============
ভাল হইছে।
ধন্যা
মন্তব্য করুন