রাধা যাবে অভিসারে

সাঁজ নিয়েছি নীল ময়ূরের
ঘন নীল শাড়ি
কোমড়ে পড়েছি রূপালি বিছা
নাকে নাকছাপি।মন মেতেছে কালো ভ্রমরে
সিঁদ কাটে দিনদুপুরে
চাঁদ তুমি দূরে পালাও
কেউ যদি দেখে ফেলে প্রানবন্ধুরে!ঝেপে আস তাড়াতাড়ি যমকালো রাত্রী
সয় না আমার কোন দেরী
ঢেকে দাও ব্রজভূমি তোমার চাদরে
দেখা হবে মনের মানুষে গোপনে।ঘরের প্রদীপ ঘরে রইল
টিমটিমে তাঁর আলো
মন পড়ে রয় চাঁদের পানে
বরন ঘন কালো।স্বীয়ভালে থাকে যে জনা
চাঁদের আলো দেখেও দেখে না
তাঁর সনে দিলাম আড়ি
মনের মানুষই হয় রাধেঃস্বামী।ছাড়তে পারি প্রাসাদের ছায়া
মন-মানুষের বড় মায়া
বাঁশরীর সুর মনকাড়া
জাদু করেছে সেই রাখালরাজা।রাধা যাবে আজ অভিসারে
মিষ্টি চাঁদের সুবাসে
বহু দিনের ঘাসফুলের সাধ
শোভা দিবে নৃপতাজ।
এই সিরিজের পূর্ববর্তী কবিতা রাধিকার দ্বন্দ্ব





অভিসার ভালা জিনিস না!
তবু ক্যান জানি ভালা লাগে
ছন্দ থাকলে আরো মজা পাইতাম।
পুরো কবিতা কোট করা কেন?
কথাটা বোধ হয় "নাকছাবি"
মন্তব্য করুন