কবিতা
কবিতা মস্তিষ্ক, মনন, কল্পনা প্রসুত।
আকাশের পাখি দেখেছো। দুরন্ত মানুষের ইচ্ছা উড়বে।
তাই সে উড়ে।
ভাবনার রাজ্যে্র পাল তোলা কবিতাকে তুমি কি নামে ডাকবে।
আমি তাকে বলি কবি স্বয়ং।
উড়তে চাও তার সাথে? দেখতে কি চাও
তোমার আনন্দ বেদনা সুরে সুরে ঘুরে ল্যাম্পোষ্টের তারে তারে?
তবে গা ভাসিয়ে দাও কবিতার সাথে।
মাংস পুড়ে কাবাব হয় বেদনা পুড়ে কবিতা
যদি পাচক হয় শিল্পের সবিতা।
তুমি সে গন্ধে ভেসে যাবে দূর অজানায়
অথবা সূর্যে স্নিত হয়ে বাড়ি ফিরবে নতুন জামায়।
কবিতা মস্তিষ্ক, মনন, কল্পনা প্রসুত।
তুমি মাপ দিয়ে কাটো পরনের কাপড়
বলতে পারো কোন মাপে হয় ভালোবাসার চাদর?
কবিতা লাল নীল হলুদ গ্যাসবেলুন
উড়িয়ে দিলাম সব সারে সারে
যত বেদনা তারি সাথে।
কবিতা তুমি বসন্তের ফুল, মরুভুমির ক্যাকটাস
কবিতা তুমি ঝড়া পাতা, ফসলের নিঃস্বাস
তুমি শিশুর হাসি, কঁচি দুর্বা ঘাস।
কবিতা জন্মালে আর মরে না
তুমি এসেছ নিয়ে অমরাবতীর আশির্বাদ।
কবিতা ভ্রমর হয়, কবিতা সর্প
দংশিলে শূল হয়, ভাঙে দর্প।
কবিতা মস্তিষ্ক, মনন, কল্পনার জাল
যদি ভেঙে ফেলো বুঝব তুমি প্রেমহীন কাঙাল।





মনে হল একটু তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছেন?
আরো বাড়িয়ে পাঠককে বিরক্ত দিতে ইচ্ছে হয় নি। যখন দেখলাম যা বলতে চেয়েছি তা মোটামুটি এসে গেছে তাই শেষ করে দিয়েছি। মূলতঃ এই কবিতা লেখার একটা উদ্দেশ্য ছিল। ভাবের কবিতায় কেউ কেউ অযথা 'ব্যটে বলে মিলে নাই', 'লজিকে আসে নাই', 'এই লাইনটা ভাল হয় নাই' টাইপের কমেন্ট করে। তাদের প্রতি অনুরোধ ছিল আপনি কবিতার ভাব বুঝেন, আবিষ্ট হোন। কবিতার গ্রামার খুঁজতে গেলে আর কবিতাকে পাবেন না। তাই শেষ লাইন-
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেউ কমেন্ট করলে আমার ভাল লাগে। আমি আলোচনায় আগ্রহী।
তুমি মাপ দিয়ে কাটো পরনের কাপড়
বলতে পারো কোন মাপে হয় ভালোবাসার চাদর?
ধন্যবাদ। আপনার নামটা জানা হল না।
অসাধারন হয়েছে
পড়ার জন্য ধন্যবাদ
ধন্যবাদ স্বপ্নচারী ভাই
কবিতা লাল নীল হলুদ গ্যাসবেলুন
উড়িয়ে দিলাম সব সারে সারে
যত বেদনা তারি সাথে।
এই লাইনগুলো খুব পছন্দ হয়েছে।দারুন লিখেছেন
ধন্যবাদ বাতাসা
চমৎকার...
মন্তব্য করুন