আজ না হলে আর কবে?

ভোরের সূর্য পুবের জানালায় উঁকি দিয়ে বলে
ফুল ফুটুক আর না ফুটুক
আজ ফাগুন
আমি উঠে গেছি ঝরাব আগুন।
এমন দিনে যদি না জাগো
শরৎ তোমার দখল নিবে
শীতে হবে কাঁথা বুড়ো
জৈষ্ঠে তোমার কপাল ফাটবে
আষাঢ়ে শ্রাবণ ধারা বইবে
অঘ্রানে ফল ফলবে না।
এমন দিনে যদি না জাগো
তবে আর কবে?

শিমুলের ডালে কোকিলের কুহুভাষা-
হারিয়ে গেছে তারা নাম চেয়েছে যারা,
যারা ভালোবেসে গেয়েছে
পেয়েছে সপ্তসুরের মালা।
চাঁদ বলে এই হল ভোর
বাড়ি যাই আজ
রাতের ডালে থাকব জাগি
সুখবর পেতে বাকি বহু কাজ।
লাল পেড়ে হলদে শাড়ির ময়নাটি
ঠোঁটে রঙ মেখে খুব করে ডাকছে-
আয় শাহবাগে।
এমন দিনে যদি হৃদয়ের পাড় না খুলো
তবে আর কবে?

ফাগুনের বইমেলাটা খুলে দেখি
এসেছে কত দাদা দিদি
হাতে হাত ধরে দীঘি
টুপ টাপ করে জলধ্বনী।
বাঁশিওয়ালা সাইকেল নিয়ে
ডিসিহীলে তান ধরে-
সংগ্রামে তো তোমরাই ছিলে
শেখাবে, কি করে যুদ্ধ করে?
শিস দিয়ে যাওয়া দোয়েল বলে
তারা বসন্ত আনে
যারা পথে রাজপথ দেখে,
তাদের সুরে যৌবন ঝরে
যারা মন দিয়ে মন চিনে।
আজি সময় বয়ে যায়, যদি না জাগো
তবে আর কবে?






আজি সময় বয়ে যায়, যদি না জাগো
তবে আর কবে?
অনেক ধন্যবাদ আপু
আসলেই তো এখন না হলে আর কখন?
শুরুটা ভালোই লেগেছিল...পরে কেমন খেই হারিয়ে ফেললো।
বাংলা সিনেমার নায়িকা এখনো কারো প্রেরণার উৎস হয় দেখতে খারাপ লাগলো না। এই ইতিবাচকতার জন্য কবিতায় প্লাস।
ছবিগুলকে কেবল মডেল হিসেবে নিবেন। ছবি এখানে মেইন থিম প্রকাশ করে না।
ধন্যবাদ
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ছবিগুলো সুনদর
হা হা,
এমন কমেন্টে অসহায় বোধ করছি আপু
প্রথম ছবিটা সুন্দর। পরেরটায় পোস্টিঙে ঝামেলা হইছে মনে হইতাছে।
মন্তব্য করুন