ইউজার লগইন

শুধু চ্যানেল বদলাই

টিভির সামনে বসে শুধু চ্যানেল বদলাই-এত অনুষ্ঠান-কিন্তু মনে দাগ কাটে না কিছুই-নস্টালজিক হয়ে অতীতে ফিরে যাই-আকাশ সংস্কৃতি তখনও সেভাবে ঢুকেনি দেশে-বিটিভিই ছিল আমাদের সম্বল-সঙ্গ দিত ইন্ডিয়ান ডিডি চ্যানেল-বিটিভির বাংলা নাটকে তখন স্বর্ণযুগ-'ঢাকায় থাকি', 'এই সব দিনরাত্রি', 'অয়োময়', 'বহুব্রীহি', 'সংশপ্তক','কোথাও কেউ নেই','রূপনগর', 'বারো রকমের মানুষ'- এ তালিকা শেষ হবার নয়- আর বিদেশী সিরিয়াল গুলো- 'নাইট রাইডার', 'দা এ টিম', 'স্ট্রীট হক', 'ভয়েজার', 'দা মেনিমেল', 'রবো কপ', আর অবশ্যই 'ম্যাকগাইভার'- এই সিরিয়াল টি বোধহয় সবকিছুকেই ছাপিয়ে গিয়েছিল-আরেকটা সিরিয়াল-'ডার্ক জাস্টিস' -একদম ভিন্ন স্বাদের ছিল-পরবর্তীতে 'টিপু সুলতান' নামের সাইমুম ও এসেছিল এই দেশে-অদ্ভুত মানের একটা ম্যাগাজিন অনুষ্ঠান (যার কথা কখনো ভুলবো না) - 'যদি কিছু মনে না করেন'-এর উপস্থাপক কে সবাই ভুলে গেছেন-শুধু হানিফ সংকেত এখনো মাঝে মাঝে স্মরণ করেন- এখন বাংলা মিডিয়ায় অনেক বড় পরিধিতে কাজ চলছে - ফারুকী বা রনি বাংলা নাটকের সংজ্ঞাই বদলে দিয়েছেন- প্রেম ভালবাসা দাম্পত্য সমাজ জীবন নৈতিকতা - সব কিছুরই এখন নতুন সংজ্ঞা- লাভলু ও পিছিয়ে নেই- দীর্ঘদেহী আর দীর্ঘাঙ্গীনী মডেলরা এখন নাটকে-পুরুষের পেশী আর নারীর শরীরের ভাঁজ এখন আর আড়াল মানে না- নাটকে সব পাই - শুধু অভিনয় টা পাই না - আজাদ আবুল কালামের মত অভিনেতা এখন নাটকে সুযোগই পান না- মোশাররফ করিম আর ফজলুর রহমান বাবুর মত তুখোড় অভিনেতাকে দুর্বল স্ক্রিপ্টের বোঝা কাঁধে নিয়ে হামাগুড়ি দিতে হয়- কিছু বাত্যয় আছে - সব সময়ই থাকে- সময়ের দাবি ই হয়ত এমন যে অভিনয় শিল্পে অভিনেতাই আর থাকছেন না-কিন্তু আমরা যে স্বর্ণ সময়টা ভুলতে পারিনা-হুমায়ুন ফরিদী যখন 'কান কাটা রমজান' (সংশপ্তক) নামের ভয়ঙ্কর পিশাচের চরিত্রে পর্দায় আসতেন- নূর কে যখন দেখতাম প্রবল প্রতাপশালী ছোট মীর্জার চরিত্রে (অয়োময়) -খালেদ খান যখন ছিলেন 'লালে লাল - হেলাল' (রূপনগর), মমতাজ উদ্দিনের কালো চেহারা যখন স্বর্গীয় প্রতিভায় উদ্ভাসিত হত- কুটচালি চরিত্রে মামুনুর রশিদের কোনো বিকল্পই ছিল না- আফজাল আহমেদ এখন কি জানি না-অতীতে যাকে দেখেছি তিনি অনবদ্য- দারুণ এই অভিনেতারা অভিনেত্রী হিসেবে সাথে পেয়েছিলেন সুবর্ণা, তারানা, রওশন জামিল, দিলারা জামানদের মত দিকপালদের কে- এই ধারার শেষ প্রজন্ম বোধয় তৌকির-জাহিদ-সেলিম-হাকিম-বিপাশা-শমী-মিমি রা-তারপরই যেন ছন্দপতন-বিরাট শুন্যতা-অনেক মুখ - পর্দায় অপরিসীম সৌন্দর্য- কিন্তু অভিনয় টা যেন হারিয়েই যাচ্ছে.

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন
১

মেসবাহ য়াযাদ's picture


এত ভালো লিখেন। অথচ সব লিখাই কেমন অসম্পূর্ণ আপনার। এটা কেনোরে ভাই ?

২

শওকত মাসুম's picture


একমত

৩

টুটুল's picture


যায় দিন ভাল Sad

৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপনের লেখা গুলি খুব ভাল, কিন্তু অসম্পূর্ণ কেন?!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান আদনান's picture

নিজের সম্পর্কে

কিছু মানুষ জন্মায় - একাকিত্বের বীজমন্ত্র নিয়ে - জীবন তাদেরকে খেলায় - নাকি তারা জীবন কে নিয়ে খেলে - বোঝা দায় - সম্পর্ক - সেটা বন্ধুত্বের হোক - হোক ভালবাসার কিংবা রক্তের - তারা এড়িয়ে চলে - কিংবা কে জানে - বন্ধনে জড়ানোর যোগ্যতা হয়ত প্রকৃতি তাদের কে দেয়নি - অর্থহীন জীবন - মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা - তারপর অঘুমো বিভীষিকাময় মুহূর্ত গুলো - তবু কাউকে ডাকা নয় - ডাকার জন্য যে প্রণোদনা লাগে তারা তা হারিয়ে ফেলেছে - শুধু ভোরের প্রতীক্ষা - যদিও জানে - ভোর আসবে না - এসব মানুষের জীবনে ভোর আসেনা- আসতে নেই - প্রসারিত কোনো হাতেই এরা হাত রাখে না - বিশ্বাস এদের নড়ে গেছে শুরুতেই - যেন সিজোফ্রেনিয়ার রোগী - এক বিচিত্র জগৎ - কোনো বন্ধন নেই - ভুল হলো- একটি বন্ধন আছে - থাকে - বিধাতার সাথে - সে বন্ধনে কখনো প্রার্থনা থাকে - কখনো ঘৃণা - কখনো অসম লড়াই - আর কখনো সীমাহীন - ব্যাখ্যাতীত অভিমান (আমি হয়ত এমনই একজন )