ইউজার লগইন

চামেলী, শীলা বা জিলাপি বাঈ

দারুণ একটি সাংস্কৃতিক সন্ধ্যা - জনপ্রিয় সব আধুনিক গান পরিবেশিত হচ্ছে- অল্পবয়সী একটি ছেলে গাইল - 'চক্ষের নজর এমনি কইরা একদিন যাবে ফুরাইয়া' - তারপরেই আরেকজনের কন্ঠে শুনলাম 'এ এমন পরিচয়' - দর্শক শ্রোতারা বেশ উপভোগ করছেন - 'রাজনীতি' নিয়ে ক্ষুদ্র একটা প্রহসন নাটিকা ও মঞ্চস্থ হলো - তারপরেই বেতারের একজন শিল্পী এলেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে - একে একে গাইলেন "আগুনের পরশমণি", ''যখন পড়বে না মোর পায়ের চিহ্ন ",..." মনে রবে কি না রবে আমারে " - মুগ্ধ হয়ে শুনছিলাম -অনুষ্ঠান তখন শেষের দিকে - উপস্থাপক ঘোষণা করলেন - এখন পরিবেশিত হতে যাচ্ছে আজকের সেরা আকর্ষণ - 'দিল থাম কে বেঠিয়ে ' (অতিরঞ্জন নয় - উপস্থাপক ঠিক এই ভাষাতেই বললেন ) - স্টেজে আসছেন ..... কিছু বিশেষণ ......ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে - "চিকনী চামেলী " ..... অত:পর স্টেজে তার আবির্ভাব হলো - তরুণী একটি মেয়ে - তার বেশভুষার কথা বলব না - এইটুকু বলতে পারি - এই ধরনের পোশাক পরার জন্য সাহস (?) লাগে - কিংবা কে জানে - বিশেষ একটা মানবিক গুণ হয়ত হারিয়ে ফেলতে হয় - সে এক উদ্দাম নৃত্য (?) - কবিগুরু যা পারলেন না এই কন্যা তা পারল (?) - অল্পবয়সী দর্শক শ্রোতারা প্রায় উন্মত্ত হয়ে উঠলো - অপ্রীতিকর পরিবেশ - বেশ মন খারাপ করেই বাসায় ফিরলাম - এত সুন্দর একটা অনুষ্ঠানের সমাপ্তি এত কদর্য কেন হবে - ভিন্ন ভাষার গান অনুষ্ঠানে গাওয়া হয়েছে তাতে আমি আতঙ্কিত নই - সবকিছুতে রাজনীতি খুঁজতে চাই না - কিন্তু এত থাকতে এই গানটি কেন - ভারতীয় চলচ্চিত্রের আকর্ষণ অস্বীকার করা কঠিন - অস্বীকার করার প্রয়োজনই বা কী - 'থ্রী ইডিয়টস', তারে জমিন পর', 'লাগে রহো মুন্না ভাই','স্বদেশ','জখম' - এ ধরনের মুভি সবারই দেখা উচিত - কিন্তু তার অর্থ কী এই যে চামেলী, শীলা বা জিলাপি বাঈ এর যৌন সুড়সুড়ি কে আমাদের বিনোদনের মাধ্যম বানাতে হবে?

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন
১

তানবীরা's picture


দুঃখজনক Sad

২

আরাফাত শান্ত's picture


ইহাই দেশের বাস্তব অবস্থা!
থ্যাঙ্কস ফর শেয়ারিং!

৩

অনিমেষ রহমান's picture


ভারতীয়রা তাদের সব রকম প্রোডাক্ট বাংলাদেশে বিপণন করছে।
আমরাও গিলছি অবলীলায়।

৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান আদনান's picture

নিজের সম্পর্কে

কিছু মানুষ জন্মায় - একাকিত্বের বীজমন্ত্র নিয়ে - জীবন তাদেরকে খেলায় - নাকি তারা জীবন কে নিয়ে খেলে - বোঝা দায় - সম্পর্ক - সেটা বন্ধুত্বের হোক - হোক ভালবাসার কিংবা রক্তের - তারা এড়িয়ে চলে - কিংবা কে জানে - বন্ধনে জড়ানোর যোগ্যতা হয়ত প্রকৃতি তাদের কে দেয়নি - অর্থহীন জীবন - মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা - তারপর অঘুমো বিভীষিকাময় মুহূর্ত গুলো - তবু কাউকে ডাকা নয় - ডাকার জন্য যে প্রণোদনা লাগে তারা তা হারিয়ে ফেলেছে - শুধু ভোরের প্রতীক্ষা - যদিও জানে - ভোর আসবে না - এসব মানুষের জীবনে ভোর আসেনা- আসতে নেই - প্রসারিত কোনো হাতেই এরা হাত রাখে না - বিশ্বাস এদের নড়ে গেছে শুরুতেই - যেন সিজোফ্রেনিয়ার রোগী - এক বিচিত্র জগৎ - কোনো বন্ধন নেই - ভুল হলো- একটি বন্ধন আছে - থাকে - বিধাতার সাথে - সে বন্ধনে কখনো প্রার্থনা থাকে - কখনো ঘৃণা - কখনো অসম লড়াই - আর কখনো সীমাহীন - ব্যাখ্যাতীত অভিমান (আমি হয়ত এমনই একজন )