উৎসর্গ ও উদ্দেশ্য মেসবাহ য়াযাদ আর বিধেয় আমরা আমরাই
খোচাঁনিঃ যখন তখন ধুমধারাক্কা আড্ডা দিতে দিতে সেটা পিকনিকের রূপ নেয়া কোন ব্যাপারই না, কিন্তু আমরা সব্বাইরে নিয়ে পিকনিক করার পক্ষপাতী। গোপনের কাজকারবার নাই এবি’র, নাই কোন সূত্রধর ও! শুনছি, কানে কানে কথা বলে কাইন্যা আর তার বৌ!
তাই কোন কাইন্যার বৌয়ের থুক্কু গোপনীয় সুত্রের দোহাই দিয়ে কাজী’সাব যা বলিলেন তার ধিক্কার জানাই! আমরা জ্বলুনি’ওলা পাব্লিক না তাই আমাদের ছোট্ট ছোট্ট মজার আড্ডাও বিশাল আনন্দময় হয়ে হজম হয়... 8) আর কারো কারো বিশাল ঘুরান্তিসের সুযোগ এলেও লোটা-কম্বল সম্বল হয়ে পড়ে!
মূলঃ মেসবাহভাই এককালের শ’দেড়েক মানুষ ভরা জাহাজ নিয়া হারিয়ে যাওয়া প্রতিথযশা গামছা গলায় দেয়া কাপ্তান! হুটহাট করেই কতো কতো পিকনিকের কার্য সম্পন্ন করে ফেলেন উনি। শুধু কি তাই, সারা পিকনিক মাতায়ে রাখতে উনি সিদ্ধহস্ত! সেই মেসবাহভাইকে গতক’দিন যাবত হন্যে হয়ে খুজঁছি আমরা। উনার ফেসবুকের পাতা ভরে আছে সেই খোজঁ দা সার্চ- এর প্রমানে।
কিন্তু আমরা সিষ্টেম্যাটিক্যালি এগিয়ে যাই নাই, কারন উনারে ফেসবুকে মেসেজ দিলে সেটা মোবাইলে এসএমএস করে জানাইতে হয় এবং ফোন করে বলতে হয় ওটা দেখার জন্যে!
তো মেসবাহভাই, আপনি যেখানেই আছেন জলদি এই লেখাটা পড়েন আর ডিসেম্বরেই পিকনিকের জন্যে কি কি করা দরকার তার বুদ্ধি/ব্যবস্থা দেন। বাকীরা যে যেমনে পারেন মেসবাহভাই'কে জানান দেন।
শেষকথাঃ একটা দারুন সুযোগ-সুবিধা সম্পন্ন আনন্দময় পিকনিক করার জন্যে প্রয়োজন সবার একাত্নতা। তাই বন্ধুরা সব্বাই টাকা জমানি শুরু করেন। আমরা ডিসেম্বরের শেষদিকে পিকনিকে যাচ্ছি ইনশাল্লাহ। ভেন্যু যথাযথ সময়ে জানানো হবে। 





লেখাটা আমার পক্ষে না বিপক্ষে গেল, বুঝতে পারতেছিনা। তয় লেখার মধ্যে সুক্ষ বেয়াদবীর গন্ধ্য পাচ্ছি জেব্রিল...

তবে তাই হোক। ডিসেম্বরেই পিকনিক হোক। আমি আছি...
বেদ্দপি! কই? মুছে দিবো এক্ষুনি তাইলে। সত্যি
আর আছেন তো অবশ্যই আপনেরেই সব করতে হবে।
আমিই যদি সব করি, তোমরা কী করবা ? খালি ঘুরবা আর খাইবা...?
হ! আপনার কথাই শিরোধার্য! আমরা মন দিয়া খামু আর ঘুরবো! আপনে ব্যবস্হা করেন
আরে কবে পিকনিক। কয়দিন ধরে এফ বি তে ঢুকলেই খালি পিকনিকের ছবি দেখায় আর মন আনচান করে। মেসবাহ ভাই এর দিলে রহম হইলে পিকনিক হবে এটা নিশ্চিত।জেবীনরে তাল তুলার জন্য ধইন্যা।আর মেসবাহ ভাইরে যে ফোন করে এই পোষ্ট পড়তে বলছে তারে পিকনিকের দিন এক্টা ভাপা পিঠা বেশী খাইতে দেয়া হবে।
আশ্চর্য্যের বিষয় এই যে, মেসবাহভাইরে কেউ ফোন দেওয়ার আগেই উনি কমেন্ট করছেন!!... তাইলে বাড়তি পিঠা পাইতেছি আমিই ...
এইটা মেসবাহ ভাইরে মনে করাইয়া দিতে হইল? পিকনিক আয়োজন করা তো তার নিয়মিত দায়িত্বের অংশ। এইজন্যই তো তারে বহু তোষামেদ কইরা ব্লগে রাখছি।
পাঙ্খা যাইবো না এবার?
ডিসেম্বরেতো শীত । পাঙ্খার আবার কী দকোর ?
গরম থাকতে
আসলে তো ভালোই হয়... দেখা যাবে তারে...
কিন্তু শুঞ্ছি সে তো ওই টাইমে সেন্টমার্টিন যাবে...
আমারও আপনাদের সাথে পিকনিকে নিকনিক করতে ইচ্ছা করতেছে এটা ডিসেম্বরের শেষে না করে জানুয়ারীর শেষে করলে হয় না।

আরে, অসুবিধা নাই, আপ্নে আসলে হয়েই যাবে দেখা সাক্ষাৎ... আর জানুয়ারীতে ঝালেমা লাগবে ম্যালা... তাই
চলেন সেন্ট মার্টিন দ্বীপে যাই। পরিবার সমেত রাজী আছি। ৪ রাত, ৩ দিন! কি আছে দুনিয়ায়। কম্বল আর বালিশ।
এদ্দিন কেউ টাইম দিতে পারবে না... আমাদের একদিনের সিডিউল...
বয়সের কোন সীমাবদ্ধতা আছে নাকি ?
মোটেই না... সব্বাই আমন্ত্রীত!...
পিকনিক যাইতে আমার তো টাকাই লাগবো না।আপনারা আছেন কি করতে?
হ! টাকা জমানি শুরু করো... তোমারটা না হয় আমরা দিমু কিন্তু আমারটা তো তুমি দিবা...
মাইনাচ!
নরাধম বলেছেন মাইনাচ= আমার ড্যান্স!!...

আরে, নারু এখনো পিকনিকের কিছু শুরু করি নাই তো!... সাংস্কৃতিক সন্ধ্যা করলে তোমার নাচ দেখানির জন্যে সাদরে আমন্ত্রন রইল ...
আহ পিকনিক ।
মেসবাহ ভাইয়ের তুলনা নাই। মেসবাহ ভাই যেখানে আমরা আছি সেখানে ।
সব কাজ মেসবাহ ভাই করবো?
হ, তাইলে ভালো হবো, ঠিক, আমিও মানলাম!
ভেন্যু ঢাকার ভিত্রে চিটাগাং বরিশালের দিকে হৈলে ভালো হয়!
ওই বিলাই, তোর সমস্যা কী ? গরুর হাটে ঘুইরা কি মাথায় গ্রেস্ট্রিক হৈছে ? সব কাম আমি করুম মানে কী ! ঢাকার ভির্তে চিটাগাং- বরিশাল হান্দাইলো কবে ?
হুমম, বেশি দূরে পিকনিক হৈলে অনেকেই যাইতে চাইবেনা, কিন্তু ঢাকার ভিত্রেই ধরেন সিলেট নোয়াখালী হৈলে ভালো না? সবাই যাইতার্তো----------
আর "গোড়ু" ভুনা খাবার আগেই পেটে ব্রেইন টিউমার হবে নাকি? এত আলগা পেট না!!!!
আজকা রেসিপি শিখছি একটা, হান্টার বীফ নাকি নাম....।
সিরকা মিরকা সোরা মোরা দিয়া ক্যাইচ্যা ফ্রীজে রাইখা আবার খোলা যায়গায় ঠান্ডায় ৩/৪ দিন রাইখা পরে পরিবেশন করা লাগে------
পুরা রেসিপির কোনো জায়গায় আগুনে দেয়ার কথা কিছু পাইলাম না!!
জৈতা হাসে কেন?
আইবেন কৈয়া আইলেন্না কাইলকা... কেইসটা কী ?
স্যরি বস। ফুন্দিয়া জানামু বাট চার্জ ছিলনা। জৈতা গেন্জাম লাগাইছে তাই যাইতে পারিনাই।
কাজটা খুব খারাপ হৈছে, ঠিক!
মাঝখানে রায়হান ভাই উধাও হৈছিলো কৈ?
খুচরা ঝালেমায় ছিলাম শাওন।
"হান্টার বীফ" খাওনের এক বিকট অভিজ্ঞতা আছে!!... এক কুরবানিতে আমার বড়োভাবি'র শখ হইল এই জিনিষ রান্না করবো, তার কোন বান্ধবী'র থেকে রেসিপি নিয়ে শুরু করলো, মাংশ সাইজ করে কি কি মিশাইয়া ক্যাচাক্যাচি তারপর রেখে দেয় ফ্রিজে!... আবার কয়েক ঘন্টা পর আবার ক্যাচাক্যাচি!!... এমন করে নাকি ফ্যাট ফ্রি বানায় ওইটারে! আমরা বিপুল আগ্রহ নিয়ে তার কান্ড দেখি আর ভাবি না জানি কি মজার খানা খামু!... কিন্তু ক্যাচাক্যাচি দেখি শেষই হয় না!!... একদিন পর আমাদের আগ্রহ খতম তখন কেম্নে কেম্নে ওভেনে কি করছিলেন আর মনে নাই, কিন্তু যেই বিকট স্বাদ হইছিলো... আল্লাহ বাচাঁক ওই জিনিশ থেকে!!!...
মন্তব্যেই পিকনিকের স্বাদ পাওয়া যাচ্ছে !
আপনি গতবারের পিকনিকের লেখাগুলো পড়ে দেখেন... মন্তব্যের ফুলঝুরি দেখবেন ওইখানে!!... এই লেখাতেই একটার লিঙ্ক দেয়া আছে...
গতবারের পিকনিকের সঙ্গী হলাম । দারুন ! মনে হলো আমিও ছিলাম সবার সাথে । ধন্যবাদ ।
:| :|
এই গড়াগড়ি দিয়া হাসির মানে কি? !!
সব কমেন্টগুলা পড়ে গড়াগড়ি দিয়া হাসতে ইচ্ছা করল।
আবার পিকনিকের কথা শুনেও হাসি বের হইতে পারে
তাহলে ঠিক আছে, তয় হাসলেন কেন তাই যদি ভুলে যান কেমনে চলবে।
তাহলে মেসবাহ,ওই কথাই রইলো, ডিসেম্বরে......। এবি'তে ঢুকে প্রতিদিনই বন্ধুদের কাছ থেকে নতুন নতুন শব্দ এবং বানানরীতি শিখছি, আজ শিখলাম 'বেদ্দপি' শুঞ্ছি' এক্টা' ধন্যবাদ(নাকি ধইন্যাপাতা!)জেবীন। বিলাই'র সৌজন্যে ভূগোল বিষয়েও কিন্চিত জ্ঞান লাভ হলো। কত অজানারে.... ।
শিখেন, কালে কালে আরো কত কি শিখবেন।
বিলাই আর মেসবাভাই ভূগোলের সাথে তো এন্যাটমিও দারুন শিখাইলো
মাইনাচ!!!!!
কি ব্যাপার চাটঁগাইয়ারা খালি তাগো নাচ দেখানের তালে আছে কেন!
চড়ুইভাতি কেনো ডিসেম্বরেই হতে হবে???? কেনো কেনো কেনো? কেনো জুলাইতে কখনো হবে না
মনে নাই স্কুল শেষ হতো নভেম্বরের শেষে এরপরই লাগত পিকনিকের ধুম, আমরা সেই ঐতিয্য বজায় রাখতেছি
আমারে মেসবাহ ভাই এর ফাউ এসিস্টেন্ট করা হৈচে! হেহে!! এইবার আমিও আছি!
এক হিসাবে আমরা সব্বাই মেসবাহভাইয়ের "ফাউ এসিস্টেন্ট ", কারন আমরা ফাউ কাজেই ব্যস্ত থাকি . ..
মন্তব্য করুন