অনাদি আদি
আনন্দ অন্তহীন অসীম, বিস্তৃত আদিগন্ত
উথাল-পাথাল দুঃখ অনন্ত সীমাহীন,
পারেনা কেউ আটকাতে কোন কিছু দিয়ে -
কমাতে পারে যে সময়, তা বহে নিরন্তর ।
অন্তর অনন্তর দুমড়ে মুচড়ে হয় ঝুরঝুরে,
ভাঙেনা তবু্ও, যদি তা ভেঙেও হয় চুরমার ।
বারবার আসে ধেয়ে বর্বর বর্বরতা ,
ধেয়ে আসে, আর যায় ফিরে বারবার,
নিয়ে আসে দিয়ে যায় রেখে যায় অজস্র সংঘাত ।
সদানন্দ হাসিমুখ আর বেদনা বিধুর হৃদয়
আবেগ আর বেগ দিয়ে একত্রিত একাকার,
শান্ত-অশান্ত মিশেল - দূরন্ত-দুর্মর
গোঁজামিল নহে তাহা মিল-অমিলের;
তবে যে তা কি, বুঝাবে তা’ কে, কিবা দিয়ে ।





এটাই জীবন। যতই দু:খ আসুক, শেষ পর্যন্ত জীবনেই জয় হয়...।
সেটাই তা একমাত্র সান্তনা ।
ভাইয়ের কি মন খারাপ?
মন ভাল থাকবার মত কিই বা আছে আমার ?
কিবা দিয়ে।
আমার জন্য হয়তোবা কিছু দিয়েই নয় ।
মন্তব্য করুন