আমরা বন্ধু পিকনিক ২০১০
যে সকল বন্ধুরা ২৪ তারিখের পিকনিকে গিয়েছিলেন তাদের অনেকেই ইতিমধ্যে ব্লগে ছবিসহ পোস্ট দিয়েছেন, বা ছবি দেখেছেন । দেখেছেন আর স্মৃতিকাতর হয়েছেন । আবার কবে পিকনিকে যাবেন আর এমন মজা করবেন তা নিয়ে বিস্তর গবেষণাও করেছেন অনেকে । অনেকে পিকনিকে যান নাই, কেউ বা চাঁদা দিয়েও যেতে পারেন নাই, আবার দেশে না-থাকার কারণে অনেকেই অংশ নিতে পারেন নাই । এমন অনেকে হয়তো আছেন যাদের সময় ছিল, সুযোগ ছিল কিন্তু ছুটির দিনে দিবানিদ্রার মায়া ত্যাগ করতে ইচ্ছা না-করায় যাওয়া হয়ে ওঠেনি ।
পিকনিক নিয়ে বেশ কয়েকটি পোস্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে । আশা করা যাচ্ছে যে, আরো রসালো ও জ্ঞানগর্ভ পোস্ট অল্পদিনের মধ্যে পড়বার সুযোগ হবে । এসকল পোস্ট সব সময়ই উপাদেয় হয়ে থাকে, কখনো পুষ্টিকরও । দেহের পুষ্টি বা মনের পুষ্টি তা অবশ্য পুষ্টিবিদগণ গবেষণা করে নতুন নতুন তথ্য দিতে পারবেন ।
আরো বেশ কিছুদিন পিকনিক নিয়ে আলোচনা, পোস্ট, মন্তব্যের জোয়ার চলবে । তবে ক'দিন পরে ভাটার টানে তীব্রতা দেখা দেবে । এখন যেমনটি লাগছে ক'দিন পরে আর তেমন লাগবেনা । যেমন সেদিন শোনা এই গানটি
http://www.youtube.com/watch?v=GgFse359JEg এখন যেমন লাগবে, এর পরে তার আকর্ষণ আর তেমন নাও থাকতে পারে ।
[দুঃখিত । গান আপলোড করতে পারলামনা । পরে চেষ্টা করবো।]





নাজমুল ভাই, এই প্রথম হতাশ হইলাম আপনার লেখা পইড়া। পুরা ফাঁকিবাজি পোস্ট। আপনার গল্প বলার স্টাইল অতি চমৎকার। আপনার কাছে পিকনিক নিয়া অতি জমজমাট একটা লেখা আশা করছি। আইজ না পারলে কালকে দিয়েন।আর ভালো থাইকেন।
জমছে না কিছুতেই - তবু গান শুনাবার জন্য এই ফাকিঁবাজী করতে হলো । আজ বা কাল নয়, যখন আমি একটা জমজমাট পোস্ট রেডি করতে পারবো তখন আর পিকনিকের আমেজ হয়তো থাকবেনা । শুভেচ্ছা ।
ছবিটা দারুন হইছে হুদা ভাই ...
এই সকালে ভাল কথা শুনলাম । খুশি খুশি লাগছে তাই । ধন্যবাদ ।
মন উদাসী এ বিদেশী আফ্রিকা থেকে কবে এলো ? তার গায়ের ছাইরঙা শার্ট দেখি নীল হয়ে গেছে । বুঝতে পারা যাচ্ছেনা এটা পিকনিকের ছবি কিনা । ধন্যবাদ সাঈদ ।
ক্লাসিক ছবি বুঝি এমনই হয়। আমরা ছবি তুলি ঠিকই, কিন্তু ক্যামেরার ভাষাটাই জানিনা। অসাধারণ এই ছবির জন্য ধন্যবাদ সাঈদ।
পিকনিকের আর কোন ভিডিও নাই? আরো ছবির দাবী জানায় গেলাম
আছে । আপলোড করতে জান শেষ । তা আবার নিজে পারিনা । দাবী পূরণের আশায় আশায় আপনার দিন ভাল কাটুক ।
পিকনিক থেকে বাসায় ফিরার পর ভাবী কি কি ডায়লগ দিয়েছেন, তা নিয়ে লিখলে এর চেয়ে ভাল পোস্ট হত! আমাদের ও কিছু জানা (সাথে শিক্ষা) হত। এই পোষ্টে মাইনাস দিয়ে গেলাম।
পিকনিকের আগের দিন ভাবী গিয়াছে বাপের বাড়ী,
সেখান থেকে ফিরতে বোধহয় হবে অনেক দেরী;
কাজেই আমি আছি ভাল, আছি নিরাপদে,
বেকার বসে, গিলছি দেদার সাদা রঙের বিড়ি ।
আপনার মা্ইনাস, রায়হানের ঠিকাছে
আমার লাগিয়া ইহাই তো ঠিক আছে ।
এইবার ঠিকাছে
কি ঠিকাছে? মাইনাস ? মাইনাসে মাইনাসে পিলাস হয়ে গেল তো !
গানের কোরিওগ্রাফি ভালৈছে!!!
গানের কোরিওগ্রাফি কোনটা ?
ছবিটা ভয় পাওয়া কোনো মানুষের নাকি?
নাজমুল ভাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ, গানটা শোনার সৌভাগ্য করে দিলেন বলেন।
ভালো থাকুন।
ভাল্লাগ্লো ধইন্যা পেয়ে । শুভ কামনা ।
শিরোনামে লিখা আরো কিছু গান কিন্তু গানতো সেই একটাই।বাকী গান তাড়াতাড়ি ছাড়েন দাদা।
[দুঃখিত । গান আপলোড করতে পারছিনা । পরে চেষ্টা করবো।]
মন্তব্য করুন