শুধুই ছবি- ভাল বা মন্দ
কোনদিন ভাল একটা ছবি তুলতে পেরেছি বলে মনে পড়েনা । তবু ক্যামেরা চালাই- কোন কিছু না ভেবেই । আবার ছবি আপলোড-ডাউনলোড বা সাইজ-রিসাইজ মাথায় ঢোকেনা । যদিবা কোন গুতোগাতা খেয়ে ঢুকে পড়ে, তা বের হয়ে যেতে সময় লাগেনা মোটেও ।
এবারের পিকনিকের ছবি সবার দেখা হয়ে গেছে ইতিমধ্যে । তবু আমারও ইচ্ছা হলো ডানা মেলবার ।
এই সেই বাস, যা এবার সবাই পছন্দ করেছে -
রাজধানী স্কুলের সামনে দীর্ঘ প্রতীক্ষা-
স্বাস্থ্য রক্ষায় হাসির কোন বিকল্প নাই
সদা ব্যাস্ত ক্যামেরা নিয়ে
ঈশান দিল ছবির পোজ
পৌঁছে গেছি সেইখানে
এই গাছটির সব পাতা লাল হয়ে ‘আমরা বন্ধু’র বন্ধুদের স্বাগত জানিয়েছিল -
ফুল নেবে গো, ফু-উ-ল …..
এইগুলো নাকি কোকো ফল –
কেউ নামেনি এই পুকুরে-
পুকুরপাড়ের এই অবজার্ভেশন টাউয়ারে ঈশান ছাড়া আর কেউ কি উঠেছিল ?
চলছে উদরপূর্তির বন্দোবস্ত –
পিঠা তৈরী চলছে-
সাদা মনের বন্ধুদের জন্য শ্বেতশুভ্র একটি ফুল-
এই বাগানবাড়িতেও বেতবন আছে –
ক্ষুধায় কাতর ! কেউ ঘুমায়, কেউ ঝিমায়, কারো মুখে কষ্টের হাসি –
আর কত, একটু জিরিয়ে নিই –
ঘরে বসে আকাশ দেখা ! রাত হলে চাঁদ –
ঘুমের মজা, ধূমের মজা –
উদরাজীর পাঠানো ব্রেকিং নিউজ পাঠে ব্যাস্ত –
এত-তো বড়, কিন্তু কি তা মাসুম জানে, আর জানে মেসবাহ । অন্যেরা তাদের কাজে অতি ব্যাস্ত –
ফিরবার সময় হলো – তবু ঘুম ভাঙেনা –
সোনামনি চলো বাসায় যাই –
দেখে দেখে আর সাধ মেটে না –
<< একজন বন্ধুর অনুরোধে এই ছবিটি সরিয়ে দেয়া হল। আশা করছি আমাদের হুদা ভাই মনক্ষুন্ন হবেন্না। - মডারেশন পানেল।>>
এবার ফিরতে হবে –
মাঝপথে চায়ের পরে ছাতিমতলে –
বিজয় শরনী মোড়ে, বাস যখন আর ডানে যেতে দিচ্ছেনা -
অতপর, সবাই যার যার পথে ।
যারা গিয়েছিলেন তার স্মৃতি রোমন্থন আর যারা যান নাই তারা আগামীবারের প্রতীক্ষা করতে থাকুন । আসুন, সবাই মিলে মেসবাহ য়াযাদের সুমতি বহাল থাকবার জন্য দোয়া করি, তিনি যেন সব সময় এমন করে সকলকে আনন্দিত হবার সুযোগ করে দিতে পারেন।





ছবি আসে নাই
,
ছবি আসে নাই, শুধু লিঙ্ক এসেছে । কষ্ট করে লিঙ্কে ক্লিক করুন এবং ছবি দেখুন ।
লিংকে ক্লিক করে করে ছবি দেখলাম। ফুলের ছবি গুলো ভালো আসছে। আর পুকুরটা জোশ।
যদি বলতেন কষ্ট করে করে ছবি দেখলাম, তা'হলে সত্যি কথাটা বলা হতো । তবু 'ভালো' বলবার জন্য ধন্যবাদ ।
যদি বলতেন কষ্ট করে করে ছবি দেখলাম, তা'হলে সত্যি কথাটা বলা হতো । তবু 'ভালো' বলবার জন্য ধন্যবাদ ।
লিন্ক দিয়ে ছবি পোস্ট দেয়ার আইডিয়াটা চমৎকার ,ভবিষ্যতে আমিও এই ভাবে ছবি দিব। ছবি গুলোও সুন্দর আসছে।দেইখা মজা পাইলাম।
আইডিয়াটা চমৎকার ? আমার কাছে তো চরম বিরক্তিকর মনে হচ্ছে । দেখে মোটেই মজা পাওয়া যাচ্ছেনা ।
http://www.flickr.com/
এখানে একটা একাউন্ট বানাতে পারেন। তারপর এখানে ছবি আপলোড করে, লিঙ্কটা পোষ্টে পেষ্ট করে দিলে ছবিই আসবে লিঙ্ক আসবে না।
ধন্যবাদ
সুপরামর্শের জন্য ধন্যবাদ । চেষ্টা করে দেখবো পারি কিনা ।
নাজমুল ভাই, লিঙ্কগুলো কপি করেন। তারপর পোস্ট লেখার বক্সের ওপরে শুরুতেই ছবি দেয়ার লিংক আছে। সেখানে পেস্ট করেন। তারপর ছবির বর্ণনা দেন ও ওকে করেন। দেখবেন ছবি চলে এসেছে। আমি এভাবেই পোস্ট দিয়েছি।
ধন্যবাদ গৌতম । আমি এতই আনাড়ি ও আকাট মূর্খ যে পরামর্শ মত কর্ম করতে পারবো সে ভরসা করতে পারছিনা ।
নাজমুল ভাই, ছবি ও ছবির গল্প ফাটাফাটি হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে পিকনিকের যত পোস্ট এসেছে তার মধ্যে এটাই সেরা। হ্যাটস অফ টু য়ু।
হাসান রায়হান, ভাই এইটা আপনি কি বললেন ! আপনি হলেন ক্যামেরার বাহাদুর । এ ব্যাপারে আমার গুরুসম । আপনার তোলা ছবির সাথে আমার এ সব ছবির কোন তুলনাই করা চলেনা । তবু আপনার প্রশংসা মাথায় তুলে রাখলাম । অনেক শ্রদ্ধা, ভালবাসা আর শুভেচ্ছা আপনার জন্য ।
আপনি আমাদের জন্য ছবি দেবেন কবে ?
ছবিগুলো খুবই প্রাণবন্ত।
ধন্যবাদ মুকুল ।
দেখে দেখে আর সাধ মেটে না – ক্যাপশনের ছবিটাতে আপত্তিকর কী ছিল তা জানতে পারলে ভাল হতো । আরো ছবি দেবার ইচ্ছা আছে - সেগুলোতে তেমন কিছু থাকতেও তো পারে । বারবার একই ভুল করতে ভাল লাগেনা ।
- মডারেশন প্যানেলের সিদ্ধান্তে মনক্ষুন্ন হবার তেমন কিছু দেখছিনা, শর্ত মেনেই তো ব্লগে যোগ দিয়েছি ।
লিঙ্কের জায়গায় এখন ছবি দেখা যাচ্ছে, নিশ্চয়ই মডু আমার এ উপকারটুকু করেছেন । তাকেসহ মডারেশন প্যানেলের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ।
হুদা ভাই এর ছবি তোলার হাত খুব ভালো। একটা ডিএসএল কিনে নেমে পড়ুন, আপনারতো এখন অফুরন্ত সময়। আমার ফ্লিকার ছবি এখানে
ধন্যবাদ বকলম । প্রশংসা কার না ভাল লাগে ? আপনার ফ্লিকার ছবি দেখে এসে লজ্জ্বায় বাঁচি না । আগে দেখলে এ সব ছবি এখানে দিতেই পারতাম না । ডিএসএল জিনিষটা কি তাইতো জানিনা, তারপর ?
"এখানে" ক্লিক করলে কেমনে লিঙ্ক আসে - কায়দাটা কী ? আর লেখাটা সবুজই বা হয় কেমন করে ?
ডিএসএলআর হবে (টাইপিং মিসটেক)। ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেকশন ক্যামেরা যেমন রায়হান ভাইয়েরটা, আপনি যেটা ব্যবহার করেন সেগুলোকে বলে পয়েন্ট এন্ড স্যুট। গুগলে এ ব্যপারে বিস্তারিত জানতে পারেন। আপনি জ্ঞানী মানুষ, আপনার মত বিদ্যা বা অভিজ্ঞতার দৌড় কোনটিই আমার নেই। গুস্তাখী মাফ করবেন।
হাসালেন আমাকে । আমি জ্ঞানী মানুষ ! ক্যামেরা, ছবি, গান কোনটিতেই আমার কোন জ্ঞান নেই । গুগল সার্চ করবার জ্ঞানও নেই, ধৈর্যও নেই । আছে শুধু জ্ঞানীদের মত বয়সটা, এই দীর্ঘ সময়ে সঞ্চিত অভিজ্ঞতা জ্ঞানে রূপ না নিয়ে আমাকে অবিজ্ঞ করে তুলেছে মাত্র ।
"এখানে" ক্লিক করলে কেমনে লিঙ্ক আসে - কায়দাটা কী ? আর লেখাটা সবুজই বা হয় কেমন করে ? এ সম্পর্কে কিছু বললেন না ?
হুদা ভাই আমার চেয়ে ব্লগ কতৃপক্ষ হয়ত ব্যাপারটা ভাল করে ব্যাখ্যা করতে পারতেন।। ।। আমি আমার মত করে চেষ্টা করলাম।। লগ ইন করা অবস্থায় "মন্তব্যে"র ঠি বামে উপরে কিছু আইকন বা ছোট ছবি দেখতে পাওয়া যায় ঠিক নীচের চিত্রের মত।। আপনাকে যা করতে হবে তা হল:
১। ২য় আইকনটিতে ক্লিক করুন
২। তিনটি বক্স দেখতে পাবেন, ১ম বক্সে যে লিংকটি দিতে চান সেটা সেই পেইজ থেকে কপি করে পেষ্ট করুন
৩। ২য় বক্সটিতে বাংলায় আমার মত করে "এখানে" অথবা লিঙ্কের যে শিরোনামটি দিতে চান সেটি লিখুন ।। এবার ৩য় বক্সটি উপেক্ষা করুন এবং 'ওকে' বাটন ক্লিক করুন। তারপর সবশেষ "প্রকাশ করুন" বাটনে ক্লিক করুন।
ভাল থাকবেন।
চামে চামে আমিও শিখে গেলাম।

আমিও।
এতো গুনী মানুষের নাম কেনো বকলম? কেনো কেনো কেনো?
ইয়ে আমি না ঝাতি ঝানতে চায়
এতো গুণী মানুষের নাম কেনো বকলম? এ প্রশ্নের জবাব বকলম এখনও দেয়না কেন ?
শিখলাম এবং প্রয়োগ করলাম । তবে দুঃখ এই যে রাসেল আমার আগে শিখে নিল (আসলে খুশী)।
ভাই বকলম, কিভাবে কতগুলো ধন্যবাদ জানাবো তেমন ভাষা আমার জানা নাই । নুতন কিছু শিখবার আনন্দই আলাদা । শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ।
ফটো স্টোরি তো আপনারটাই সেরা মনে হচ্ছে। আর ছবিগুলাও ভাল আসছে .....
সেরা হতে মন চায় । হতে পারি আর না পারি, আপনি 'সেরা' বলেছেন এতেই আমি আনন্দে আটখানা । ধন্যবাদ নাহীদ ।
হুদা ভাইয়ের ছবির ফলটিকে চট্টগ্রামের ভাষায় "বেলুম্বু" বলে।এটা টক ও ক্ষার স্বাদের ফল ।চট্টগ্রামের স্থানীয়দের কাছে এই ফল খুবই পরিচিত। চট্টগ্রামে এটার আচার হয়, তরকারী হিসেবেও রান্না করে এবং গরুর পায়া রান্নায় ব্যবহার করা হয়। এই ফলের চাটনীও বানানো হয় মুখের রুচী বাড়াতে। ঢাকার লোকদের কথায় মনে হয় এটা হয়ত ঢাকায় তেমন পরিচিত ফল নয়।
কোথাও এ ফলের বেঁচা-কেনা দেখিনি । তবু ভাল এর একটা পরিচিতি পাওয়া গেল ! ধন্যবাদ ।
বাহহহ। ছবিগুলাও দারুণ। আমি দুই হাত দিয়া কি বলতাছিলাম
তাইতো ! কি যেন বলছিলেন ! আমি শুনি নাই, ছবি তুলতে ব্যাস্ত ছিলাম । মেসবাহ বলতে পারবেন মনে হয় ।
শীতে কারো ঠোঁট ফাটে নাই! পেপসোডেন্টাল ইসমাইল আছে অনেকের।
ঠোঁট ফাটা ছবি আছে তো । পোস্টে দিলে আপত্তি আসবে, মডুকে আবার কষ্ট করে সরাতে হবে । তাই দিই নাই - দেবও না ।
মন্তব্য করুন