ড. আসিফ নজরুল : আলো অন্ধকারে যাই পথ হারাই
ড. আসিফ নজরুল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। এর আগে ছিলেন সাপ্তাহিক বিচিত্রার প্রধান প্রতিবেদক। বিচিত্রায় তার কিছু সংবাদ এবং সৃজনশীল লেখা কৈশোরে আমি গ্রোগ্রাসে গিলেছি। তারপর অনেকদিন বিরতি। সাংবাদিকতার পাঠ চুকিয়ে শিক্ষকতায় ঢুকেছেন, বুদ্ধিজীবী হিসেবে নামডাক হচ্ছে তার। প্রথম আলোয় তুমুল কলাম লেখেন। বোধহয় বছর পাঁচেক আগে প্রথম আলোয় তার নিয়মিত কলামে লিখেছিলেন, নেতা তৈরি হতে অনেক সময় লাগে। নেতৃত্বের গুণাবলি অর্জন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরকম আরো অনেক কথা। একটু অবাকই হলাম। আলমগীর সাহেব এতো বড় নেতা! কিন্তু কখনোই তো তাকে অন্যদের চেয়ে আলাদা মনে হয়নি! প্রথম আলোর মতো পত্রিকায় তো উল্টাপাল্টা কিছু ছাপা হতে পারে না...। তবে?
পরিচিতদের সাথে কথা বললাম। তারাও বাড়তি কিছু আবিষ্কার করতে পারেনি।
দিনে দিনে অনেক কিছুই পরিষ্কার হলো। আসিফ নজরুল বর্তমানে আমার কৈশোরে দেখা সেই ব্যক্তি নেই, তিনি এখন 'আলো-আঁধারে যান, পথ হারান'।
বর্তমানে মির্জা ফখরুল সম্বন্ধে তাঁর মূল্যায়ন কী, জানতে মন চায়...।





দুইজনই একি গোডাউনের মাল
শান্ত'র ভাষায় বলি দুইজনেই একই গোডাউনের মাল
আওয়ামী লীগের দালালী করলে কি 'সঠিক' পথে থাকতো?
শৈশবে দেখা মানুষেরা অনেকে বদলে যায়, এমন বদল ঘটে তাদের মাঝে মাঝে ধন্ধে পড়তে হয় আসলেই কী সেই মানুষ ...
দুইজনই একি গোডাউনের মাল
মন্তব্য করুন