আগামীকাল (২৩/২/১১) শুরু হচ্ছে তথ্য অধিকারসংক্রান্ত অভিযোগসমুহের শুনানী।
আগামীকাল (২৩/২/১১) সকাল ১১টায় শুরু হচ্ছে তথ্য অধিকারসংক্রান্ত অভিযোগসমুহের শুনানী। তথ্য কমিশন প্রতিষ্ঠা এবং তথ্য অধিকার আইন-২০০৯ জারীর পর গত ১৫ ফেব্রুয়ারি প্রথমবারের মত ৬টি অভিযোগের শুনানী হয়। সেদিন তাৎক্ষনিকভাবে ২টি অভিযোগের নিষ্পত্তিও করা হয়। তথ্য কমিশনে আগামীকাল দ্বিতীয়বারের মত মোট ৭টি অভিযোগের শুনানী করা হবে।
দেওয়ানী আদালতের মর্যাদাসম্পন্ন তথ্য কমিশনকে সে আদলে সাজানও হয়েছে। প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে অপর দুইজন তথ্য কমিশনার এ শুনানী পরিচালনা করবেন ।
উল্লেখ্য যে, ৮টি বিষয় বাদে যারা বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় তথ্য চেয়ে পাননি ও পরে আপীল করেও সমাধান পাননি--তারাই আইনানুযায়ী তথ্য কমিশনে বিধিমোতাবেক যে অভিযোগ করেছেন, সে সব অভিযোগেরই শুনানী ও নিষ্পত্তি করা হবে। বিস্তারিত জানতে তথ্য কমিশনের ওয়েবসাইটে যান--http://www.infocom.gov.bd





বিষয়টি নিয়ে বিস্তারিত লেখেন... যেমন ...
তথ্য অধিকার কি? এ সংক্রান্ত অভিযোগসমুহ কোথায় উপস্থাপন করা হবে? কিভাবে? কি কি বিষয় এখানে আসবে না। ইত্যাদি নিয়ে বিস্তারিত লেখার অনুরোধ জানাই।
কী ভাগ্য! প্রেস বিজ্ঞপ্তি পত্রিকার আগেই ব্লগে চলে আসছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।
আপনাদের ওয়েবসাইটের সাম্প্রতিক সংবাদ বিভাগ থেকে জানতে পারলাম-
মাননীয় প্রধানমন্ত্রী ১৯ আক্টোবর ২০১০ (মঙ্গলবার) ১১:৩০ ঘটিকা সন্মানীত প্রধান তথ্য কমিশনার-সহ ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল-কে সাক্ষাৎ প্রদান ও তথ্য কমিশনের ওয়েব পোর্টাল শুভ উদ্বোধন করবেন।
আপনাদের তথ্য মন্ত্রনালয়ের 'সাম্প্রতিক' জিনিসটা দেখি অনেক মজবুত। দীর্ঘদিন লাস্টিং করে।
আপনার এই পোস্টও আজকে ব্লগের নীতিমালা ভেঙ্গেছে।আপনি একই সময় এই হুবুহু পোস্টটি আরেক ব্লগে(http://www.amarbornomala.com/details2744.html) দিয়েছেন।
ভাইরে নিয়ম কানুন মেনে ব্লগিং করুন।আর পরের পোস্ট দেয়ার আগে নীতিমালাটা একটু রিভাইস দিয়ে নিবেন।
চুপচাপ দেখে গেলাম।
কাকা এখন চুপচাপ দেখে পরে মজা লুটবেন নাকি??

উপর্যপুরি নিয়ম ভাঙ্গার কারনে আপনার সদস্যপদ স্থগিত করা হল।
এডা কী কর্লেন মামু!
এখন আম্রা কইত্থিকা তথ্য পামু? কে শুনাবে তথ্য অভিযোগের বাকী শুনানি?? তাতা-প্রস্তাবিত এবি ম্যারেজ সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকার্বার চিয়ার লিডার ছাড়া ক্যাম্নে চল্বে???
মন্তব্য করুন