ইউজার লগইন

আমার নামটাও ভুলে যাই

আজকাল কেনো যেনো হয়, বড্ড মতিভ্রম
নিজেকেও আর বিশ্বাস হয়না আমার
কিংবা মনে হয়না কোনো জ্বলজ্যান্ত মানুষ;
কী আশ্চর্য, আমার অনিন্দ্য-সুন্দর নামটাও ভুলে যাই
এমনকি ভুলি চৌদ্দপুরুষেরও সুণাম
হঠাৎ হয়ে যাই যখন জাতি-ধর্মবিমুখ এক ভাষাহীন!

আমার বিবেকের সকল তন্ত্রী ছিঁড়ে যায়--
হৃদয়কন্দরে বাজে নিষিদ্ধসুর
আয়নায় দাঁড়ালেই দেখি নিজেকে দাঁতাল
হায়েনার মতোন হয়ে গেছি ভীষণ ভয়ংকর জীব?

তখন আমি খুবলে খুবলে খাই কোমল শরীর
বিষাক্ত লালায় ঝলসে যায় কতো নন্দিত মুখ।
কেটে গেলে ভ্রম, খোলে বিবেকের দ্বার---
হায় আমি কি মানুষ, কেনো এমন হয়ে যাই!!

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

সাহাদাত উদরাজী's picture


ভাই, আগের পোষ্টটা মুছে দিলেন কেন। সেখানে আপনাকে স্বাগতম জানিয়েছিলাম।
আপনার শুভ ব্লগিং কামনা করছি।

শাহ্‌ আলম বাদশা's picture


সরি ভাই, ভুল দেখেছে বুঝি-- আগের পোস্টটা আমি মুছবো কেনো, ঠিকই আছে খেয়াল করুন। কবিতার ওপর আলোচনা করুন। ফুলেল শুভেচ্ছা। <)Smile

মাহবুব সুমন's picture


আপনাকেই ফুলেল শুভেচ্ছা ও আমারা বন্ধুতে বিপ্লবী শুভেচ্ছা

শাহ্‌ আলম বাদশা's picture


ধন্যবাদ, আমি ''সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়, এমনকি শত্রুর সাথেও না'' তত্ত্বে বিশ্বাসী ভাই। ওয়েল্কাম।

তানবীরা's picture


স্বাগতম এবিতে।

অঃটঃ লেখাগুলো বোল্ড করেছেন কেনো?

শাহ্‌ আলম বাদশা's picture


বোন, বোল্ড করায় কোন সমাস্যা কি--জানাবেন? ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা আপনাকে।

তানবীরা's picture


বোল্ড করলে পড়তে আরাম লাগে না Puzzled

ধন্যবাদ

শাহ্‌ আলম বাদশা's picture


আপনার মতো সমঝদারের আরাম, করতে পারি কি হারাম? তাই তুলে দিলাম আমার বোল্ডের ব্যারাম!! ধন্যবাদ।

ভাস্কর's picture


আপনের কবিতা পড়লে মনে হয় একটা কবিতা'ই পড়লাম, কিন্তু তারপরেই মনে হয় এমন কবিতাতো হাজার হাজার লাখে লাখে পড়ছি জীবনে। সম্ভবতঃ ৭০ আর ৮০'র দশকে এমন কবিতাই লিখছে পাতি কবিরা...

১০

হাসান রায়হান's picture


এই মহাকবিরে পাতি কবি কইলেন! সীসা যুগের এত মহা পন্ডিতের কাব্য গুণ সবাই আসলে উপলব্ধি করতে পারার কথা না। একমাত্র মহাকবি মাইকেল মোহাম্মদ মেহেদির কবিতা উনার কাব্য সুধার ধারে কাছে আসতে পারে।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাহ্‌ আলম বাদশা's picture

নিজের সম্পর্কে

পরে

shahalambadsha'র সাম্প্রতিক লেখা