কোনো ভিনগ্রহ
ছুটছি তো ছুটছি আমি অবিরাম
এ ছোটার নেই কোনো শেষ --
পেছনে ফেলে যাচ্ছি একে একে পথ
বাঁকের পর বাঁক
যেনো ট্রেন থেকে দেখা চলন্ত পরিবেশ;
পেছনে ছুটছে গাছপালা নদী পাখি
হারিয়ে যাচ্ছে দৃশ্যাবলী বাড়িঘর সব
হঠাৎ দেখি উধাও হয়ে যাচ্ছে
আমার চিরচেনা প্রিয় বাংলাদেশ!
একি কোনো নতুন ভূখন্ড আবার
নাকি ভিনগ্রহ অচেনা জগত?
যেদিকে তাকাই ঝাঁকঝাঁক শকুন চিল
ছিঁড়েছূঁড়ে খাচ্ছে সোল্লাসে
ফুলেল শিশুর পেলব শরীর।
কারা যেনো কামড়াচ্ছে জীবন্ত লাশ
তানিয়ার শরীরও খুবলে নিচ্ছে অদ্ভুত জীব!
হায়, এখানে বসন্ত নেই কলগুঞ্জন নেই
বয়ে চলেছে কোথাও কোথাও অশ্রনহর!!
দেখে তাই শিউরে উঠি, দেই পেছনছুট----
ছুটতে ছুটতে কবে পার হলো তিনযুগ
এখন খুঁজেও পাইনা আমার সেই সবুজ বাসর
একি মধ্যযুগ, এরা কি তবে ইয়াজুজ-মাজুজ?





ভাল লাগল। তিনযুগেও!
নিজের সম্পর্কে - পরে কেন?
ভাই, আর পরে নয়। ধন্যবাদ।
সবার সাথে বন্ধুত্ব জমিয়ে নিন।
আপনি তো আমার পরিচিত। বুদ্ধি দিন তো, পরে টা কিভাবে উঠাই প্রোফাইল থেকে? পরিচয় লিখতে পারছি না মানে অপশন পাচ্ছি না।
সবুজ কালিতে লেখা আপনার নামের উপর ডাবল ক্লিক করুন। দেখবেন একটা পাতা এসেছে। আপনার পাতা নামে। এখানে 'এডিট' নামের একটা বটন আছে। তাতে চাপ দিন, এডিট করে সেইভ করুন।
ভাই, সেটা বহুবার করেও লাভ হয়নি, কারণ সেখানে ইমেইল ও ছবি লোড অপশন ছাড়া নিজের তথ্য দেয়ার সুযোগ নেই।
মন্তব্য করুন