ইউজার লগইন

শাহ্‌ আলম বাদশা'এর ব্লগ

আগামীকাল (২৩/২/১১) শুরু হচ্ছে তথ্য অধিকারসংক্রান্ত অভিযোগসমুহের শুনানী।

আগামীকাল (২৩/২/১১) সকাল ১১টায় শুরু হচ্ছে তথ্য অধিকারসংক্রান্ত অভিযোগসমুহের শুনানী। তথ্য কমিশন প্রতিষ্ঠা এবং তথ্য অধিকার আইন-২০০৯ জারীর পর গত ১৫ ফেব্রুয়ারি প্রথমবারের মত ৬টি অভিযোগের শুনানী হয়। সেদিন তাৎক্ষনিকভাবে ২টি অভিযোগের নিষ্পত্তিও করা হয়। তথ্য কমিশনে আগামীকাল দ্বিতীয়বারের মত মোট ৭টি অভিযোগের শুনানী করা হবে।

দেওয়ানী আদালতের মর্যাদাসম্পন্ন তথ্য কমিশনকে সে আদলে সাজানও হয়েছে। প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে অপর দুইজন তথ্য কমিশনার এ শুনানী পরিচালনা করবেন ।

অদ্ভুত

অদ্ভুত
শাহ আলম বাদশা

কিম্ভুতকিমাকার
একদম ডিমাকার
দেখতে যে ঠিকঠিক গোলও?
থরেথরে পড়ে আছে
খাঁচাটাই ভরে আছে
সংখ্যাতো কম নয়, ষোল!

রাতদিন কেটে যায়
মা‘টা খুব খেঁটে যায়
তা‘ দিলে যেই দিনকুড়ি-
ফুটে হলো ক্ষুদে ছা
হাঁটি হাঁটি পা-পা
চলে গুঁড়ি-গুঁড়ি?

দেখতে তো আচ্ছাই
মুরগির বাচ্ছাই
কান্ডটা অদ্ভুত, নয় বিদঘুটে
ছাগুলো রঙ্গিন কীযে ফুটফুটে!!
*******

কিম্ভুতকিমাকার
একদম ডিমাকার
দেখতে যে ঠিকঠিক গোলও?
থরেথরে পড়ে আছে
খাঁচাটাই ভরে আছে
সংখ্যাতো কম নয়, ষোল!

রাতদিন কেটে যায়
মা‘টা খুব খেঁটে যায়
তা‘ দিলে যেই দিনকুড়ি-
ফুটে হলো ক্ষুদে ছা
হাঁটি হাঁটি পা-পা
চলে গুঁড়ি-গুঁড়ি?

দেখতে তো আচ্ছাই
মুরগির বাচ্ছাই
কান্ডটা অদ্ভুত, নয় বিদঘুটে
ছাগুলো রঙ্গিন কীযে ফুটফুটে!!
*******

কারো বই-পত্রের আহবানকে করেন ''স্টিকি'' আর পত্রিকা পড়ার আহবান হলো নীতিবিরুদ্ধ?

মডারেটর, আমরা বন্ধুর চলতি ''স্টিকি' পোস্ট হচ্ছে --দুই ব্লগারের বইমেলায় প্রকাশিত দুটি বই এর বিজ্ঞাপন এবং প্রকাশনা অনুষ্ঠানের খবরসহ সময় ও তারিখের ঘোষনা, যা রীতিমত ব্যবসায়িক প্রচারনা । কিন্তু আমার অনলাইন পত্রিকার লিঙ্ক দিয়ে তা পড়ার আহবানও কি সেই পর্যায়ে পড়ে? তবু আপনারা ক'জন ব্লগারের আপত্তিতে আমার নির্দোষ লেখাটি নীতিমালার দোহাই দিয়ে প্রথমপাতা থেকে সরিয়ে দিলেন! এটা কি পক্ষপাতিত্ব ও বৈষম্যমূলক হলো না?

আপনারা স্বীকার না করলেও পাঠকরা কিন্তু সবই বুঝবে, তাদের চোখ-কান খোলা আছে।বইয়ের প্রচারণা চালালেও তাকে স্টিকি করবেন আর একটা পত্রিকা পড়ার আহবানকে নীতিবহির্ভূত বলবেন, এটা কেমন নীতি সেটাই আমার প্রশ্ন? আশা করি ব্যাপারটা পরিষ্কার করবেন।

সাহিত্য পত্রিকা ''ক্রন্দসী''র ভালোবাসা দিবস ও ২১ এর উদ্বোধনী সংখ্যা পড়ুন

মাসিক ক্রন্দসী সাহিত্য ম্যাগাজিন পড়ুন

প্রকাশিত হয়েছে শাহ আলম বাদশা সম্পাদিত সাহিত্য পত্রিকা ''মাসিক ক্রন্দসী''র ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস/২০১১ উপলক্ষ্যে উদ্বোধনী সংখ্যাটি। ভালোলাগার মতো একাধিক ছোটগল্প, রম্যগল্প, ভালোবাসা দিবসের ছড়া-কবিতা, প্রবন্ধ/ফিচার ইত্যাদি সমৃদ্ধ সংখ্যাটি আশা করি সবার ভালো লাগবে। http://monthlywebmag.blogspot.com/

শাহ আলম বাদশা সম্পাদিত ও ফেব্রুয়ারিতে প্রকাশিতব্য ' মাসিক ওয়েব ম্যাগাজিনে' ১০/২/২০১১ তারিখের মধ্য লেখা পাঠান

এটি নিরেট একটি মাসিক সাহিত্য মাগাজিন। ''শিল্পের জন্য শিল্প'' এবং ''জীবনের জন্য শিল্প'' দুটোকেই এখানে প্রাধান্য দেয়া হবে। রাজনীতিবিবর্জিত সৃজনশীল সবধরনের শিল্পসম্মত ও রুচিশীল লেখাই এখানে স্থান পাবে দলমতনির্বিবিশেষে সব লেখকের। মিনি গল্প, ধারাবাহিক উপন্যাস, কল্পকাহিনী, ছড়া-কবিতা, লিমেরিক, রম্যরচনা, অনুবাদ ইত্যাদি এবং লেখার গঠনমূলক সমালোচনাও সাদরে গৃহীত হবে। তবে ওয়েব ম্যাগাজিন বিধায় মিনি সাইজের শৈ্ল্পিক মানসম্মত লেখাকেই অগ্রাধিকার দেয়া হবে। আর ধর্মবিরোধী, সরকারবিরোধী কিংবা দলীয় প্রচারণামূলক কোন লেখাও বিবেচনা করা হবে না।

ম্যাগাজিনের সার্বিক উন্নয়নের জন্য নবীণ-প্রবীণ লেখকদের পরামর্শ সম্মানের সাথেই গ্রহণ করা হবে। ম্যাগাজিন প্রকাশ পাবে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে এবং প্রকাশিতব্য সংখ্যার জন্য লেখা অবশ্যই পূর্ববর্তী মাসের ২০ তারিখের মধ্যেই সম্পাদকীয় ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

মোহাম্মদপুর গার্লস হাইস্কুলে ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছে এডমিডকার্ড(প্রবেশপত্র) বিক্রয়!!!???

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০১১ সালের এসএসসি পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা কেমন টেনশনে আছে তাকি বলার অপেক্ষা রাখে? পরীক্ষার আর মাত্র একসপ্তাহ বাকি থাকলেও আমার মেয়েসহ কোন পরীক্ষার্থীই আজ(২৬/০১/১১) পর্যন্ত ঐ স্কুলের এডমিডকার্ড(প্রবেশপত্র)পায়নি, যা মারাত্মক এক টেনশনের কারণও বৈকি!

অন্য স্কুলের খবর জানিনা, কিন্তু আমার মেয়ের স্কুল মোহাম্মদপুর গার্লস হাইস্কুলে আজই ছিলো ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। ফলে বিদায় অনুষ্ঠান থাকায় আমার মেয়েসহ সব পরীক্ষার্থীরাই এডমিডকার্ডটি পাবার অধিকারসহ আশা করেই গিয়েছিলো আজ বিদায় অনুষ্ঠানে; এটা কি তাদের কোন অন্যায় আশা বা দাবী ছিলো?

অথচ বিদায় অনুষ্ঠানে তাদের কাছে প্রাপ্য পরীক্ষার এডমিডকার্ডটি হস্তান্তর না করে মাত্র একটি করে গন্ধবিহীন অর্কিড ফুল দিয়েই বিদায় জানানো হয়?

কোনো ভিনগ্রহ

ছুটছি তো ছুটছি আমি অবিরাম
এ ছোটার নেই কোনো শেষ --
পেছনে ফেলে যাচ্ছি একে একে পথ
বাঁকের পর বাঁক
যেনো ট্রেন থেকে দেখা চলন্ত পরিবেশ;
পেছনে ছুটছে গাছপালা নদী পাখি
হারিয়ে যাচ্ছে দৃশ্যাবলী বাড়িঘর সব
হঠাৎ দেখি উধাও হয়ে যাচ্ছে
আমার চিরচেনা প্রিয় বাংলাদেশ!

একি কোনো নতুন ভূখন্ড আবার
নাকি ভিনগ্রহ অচেনা জগত?
যেদিকে তাকাই ঝাঁকঝাঁক শকুন চিল
ছিঁড়েছূঁড়ে খাচ্ছে সোল্লাসে
ফুলেল শিশুর পেলব শরীর।
কারা যেনো কামড়াচ্ছে জীবন্ত লাশ
তানিয়ার শরীরও খুবলে নিচ্ছে অদ্ভুত জীব!
হায়, এখানে বসন্ত নেই কলগুঞ্জন নেই
বয়ে চলেছে কোথাও কোথাও অশ্রনহর!!

দেখে তাই শিউরে উঠি, দেই পেছনছুট----
ছুটতে ছুটতে কবে পার হলো তিনযুগ
এখন খুঁজেও পাইনা আমার সেই সবুজ বাসর
একি মধ্যযুগ, এরা কি তবে ইয়াজুজ-মাজুজ?

দু'দিনের দুটো অভিজ্ঞতা--ইভটিজিং কি বন্ধ হবেনা?

ঘটনাসূত্র-১
একদিন সন্ধার সময়ে অফিস থেকে বাসায় ফিরছি। বাসার কাছাকাছি রাস্তায় দেখছি, দুটো সুন্দরী কিশোরী মেয়ে যাচ্ছে আর ৩/৪ টি বখাটে ওদের উত্যক্ত শুধু নয় পিছুও ধাওয়া করছে। একটি ছেলে একসময় দৌঁড়ে গিয়ে বেশি সুন্দরী মেয়েটার হাত চেপে ধরতেই, সে কাঁকুতি-মিনতি করতে লাগল, এরে ভাই, ভহাত ছেড়ে দেন আগে; তারপর কী বলবেন বলেন?

আমি সব দাড়িয়ে থেকে দেখায় বখাটেরা কিছুটা ঘাবড়িয়ে যায় বলে মনে হয়। মেয়েটিও আমাকে প্রতিবাদীর মত দাড়াতে দেখে সাহসী হয়। ফলে ওর হাত ছেড়ে দিয়ে চলে যায় ওরা। এরপর মেয়েটি আমার পাশ দিয়ে যেতে থাকলে প্রশ্ন করিঃ তোমরা কি চেন ওদের? বলে, নাহ, আমাকে জোর করে আটকিয়ে বলছে-আমাকে নাকি খুব লাইক করে।

আমি বললাম, এমন ঘটলে ভবিষ্যতে ওভাবে চুপ না থেকে চিৎকার দেবে, যাতে রাস্তার লোক বুঝতে পারি যে, তোমরা বিপদগ্রস্ত? মাথা দুলিয়ে সে বলল, জী- আচ্ছ।!

ঘটনাসূত্র-২

এইডস থেকে বাঁচার একমাত্র উপায়ঃ পবিত্র ও নিয়ন্ত্রিত জীবন-যাপন

২০০৯ সাল পর্যন্ত মোট এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা ছিলো ৩ কোটি ৩২ লক্ষ। ২০০৯ সালে নতুন করে এইচআইভি সংক্রমিত হয়েছে ২৫ লক্ষ। শুধু ২০০৯এ এইডস এর শিকার হয়ে মারা গেছে ২১ লক্ষ। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে ৬ হাজার ৮০০ জন। প্রতিদিন এইডস এ মারা যাচ্ছে ৫ হাজার ৭০০ জন। এইডস এর বিসত্মার আফ্রিকায় শীর্ষে বিশেষতঃ সাব-সাহারা অঞ্চলে। এ অঞ্চলের বোতসোয়ানায় ১৫-২৪ বছর বয়সী প্রতি ৩ জন, তরম্নণীর মধ্যে ১ জন ও প্রতি ৭ জন তরম্নণের ১ জন এবং লেসোথো, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে এই বয়স গ্রম্নপের প্রতি ৪ জন তরম্নণীর মধ্যে ১ জন এবং প্রতি ১০ জন তরম্নণের মধ্যে ১ জন এইডস ভাইরাসে আক্রামত্ম।

আমার নামটাও ভুলে যাই

আজকাল কেনো যেনো হয়, বড্ড মতিভ্রম
নিজেকেও আর বিশ্বাস হয়না আমার
কিংবা মনে হয়না কোনো জ্বলজ্যান্ত মানুষ;
কী আশ্চর্য, আমার অনিন্দ্য-সুন্দর নামটাও ভুলে যাই
এমনকি ভুলি চৌদ্দপুরুষেরও সুণাম
হঠাৎ হয়ে যাই যখন জাতি-ধর্মবিমুখ এক ভাষাহীন!

আমার বিবেকের সকল তন্ত্রী ছিঁড়ে যায়--
হৃদয়কন্দরে বাজে নিষিদ্ধসুর
আয়নায় দাঁড়ালেই দেখি নিজেকে দাঁতাল
হায়েনার মতোন হয়ে গেছি ভীষণ ভয়ংকর জীব?

তখন আমি খুবলে খুবলে খাই কোমল শরীর
বিষাক্ত লালায় ঝলসে যায় কতো নন্দিত মুখ।
কেটে গেলে ভ্রম, খোলে বিবেকের দ্বার---
হায় আমি কি মানুষ, কেনো এমন হয়ে যাই!!

'আমরা বন্ধু'র কিছু বাস্তব সমস্যা?

আমরা বন্ধু টিমকে শুভেচ্ছা জানাই অনাকাংখিত দীর্ঘ সময়ক্ষেপণসত্বেও আজ আমার নিবন্ধন জটিলতা দূর করার জন্য। ।। এরপর আমি একজন লেখক হিসেবে মূল লেখা শুরুর আগে ''আমরাবন্ধু''র কিছু বাস্তব সমস্যা'' সম্পর্কে মনোযোগ আকর্ষণ করছি, আমার সাথে অন্য ব্লগার ভাইরাও হয়তো একমত হবেন।। ।

। '''আমরাবন্ধু''র ডিফল্ট ফন্ট সেটিং এত ক্ষুদ্র যে লেখাগুলো পড়তে কষ্ট হয়, বিশেষত সবুজ লেখা বেশ অস্পষ্ট, যা পীড়াদায়ক।।।

২। ব্লগ লেখার সময় বা মন্তব্যের সময়ও ডিফল্ট সেটিং পড়া যায় না। এ লেখাটির সময়ও এত ক্ষুদ্র ফন্ট ''ক্যাটাগরি''র অপশন খুজতে বেগ পেতে হয়েছে (এত ক্ষুদ্র ফন্ট পড়তে গিয়ে)

৩। মন্তব্য বা জবাব দিতে গিয়ে ভুল হলেও এখানে সংশোধনের অপশন নেই অন্যব্লগের মত, তা-ও থাকা দরকার।।

shahalambadsha'র সাম্প্রতিক লেখা