টাইফুনের গতিতে কাটিয়ে দেয়া সময়
কোন কোনো লোক কয় তাদের নাকি সময় কাটে না। আমি তো দেখি আমার সময় খালি শার্প ব্লেডের মতো কাটতেছেই মসৃনভাবে। এই গত ১ মাস যে কত ব্যস্ততায় গেলো টেরই পাইলাম না। ভাইয়া-ভাবি আসলো দেশে কিন্তু এতো অল্প সময়ের জন্য যে বুঝতেই পারলাম না।তবে ভাইয়া-ভাবীর আগমনে মন মেজাজ খুব ভালো ছিলো,তাদের মেয়েকে দেখতে পারা,বাড়িতে যাওয়া সব মিলিয়ে দিন গুলো ছিলো গত বছরের সেরা দিন গুলোর অন্যতম। তারপর ক্রমাগত পিছাইতে থাকা ডি ইউ এর ইএমবিএ পরীক্ষা ৬ তারিখে আনলো। কীভাবে জানি চান্স পেয়ে গেলাম। চান্স টান্স পেয়ে মন মেজাজ ভালো। বাপ মাও খুশি কিন্তু দিন গুলো যে চলে গেলো বুঝলামই না। ব্লগে নিয়মিত হবার কথা ছিলো তাও পারলাম না।তবে সামনে অফুরন্ত সময় এমবিএর উসিলায় আরও কিছু দিন বেকার থাকার মজা ভাবের সহীত নেয়া যাবে। এই কথা ভাবতেই শান্তি পাইতেছি। কিন্তু আপসুস হলো সামু ব্লগের এককালের স্টার নাদান সাহেব বিয়া করলো এই ব্যাস্ততার উসিলায় যোগাযোগ করতে পারি নাই তাই মিস হয়ে গেলো এই ঐতিহাসিক ঘটনা। প্রিয় ব্লগার ফারহান দাউদ ভাই তিনিও দেখলাম বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সাড়াম্বরে। ব্লগার ইমন ভাইয়ো সামনে বিবাহ করবে। ক্রমাগত এই মাঘ মাসে দেখি লোকজনের রিলেশনশীপ স্ট্যাটাস চেন্জ হচ্ছে মহামারির আকারে। এত কিছু দেখে আমার বিবাহে অনাগ্রহী মনও গেয়ে উঠে
http://www.youtube.com/watch?v=b2HkgimoER8





বাহ। অনেক ভালো খবর। অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ!
দিল্লীকা লাড্ডু খা'কে বি পস্তাওগে, নাহি খা'কে বি !
চা পান করেই দিন যায় তাই লাড্ডূ খাবার খায়েশ নাই!
লাইনে খাড়াও বাচ্চালোক!!!!!
এখন বিবাহের কোনো খায়েশ আমার নাই।তাই লাইনে খাড়ানোর কোন দরকার নাই!
রাসেল আশরাফ | লাইনে খাড়াও বাচ্চালোক!!!!!
তানবীরা | রাসেল আশরাফ | লাইনে খাড়াও বাচ্চালোক!!!!!

ভাল কইছেন তো..
শান্তকে অনেককাল দেখিনা। এপ্রিলে কি সময় হবে?
ইনশাল্লাহ।কিন্তু ভাইজানের সময় হবে তো?
অভিনন্দন শান্ত

আশাকরি মেলায় দেখা হবে, আড্ডা হবে
সাথে সাথে এই বেকারকে বই পুস্তক কিনে দিবেন!
মন্তব্য করুন