ইউজার লগইন

টিভি দেখা বা না দেখা

এই পোষ্টটা তিনবার লেখার ট্রাই করছি। এক বার এমএস ওয়ার্ডে প্রায় লিখেই ফেলছি তখন বেকুব গিরি করে লেখাটা গায়েব করে ফেললাম আর দুই বার কারেন্ট গেছে। শরীর ভালো না। ঠান্ডায় নাক টানাটানিতে গরমে কাহিল অবস্থা। তার ভিতরে এত শ্রম ভালো লাগে না। চিটাগাং থেকে বন্ধু আসলো তেমন মজাই করতে পারলাম না। কাল যখন চলে গেলো পান্থপথে বাসে তুলে দেবার সময় ভাবলাম কিছুই তো হলো না কথা বারতা, খিলখিল করে হাসা, পুরা ঢাকা শহর ঘুরা সব মাইর খেয়ে গেলো এই গরম আর ঠান্ডা লাগার কারনে। সামান্য শরীর খারাপ যে এমন ভাবে মনে পরিচালিত করতে পারে তা আমার জানা ছিলো না।

যাই হোক তার ভিতরে যার টিভিকার্ড সেই বন্ধুকে ফেরত দিয়ে দিলাম। এখন তাই আমি টিভি শুন্য। মনে চাইলেই পিসিতে বসে রিমোট হাতে নিয়ে ঢু মেরে দেখতে পারবো না কিছুই। রুই মাছ দিয়ে রাতের বেলা ভাত খাবার সময় দেখতে পারবো না সংবাদ। বা ক্লান্ত দুপুরে দেখা হবে না হিন্দী আইটেম গান। তাই টিভি না থাকা মানেই বিশাল মিস। চাইলে কিনতে পারি নতুন কার্ড কিন্তু এবার ভাবছি সহজে কিনবো না। কারন আমার মতোন বয়সে লোকেরা টিভি দেখে খুব কম। আর বাংলা চ্যানেলে যুতের কিছুই দেখায় না খবরটা বাদে। আর সারাদিন থাকি বাইরে বাইরে দেখবো কোন কচু? আর খেলা না দেখলে কি আসে যায়! পত্রিকা আর ইন্টারনেট থাকলেই চলে যায় দিন। আর কারেন্ট থাকে না মোটেও। তাই ভাবছি ২৬ ইঞ্চির একটা রংগীন টিভি নিজের টাকাতে কিনেই এবার ঘরে টিভি দেখা শুরু করবো।

টিভি না দেখলে অনেক কিছুই মিস হবে জানি। আমার একটা স্বপ্নের জায়গা এই টিভি। ভালো অনুষ্ঠান হবে মিস করার ভয়ে সকাল সকাল বাসায় ফিরবো। দিনের ক্লান্তি ভুলিয়ে দেবে টিভি। কিন্তু তা আর হচ্ছে কই?
নাটক গানের অনুষ্ঠান সংবাদ টকশো টিভিতে কোনো কিছুই এখন রুচি বা চিন্তার খোরাকে নাই। একেকটা অনুষ্ঠান করে আর তার ফটোকপি সব চ্যানেলে একি সময়ে। এখনো একটা গানের চ্যানেল এই জাতি পাইলো না কি অভাগা এই দেশের দর্শকেরা। তাই তো ভারতের এত চ্যানেলে এত জাকজমক। ভারতের চ্যানেল গুলা যে পরিমান সময়নিষ্ঠ আর কম এডের তার ধারকাছে এই দেশের কোনো চ্যানেল নাই। অনেকে বলে আমাদের নাটক অনেক ভালো মানের। মান দিয়ে কি হবে যদি কেউ না দেখে। টকশো গুলাতেই সেই একি মুখ একি কথা কতদিন শুনবে লোকজন। তাই আপাতত টিভি দেখায় ইস্তফা। অনেক কাজ আছে এই সংসারে সেদিকে মন দেয়াই জরুরী। পড়ার অভ্যাসটা আবার চালু করবো। মন দিয়ে ব্লগিং করবো। সামাজিক যোগাযোগেও কাটাবো ভালো সময়। জিপি বাদ দিয়ে ওয়াই ম্যাক্স নিবো। এই আপাতত প্ল্যান!

লেখাতে আরও অনেক কিছু লেখার ইচ্ছা ছিলো টিভি নিয়ে। যদি এই পোষ্টটাও না দিতে পারি তাই এখানে খতম করলাম!

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

অনিমেষ রহমান's picture


কিনে ফেলেন একটা টিভি!!

রন্টি চৌধুরী's picture


বাংলাদেশের নাটকের মান, সে একটা অতীত বিষয়। এখন আর এসব মান টান কিছু নাই। কেউ সেদিকে খেয়ালও দেয় না। নাটক বানিয়ে চ্যানেলে জমা দিলেই হল। চ্যানেলে টিআরপি বা এই জাতীয় কিছুর বালাই নেই। চাংকে নাটক দেখালেই হল। বিজ্ঞাপন নির্দিষ্ট আছে, চ্যানেল লাভ গুনল, প্রডিউসারকে যত পারে কম দিল। এইতো। এভাবে নাটকের মানের দিকে না তাকাতে তাকাতে একটা সময় এই নাটকের শিল্পটা মুখ থুবরে পড়তে পারে সেদিকে কারও খেয়াল নেই।

টুটুল's picture


টিভি দেখতে দেখতে ব্যাপক আলসেমী করা যায় Smile

প্রিয়'s picture


টিভি না কিনলে ইউরো দেখবেন ক্যাম্নে? Laughing out loud

৬ টি তার's picture


Smile Smile আমার আরেক দশা। টি ভি কার্ড আছে কিন্তু লাইন নেয়ার অভাবে টিভি দেখতে পারছি না।

তানবীরা's picture


অনেক কাজ আছে এই সংসারে সেদিকে মন দেয়াই জরুরী। পড়ার অভ্যাসটা আবার চালু করবো। মন দিয়ে ব্লগিং করবো। সামাজিক যোগাযোগেও কাটাবো ভালো সময়। জিপি বাদ দিয়ে ওয়াই ম্যাক্স নিবো। এই আপাতত প্ল্যান!

সুপার ডুপার প্ল্যান Big smile

মীর's picture


টিভিটা বেশি দেখা শুরু করসিলাম, তাই ব্রেক দিসি। টাইম কিল হয়। টিভি দেখার চাইতে ঘুম উত্তম।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


নয়া টিফি মুবারক! Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আরাফাত শান্ত's picture

নিজের সম্পর্কে

দুই কলমের বিদ্যা লইয়া শরীরে আমার গরম নাই!