ভালো থাকার কিছু নেই!
ভালো লাগতেছে না হুট করেই। এমনিতে আমি অবশ্য খুব খারাপ থাকি না। তবে আজ কেনো জানি না প্রচন্ড বিষন্ন লাগতেছে। ক্রিকেট খেলে মন মেজাজ হালকা ছিলো কিন্তু তা আর থাকলো না। কসাই কাদেরের ফাসী হলো না এইটা ভাবতে ভাবতেই বারবার মন খারাপ হয়। যদিও আইন আদালতের বিষয় নিয়ে আমার মাথা ব্যাথা কম থাকে। তাও খুব জানতে ইচ্ছা করে এতো মানুষ মেরে শিশু ধর্ষন করেও যদি নিস্কৃতি পায় তাহলে আদালত থাকার মানে কি! ভাবতেছিলাম এতো আশা করে আমাদের ভোট দেয়া, এতো এক্টিভিজম সব কি তবে বিফলে! জানি না ভাবতে ইচ্ছা করতেছে না। অন্য চায়ের দোকানে বসে আছি। চারিপাশে চায়ের দোকানে ছোটোবড়ো লোকজন বসা। কিন্তু কারো সাথেই কথা বলতে ইচ্ছা করতেছে না। শাহবাগ যাবার কথা ছিলো বেরও হলাম কিন্তু যাওয়া আর হলো না। বন্ধু লতা গেলো না কিন্তু আমি বাসা থেকে বের হয়ে চায়ের দোকানে আসলাম। আছি তো আছিই বসেই। কত হাসির কথাবার্তা চলছে তাও হাসছি। সাইফ বললো চলেন ভাই সাব হাটে গিয়ে ইয়া বড় বার্গার খেয়ে আসি। আমি বললাম রীচ ফুড খেতে খেতে ক্লান্ত আর কতো! এদিকে দুপুরে আম্মুর সাথে কথা হলো। আম্মু বলে বাড়ীতে আসবিনা? আমি বললাম জব টব নাই বাড়ীতে যেয়ে কি করবো, ক্লাস তো চলে কিভাবে আসি? আম্মু শুনে বলে তোর দ্বারা জব টব হবে না আর তোর তো কোনো চেষ্টাও নাই। আম্মুর মুখে এই কথা শুনলে আমার দারুন মেজাজ খারাপ লাগে। এমবিএ ছাড়া জব নাই সবাই তাই বলে তাই এমবিএটা আগে শেষ করি। কিন্তু আমার ধারনা আম্মু আমারে নিয়ে আশা ছেড়ে দিছে। এইসব নিয়ে ভাবলেই আমার গা গুলিয়ে আসে। ভালো লাগে না কিছুই। আর মন খারাপ থাকলেই আমার সেই কবে কোন কালে এক মেয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছিলো তার কথাই মনে হয়। সে আমারে কইছিলো তূমি মানুষ ভালো কিন্তু বেকুব কিছিমের বুঝো না অনেক কিছুই। নিজেরে সেই অথর্ব মনে হয়। কী আর করার আছে জীবনে। এইটা ভাবতে ভাবতেই মোবাইলে এই পোষ্টটা লিখলাম। লেখাটা ভালো কিনা খারাপ তা জরুরী না আমি জানিয়ে গেলাম হতাশ। অনেকদিন পরে এন্ড্রয়েডে টাইপ করলাম অনেক পরিশ্রমে!





আজ সারাদিন মন ভীষণ খারাপ। এই নরপশুর যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে কি অপরাধের জন্য উহা বরাদ্দ?
কি আর করার!
এত হতাশ কেন রে ভাইয়া? জীবন এখনও অনেক বাকী। সব হবে। তবে শুধু ভালো মানুষ হলে হবে না, বুদ্ধি করেও চলতে হবে। তা না হলে পিছনে পড়ে থাকতে হয় অনেককে, কতজন বন্ধুবেশে এসে কাঁধে বন্ধুক রেখে শিকার করে চলে যায়। জীবন অনেক কিছু শিখিয়েছে।
ভালো থেকো। শুভকামনা সবসময়।
হুমম। আপনার এই কমেন্টটা দারুন হইছে আপনি কেনো লিখেন না তা বুঝি না!
আনন্দ-বেদনা-হতাসা সবই থাকে জীবনে। তাও হতাস হইতে নাই
হ ভাই তাও হতাশা বিষন্নতা এসে যায়!
আমার কাছেতো এই লাইনটা বাঁধায় রাখার মতো মনে হচ্ছে।
হতাশ হবার কোনো কারণ নেই। লেগে থাকো।
দেখা যাক কী হয়!
সব্বার মন খারাপের গানগুলি একই সুরে বাঁধা।
এত হতাশ কেন রে ভাইয়া? জীবন এখনও অনেক বাকী। সব হবে। তবে শুধু ভালো মানুষ হলে হবে না, বুদ্ধি করেও চলতে হবে। তা না হলে পিছনে পড়ে থাকতে হয় অনেককে, কতজন বন্ধুবেশে এসে কাঁধে বন্ধুক রেখে শিকার করে চলে যায়। জীবন অনেক কিছু শিখানোর চেষ্টা করেছে কিন্তু শিখতে পারি নাই। তাই সবসময় চাই ছোট ভাইবোনরা সেগুলো শিখুক, সেই ভুল গুলো তারা যেনো না করে। ভালো থেকো। শুভকামনা সবসময়।
মন্তব্য করুন