বোধশূন্য
নখের ভিতর ভীষণ ক্ষুধা
একটা করুণ পাপের কামড়
বসুধা , মনে পড়ে ?
মনে পড়ে , রোদ !
আমি তোকে সেই একবার
বৈশাখী মেলায় হারিয়ে ফেললাম ।
সেই থেকে কতকাল -
তুই যে আমার কখোনো
না জন্ম নেওয়া সহোদর -
আমি যে তোর শ্বাস ধার
নিয়েই আধেক বাঁচি ;
তারপরও -
মেঘ তুই তুলে নিলি না ?
সরিয়ে নোনাদাগ ,
কেউ তো আমার ভিতর
ঢুকে গেলো না -
ছিঁড়েখুঁড়ে নিলো না -
শরীরে প্রতিস্থাপিত করে গেলো না
বুকের খোলস !
তবে বসুধা এবার ;
উন্মুক্ত হও -
আমি ভ্রুন হয়ে লুকিয়ে যাই ...
লুকিয়ে যাই ...





যাই পড়ি ভাল্লাগে। এইডা কি আমার সমস্যা না কবির ঠিক বুঝতাছি। না।
পড়ার জন্য ধন্যবাদ রাকিব ভাই ।
banglay likhte partesina
হয় অভ্র ব্যবহার করেন আপাতত। Disable rich-text এটাতে ক্লিক করেন দুইবার। তাইলে দেবেন font এনাবল হবে।
আরে হামা কখন আইলেন ??
ওয়েল্কাম
পড়তে আরাম পাইলাম...
থ্যাংক্স ভাস্করদা । ভালো থাকবেন ।
তবে বসুধা এবার ;
উন্মুক্ত হও -
আমি ভ্রুন হয়ে লুকিয়ে যাই ...
লুকিয়ে যাই ...
কেমন আছেন ?
পড়ার জন্য ধন্যবাদ
কিস্যু বুঝিনাই। লিটারিকনমিকসটাই ভাল বুঝেছিলাম!
হাহাহা
তবে বীজপত্র এবার ;
উন্মুক্ত হও -
আমি অঙ্কুর হয়ে লুকিয়ে যাই ...
লুকিয়ে যাই ...
========================
এইটা একটা পরীক্ষামূলক কমেন্ট
[বানানটা ভ্রূণ হবে (দীর্ঘ-ঊকার)]
ধুরো আমার বানানের অবস্থা দেখি দিন কে দিন মাইর খাওয়ার ঊপযুক্ত হইতেছে
কমেন্টে তারাইলাম আপু
শেষ লাইন কটা খুব বেশী ভালো লাগছে গো কবি পা। কবতে লেকতে মন্চায়।
টেংকু আপা
লিখেন না কেনু ??
শেষ লাইন কটা খুব বেশী ভালো লাগছে গো কবি পা। কবতে লেকতে মন্চায়।
শেষ লাইন কটা খুব বেশী ভালো লাগছে গো কবি পা। কবতে লেকতে মন্চায়।
...আভেগে আপ্লুত হৈয়া গেছে জয়িতা, মনে হয়...
...একু তো কবিতা লেইখা ফাটাইয়ে ফেলতাছে...সুন্দর হৈছে কবিতা....
আপনার লেখা কবিতা মানেই - ভালো লাগা।
বিনীত ধন্যবাদ ভাই ।
আপনি কি অন্য ব্লগে লেখেন ? এই নিকে ?
ভালো থাকবেন ।
কবিতার সাথে দূরত্ব তৈরি হইতেছে! কি করা যায় বুঝতেছি না!!
দিলাম বুইড়া আঙ্গুলে টিপি ।
কবিতা তো দূরের জিনিস ই ------------
এই মেয়েটা যা লেখে সেইটাই ভাল হয়। আমার ডিপার্টমেন্ট বইলা মনে হয়।
ঈস্ট অর ওয়েস্ট - উই আর দ্য বেস্ট

এইবার তুই সরে যা,
আমাকে অংকুরিত হতে দে।
কবিতার ক'ও লিখতে পারিনা। কিন্তু কবিতাখানি পড়ে দুইটা লাইন পয়দা হয়ে গেল
সুন্দর হয়েছে কিন্তু ।
কেমন আছেন ? ভালো থাকবেন ।
ভালো হইছে
কি কমু বুঝতাসি না ...:-S
ভালো লাগলো এপু
কি অবস্থা দিদি ?
তবে বসুধা এবার ;
উন্মুক্ত হও -
আমি ভ্রুন হয়ে লুকিয়ে যাই ...
লুকিয়ে যাই ...
থ্যাংক্স আপু
আপনে ইকোনোমিক্সে পড়ছেন? মাসুম ভাইয়ের কমেন্ট পড়ে বললাম। এইটাও তো বিশ্বের এক চরম আশ্চর্য। কি পড়লেন আর কি লিখলেন।
ইকনমিক্সের সাথে কিন্তু কবিতার কোনো কাটাকাটি নাই
মন্তব্য করুন