নির্জনতম দেয়াশলাই
কেননা কুকুরের জিহ্বাই একমাত্র ;
হয়ে উঠেছিলো
সভ্যতার যোগ্যতম প্রতিনিধি ।
সেদেশে যদিও পাহাড় ছিলো এককালে
এবং সমুদ্রও -
আর ছিলো শিশুনদী শিশুফুল শিশুপাখি ;
যুবকেরা একদিন ভালোবাসতো ।
এককালে ......
ভূমিদস্যুর ভ্রুকুটিতে সমতলমুখী আকাশচুম্বিতা আজ ।
আজ পাহাড় উপড়ে এসে নদীর পরিধি কমায় ;
আর লাভের ছাঁকনিতে ধরা পড়ে সমুদ্রসীমাও
জল সেঁচে তেলের ওজনে বিদ্যুৎস্পৃষ্ট হাঙরের দামে
মায়ের বুক থেকে মাড়ির দাগ মোছার আগেই
নিলামে উঠে যায় শিশুর দুধের দাঁতসব ;
শ্রমবাজার খাই-খাই চোখে গিলে ফেলতে থাকে
একটা নয় , আধটা নয় -
যা কিছু মানুষের গোপন লাইসেন্স !
শোওয়ার ঘরে ঢুকে বিছানার চাদর শুঁকে দেখে .
দেখে নেয় রাত্রিযাপনের চিহ্নগুলো -
যৌবন মিছিল নয় , ক্ষোভ নয় , ক্ষুধা নয় ।
নেহায়েৎ উৎপাদনের উপকরণ সে ;
সোজাসাপ্টা বিনিময়ের মূল্যমান জানে
যুবকের নেই আত্মহত্যার-ও অধিকার
রপ্তানিযোগ্য পণ্যের বাইবেলে ;
আজ ।
আজ এইসব সময়কে মেলে ধরে একা
নির্জনতম দেয়াশলাই ঘষে ঘষে
আমি -
আমি পৃথিবীর মৃত্যু কামনা করি ।
আমি কবিতার বৈকল্য প্রার্থনা করি ।
আমি সূর্যের মুখাগ্নির প্রস্তুতি নেই .....
একা ।





অসাধারণ!
আমার ঠিক ভাল্লাগতেছে না হামা - কানে বাজতেছে দু এক জায়গা
থ্যাংকস
নির্জনতম দেশলাই ...
একা ...
এই দুটো শব্দ খুব কানে লাগল ...
হুমম .........
অসাধারণ! চমৎকার। কেমন নজরুলের বিদ্রোহী কবিতার মত শোনালো।
অনেক ধন্যবাদ আপু
কিছু কবিতা মাঝেমাঝে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে । কবিতা পাঠক হিসেবে এক্ষত অনেক দিন ভোগায় । এটাও তার ব্যাতিক্রম নয় ।
কবি আর কবিতার জয় হোক ।
হাহাহাহা
কবিপা, ডরাইছি।ক্ষেপছেন কেন?কে বকছে।কন দেখি!ঠ্যাং ভাইঙ্গা দিমু।
খালি ঠ্যাং ভাংতে চায় ঘটনাটা কি আপা
ই-বুকের লেখা ছার্ছেন?
মরার টাইম পাইতেছি না টুটুল ভাই - ইচ্ছা ছিলো
খাইছে............
কি মাসুম ভাই ?
সংক্ষিপ্ততম কমেন্ট
কেমন আছেন আপু ?
ভালো লাগলো...
ভালো থাকুন (কপিরাইট - কাকন্দি
)
ভালো লাগলো
আপনি কি আর "ভালো থাকুন" চান না কাকন্দি
আরে ... খুবই সুন্দর হইছে তো ... সময় নিয়া পড়তে হবে ...
হু ভাইয়ারে দেখা যায় না
আগের ২/১ টা কবিতা যাও একটু বুঝছিলাম, এইডা কিছুই বুঝিনাই।
সহজ কবিতা ভাইয়া । তেমন কিছু না ।
ভালো আছেন ? শুভেচ্ছা ।
ঠিক কোন যায়গাটায় যতি পড়ছে বুঝতে পারছি না। কিন্তু যতি পড়ছে... সেজন্যই সম্পূর্ণ ভালোলাগা আসছে না...
জানি । কোন জায়গায় তাও জানি । পরে দেখবো পাল্টানোর ব্যাপারটা ।
প্রথম ৩ লাইনেই তো ধাক্কা খাইলাম!!!
যতটুক বুঝলাম ভালু পাইলাম
কবিরা খালি যুবক কয় কেন? মেয়েরা কি দুষ করল?
যুবকদেরকেই দেয়াশ্লাই এর প্রতিনিধি/ বাহক/ ধারক ভাবার কারণ টা কি?
রং ব্যাখ্যা ছোটো ভাই -
যুবকের কাজ কেবল ঐ ২ লাইনে - "এককালে ভালোবাসতো"
দেয়াশলাই --- কবির কলম , স্পেসিফিক্যালি আমার কলম ।
বুঝতাছি!! কোবতে সব মাথার উপর দিয়াই যাইতাছে
দুর্দান্ত সব কবিতায় ভরা একটা ব্লগ। এপুদি'কে গার্ড অভ অনার দিতে ইচ্ছে করতেসে।
গার্ড অফ অনার এ কি কি দেওয়া হয় ? খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ?
-------------------------------
বিনীত ধন্যবাদ , মীর । আপনি খুজে খুজে পুরোনো লেখা পড়েছেন , আসলেই অবাক লাগছে । এবং অনুপ্রাণিত ।
মন্তব্য করুন