ইউজার লগইন

মানুষ - ১

ধরা যাক্‌ , দুটি মানুষ x ও y
তারা পরস্পর থেকে xy দূরত্বে দাঁড়িয়ে ;

দাঁড়িয়েই ।

x ও y সমাধান না করেও এখানে
বলা যায় , "যথাক্রমে m1 ও m2 তাদের
ভর যদি হয় , তারা G m1 m2 / (xy)^2 বলে
নিজেদের আকর্ষণ করবে - কোনও শর্তেই
পদার্থবিদ্যার এই সূত্র মানুষ মানে না । "

এবং এমনকী -

দূরত্ব সসীম রেখেও তারা G, m1, m2
এর মতো ধনাত্মক অংকগুলোর গুণনে
নিরেট শূন্য করার ক্ষমতা রাখে ।
সব শাস্ত্রের সব সত্য ভুল করে দেয় ;
মানুষ -

একমাত্র মানুষ -
আকর্ষণ বিকর্ষণ কোনোটি ছাড়াই ,
কাছাকাছি -
কাটিয়ে দিতে পারে

অনেক জীবন ।

অনেকগুলো জীবন ......

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


তব্দা খাইলাম Surprised

একলব্যের পুনর্জন্ম's picture


এক্সপেরিমেন্টাল কাকন্দি Wink

নরাধম's picture


 

 

ব্যাপকস, মনে ধরেছে কোবতেটা। ঝাক্কাস লেগেছে এক্কেরে।

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

থ্যাংকু থ্যাংকু

জ্যোতি's picture


অংকের কবতে জটিল সুন্দর।অংকটা কঠিন।

একলব্যের পুনর্জন্ম's picture


কিছু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আনমু ভাবতেছি Tongue

বোহেমিয়ান's picture


আইনা ফালান জেবনে আর আছে কি?!!!
কি যে হইতাছে আজকাল!!
কবিতা জিনিসটা যে আতেলদের এই বিষয়ে প্রমাণ হিসেবে এই কোবতে প্রিয়ায়িত করা হইল!!!

মানুষ's picture


এই ক্ষেত্রে ফিজিক্স প্রযোজ্য না। এখানে খাটবে বায়োলজির সুত্র।

একলব্যের পুনর্জন্ম's picture


হাহাহা Smile

১০

টুটুল's picture


জোশ Smile

১১

একলব্যের পুনর্জন্ম's picture


ভাইয়া এই ডিজারেল এনাবেল ঝামেলা ভাল্লাগে না Sad বার বার নষ্ট হয়

১২

নুশেরা's picture


১৩

একলব্যের পুনর্জন্ম's picture


এইটা কি ভেংগানি হাসি আপু ? Sad

Angry X(

১৪

নুশেরা's picture


আকর্ষণ বিকর্ষণ দুইটা একসাথে ঘইটা এই অবস্থা হইছে

১৫

একলব্যের পুনর্জন্ম's picture


আমি এইরম একটা রেভুলশ্যনারি কোবতে লিখলাম ভাব্লাম সবাই এখন আমারে বাংলা কবিতায় নয়া দিগন্ত তৈরির জন্য -------

সবি কপাল

যে দেশে গুনের সম্মান নাই সেই দেশে গুণী জন্মায় না Sad

১৬

নুশেরা's picture


এইটা তুমি তোমার ফিজিক্সের মাষ্টার কাক্কুরে (নাকি আবার ভাই বইলা ডাকাডাকি শুরু কর্ছো?) দেখাও, ফিজিক্সীয় মানসুলেমান দেয়ার জন্য সবচেয়ে ফিট লুক

১৭

একলব্যের পুনর্জন্ম's picture


সে আমারে বইমেলাইয় লিটল ম্যাগ করনারে সবাইর সামনে হাত নাড়ায়া নাড়ায়া হাই দেয় Sad Sad

তওবা তওবা

১৮

নুশেরা's picture


সে আমারে বইমেলাইয় লিটল ম্যাগ করনারে সবাইর সামনে হাত নাড়ায়া নাড়ায়া হাই দেয়

১৯

নুশেরা's picture


সে আমারে বইমেলাইয় লিটল ম্যাগ করনারে সবাইর সামনে হাত নাড়ায়া নাড়ায়া হাই দেয়

এহেম এহেম
দেশ দেখি আসলেই আগায় গেছে Wink

=============================================

মাসুমভাইয়ের "ব্লগর ব্লগর" পোস্টটা পড়ছিলা?

২০

একলব্যের পুনর্জন্ম's picture


কামাল ভাই এর অ্যাবসেন্সে আপনি তারে পচাবেন আমি এইটা মাইনা নিবো না Wink

---

পড়ছি তো মনে হয় , দেখতেছি আবার

২১

ভাস্কর's picture


কবিতা বিনয়ী হইছে...কেবল ছন্দের ব্যাপারটা ছাড়া...জানি না ছন্দ বিষয়ে আপনের অভিমত কি...তয় আমার মনে হয় এইরম এক্সপেরিমেন্ট হারাইয়া যায় কেবল ছন্দ ঘাটতি থাকনের লেইগা। বিনয়ের একটা কবিতা আছে তার গণিত বিষয়ক একটা থিওরী লইয়া...

২২

একলব্যের পুনর্জন্ম's picture


বাপরে !

ভাস্করদা , আমারে কবি মনে করে কমেন্ট কইরেন না দাদা - এগুলা কেবল অবসর কাটানোর ফন্দি । পোস্ট দেয়ার জন্য ই -- অবশ্য ই কবিতা নয় ।

এবং --- অনেককেই বলছি - বলতে গেলে একটু লজ্জা লাগে তাও আর কি -- আমার ছন্দ নলেজ জিরোর ও নিচে Sad কবিতায় কোনো ভাবনাও নাই - ব্লগিং ছাড়া Laughing out loud

-------

বিনয়ের ফিরে এসো চাকা দেখেছি । শুনেছি "আমিই গণিতের শূন্য" বইতে ম্যাথ থিওরি নিয়ে লেখা আছে ।

---
পড়ার জন্য থ্যাংক্স দাদা ।

২৩

ভাস্কর's picture


আমার কাছে আইডিয়াটা ভালো লাগছে বইলাই কইলাম আর কি...তয় আমার মতোন অংক কানার কাছে ভালো লাগাটা অর্থে থাকে নাই...এক্সপেরিমেন্টটা মূখ্য হইছে...

২৪

একলব্যের পুনর্জন্ম's picture


বুঝেছি ভাইয়া ।

একজন ওস্তাদ ধরে দেখি ছন্দ টা কিছু আয়ত্তে আনা যায় নাকি -- পড়াশুনা যে পরিমাণ থাকা দরকার তার কিছুই নাই Sad

২৫

মুক্ত বয়ান's picture


আপনি যে আকর্ষণের ব্যাপারে ইঙ্গিত করছেন, সেটা কেবল মানুষের ক্ষেত্রেই না, চুম্বকের ক্ষেত্রেও খাটবে না।
তাই বলে মাধ্যাকর্ষণ শক্তি ভুল, এটাও ঠিক না।
কেননা, দুইটা উত্তর মেরু পাশাপাশি রাখলে, তারা পরষ্পরকে আকর্ষণ করবে তো নাই বরং বিকর্ষণ করবে। ঠিক একই ঘটনা ঘটবে, দুইটি দক্ষিণ মেরুকে পাশাপাশি রাখলে। কিন্তু, আপনি পাশাপাশি একটি দক্ষিণ আর উত্তর মেরু ওয়ালা চুম্বক রাখেন, তাইলেই দেখবেন এরা চট করে একে অপরকে আকর্ষণ করছে।
আরেকটা ঘটনাও একটু বলি, একটা চুম্বক লোহাকে আকর্ষণ করে, কিন্তু, তাই বলে সেটা রাবার/ প্লাস্টিককে আকর্ষণ করে না।
এই ঘটনাগুলোকে বলে চুম্বকের আকর্ষণী ধর্ম।
এই সবগুলো ঘটনার ক্ষেত্রেই কিন্তু মাধ্যাকর্ষণের যে সূত্র আপনি দিয়েছেন, সেটা খাটবে।

এখন, আপনি চুম্বকের জায়গায় মানুষকে বসিয়ে দেখতে পারেন। হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি।
আশা করি, মাধ্যাকর্ষণ আর চুম্বকীয় আকর্ষণের মধ্যকার ভূল সংশোধিত হবে।

অ:ট: বিনয় মজুমদারের কবিতায় ক্যালকুলাস নিয়ে আলোচনা ছিল। কবিতার নাম "ভারতীয় গণিত"

২৬

একলব্যের পুনর্জন্ম's picture


ঠিক কি কারণে মনে হোলো , এখানে চুম্বকের পাওয়ারের মত - দুইটা মানুষের শরীর কাছাকাছি আসার কথাই বলা হয়েছে ?

---

অট - আমার ইন্টারমিডিয়েট সায়েন্স এ ছিলো । বিপরীত মেরু কি করে না করে এটা না জেনে পাশ করার কথা না । হয়ত খুব ভালো সায়েন্সে ছিলাম না কোনদিন , তবে পাশ তো করেছিই - তাই পরিশ্রম টা না করলেও চলতো । Smile

২৭

মুক্ত বয়ান's picture


আমি পুরা মন্তব্যে কোথাও বলছি দু'টা মানুষের শারীরিকভাবে কাছাকাছি আসার কথা?
বলছি, চুম্বক যেমন আকর্ষণ করে/ করে না, ঠিক তেমনি মানুষ পরষ্পরকে আকর্ষণ করতেও পারে, নাও পারে। সেটা মানসিক/ শারীরিক যেকোনটাই হতে পারে।
--------------------------
অ:ট: বিজ্ঞান বিভাগে থাকায় আপনার পদার্থবিজ্ঞানে জ্ঞানভান্ডার নেহায়েৎ অপূর্ণ ছিল না, এই আত্মস্বীকারোক্তি জানা হল।
ধন্যবাদ।

২৮

একলব্যের পুনর্জন্ম's picture


বিজ্ঞান বিভাগে থাকায় আপনার পদার্থবিজ্ঞানে জ্ঞানভান্ডার নেহায়েৎ অপূর্ণ ছিল না, এই আত্মস্বীকারোক্তি জানা হল।

---------

হাহাহা টিটকারিটার জন্য অনেক থ্যাংকস প্রসুন । আমি এগুলো সবসময় ই উপভোগ করি Smile

মন্তব্যের জন্যও ধন্যবাদ । শুভেচ্ছা ।

২৯

মুক্ত বয়ান's picture


নামটা না লিখলেও পারতেন। আর যদি লিখবেনই, তাইলে বানানটা শুদ্ধ করে লিখলে ভালো লাগতো। Smile
টিটকারি আপনি অনেক ভালো বুঝেন। যত্রতত্র খুঁজে পান! ভালৈ!!

শুভেচ্ছার জন্য আপনাকেও ধন্যবাদ। Smile

৩০

একলব্যের পুনর্জন্ম's picture


স্যরি প্রসূন হবে বানান টা ।

ঠিক বুঝছি না তোমার সাথে আমার সমস্যা আছে নাকি । মনে পড়ছে না অন্তত তেমন কিছু । আমার মনে হয় আগের পোস্টেও তোমার কমেন্ট আছে Smile

যাই হোক , এখানে যারা আসেন - তারা কেউই পরিবেশ আক্রমণাত্মক হয়ে উঠুক চান না , সেই জায়গা থেকে তাদের আঘাত করার কোনো রাইট ও আমার নাই । তাই তোমার কমেন্ট এ আমার ভুল ধরিয়ে আলোচনার চেয়ে বেশি যা ছিলো - আমি সেটা ওভারলুক করলাম ।

এরপর এনিয়ে কথা চালিয়ে আমরা আর কারো জন্য অপ্রীতিকর কিছু তৈরি না করলেই ভালো ।

টেক কেয়ার । এ নিয়ে এটা শেষ কমেন্ট হলে সবার জন্য ই ভালো Smile

৩১

মুক্ত বয়ান's picture


আপনারটা শেষ না হয়ে আমারটাই শেষ হোক।
আপনি ওভারলুক করলেন, আর আমি স্যরি বলি। তাইলেই শান্তিপূর্ণ সহাবস্থান।

আপনার সাথে আমার কোন ঝামেলা আগেও ছিল না, এখনো নাই। কিন্তু, একটা ছোট আফসোস আছে, আর একটা কুইশ্চেন ছিল। ভবিষ্যতে কোনদিন দেখা হইলে আস্কাইয়া নিব। Smile
বানান সংশোধনের জন্য ধন্যবাদ। Smile
আর, আপনার তথ্যে ভুল আছে, আগের পোস্টে নাই, আগেরটা বুঝি নাই!! কেন্দ্রীয় ব্যাংকেরটায় মন্তব্য আছে। Smile

৩২

একলব্যের পুনর্জন্ম's picture


ওক্কে ।

হু আগের টা না , ব্যাংকেরটায় ।

৩৩

অদ্রোহ's picture


অনেকদিন পর (বোধহয় কন্টেন্ট গুণে Laughing out loud) একটা কবিতাকে আপন মনে হল ।

৩৪

একলব্যের পুনর্জন্ম's picture


খিক খিক Wink

আমার একটা রসায়নের ঊপ্রে কবিতা ছিলো সামুতে Laughing out loud

৩৫

একলব্যের পুনর্জন্ম's picture


আরে কি ঝামেলা !

আমি লগ আউট হইলেও লিস্টে দেখায় - কোনোভাবেই বাইর করতে পারতেছি না । হেল্প হেল্প !! Sad

৩৬

আশরাফ মাহমুদ's picture


@ অর্পু

কবিতা বা সাহিত্যে মূলধারার বিজ্ঞান ব্যবহারে একটু সর্তকতা ব্যবহার প্রয়োজন। তবে আপনার পরীক্ষামূলক ব্যাপারটা ভালো লেগেছে। এইরকম আমি-ও এককালে লিখতাম।
http://www.somewhereinblog.net/blog/ashrafoviblog/28909476
এবং http://www.somewhereinblog.net/blog/ashrafoviblog/28928083
কিংবা এরকম আরো কিছু আছে- খুঁজতে হবে। লেখার অভিজ্ঞতা থেকে বলছি এই ঘরনার কবিতার ক্ষেত্রে (বা সাহিত্যের ক্ষেত্রে) অন্যতম সীমাবদ্ধতা হলো লেখক বা কবির অগোচরে হেত্নাভাস বা কুযুক্তি ঢুকে পড়ে। সাহিত্য বরাবরই লজিক কিংবা অলজিক ঘেঁষা। কিন্তু বিজ্ঞান টেনে এনে সেটার ভুল ব্যাখ্যা দিলে অনেকটা "কোরআনের মধ্যে কৃষ্ণগহবরের কথা বলা আছে" এরকম প্রগলভতা কাজ করে।
=================
আপনার কবিতায় কী বোঝাতে চেয়েছিলেন তা বুঝেছি। উপরে 'মানুষ' ও 'মুক্ত বয়ান' কিছু যুক্তিতে আলোকপাত করেছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে (যেহেতু আপনি বিজ্ঞানকে কবিতাটির বড় অংশ হিসেবে তুলে ধরেছেন) আপনার শেষের লাইনগুলো হেত্নাভাসিত। আর্কষণ বা বির্কষণ বরাবরই থাকবে। সেটা কেবল পদার্থবিজ্ঞানের সূত্র মানবে কিংবা জীববিদ্যার এমনটি নয়। সেটা বংশগতি-নিউরোলজি-ঘ্রাণবিদ্যা প্রভৃতির যে কোন একটির সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে।

"সব শাস্ত্রের সব সত্য ভুল করে দেয়"
মানুষ ভুল করে দেয় না, বরং মানুষই ভুল জানত: মানুষই শাস্ত্র লিখে- এর পরিমার্জন-কর্তন-যোজন সবই করে। এটা সময় ও যুগের সাথে আনুপাতিক।

=====================================
এটা একজন পাঠক হিসেবে আমার পাঠ-প্রতিক্রিয়া। অন্যভাবে নেয়ার কিছু নেই। আপনার লেখা ভালো লাগে, সেরকমই লাগতে থাকুক। শুভেচ্ছা।

৩৭

মুক্ত বয়ান's picture


ঠিক এই কথাগুলি বলতে চাইছিলাম। কিন্তু, গুছায়ে উঠতে পারি নাই। Sad
আপনার মন্তব্যটা আমার প্রিয় মন্তব্যগুলোর মাঝে একটা হয়ে গেল, ভাইয়া।

৩৮

একলব্যের পুনর্জন্ম's picture


হাহাহা অভি - আমার আপ্টু কলেজ সায়েন্স পড়া বিদ্যা ঘটে কতখানি আছে এইরকম পিঞ্চে যাওয়ার আগে অন্যভাবে নেয়ার কি হইলো বস ! Wink অন্যভাবে নেয়ার কথা নাই কোনো ! শিক্ষানবিশ জায়গায় সমালোচনা নিতে পারবো না ? আর আপনি তো এর আগেও আমার পোস্টে ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন । Smile

তবে কুশ্চেন হইলো - আপনি মন দিয়ে কবিতা পড়েন , আমার লেখা দেখতেছেন বছর খানেক প্রায় , এইটা যে একটা কবিতা না , ফানপোস্ট -- সেইটা তো আপনার বোঝা উচিত ছিল ; একটানে লিখছি কাকন্দি নুশেরাপু অনলাইনে দেইখা পোস্টাইছি সেইটা নিয়া এত গবেষণা শুরু হইব কেডা জানত Sad

৩৯

আশরাফ মাহমুদ's picture


কবিতা এখন এতো রূপ ধারণ করে যে কোনটা কবিতা আর কোনটি কবিতা নয় সেটা নিয়ে
আলাদা কবিতা লেখা যায়। Wink
আমি-ও তো মজাই করলাম। Tongue

৪০

একলব্যের পুনর্জন্ম's picture


অভি মজা হইল আমার অনেক কষ্ট করে লেখায় আমি এত পাঠক সমাবেশ পাই নাই । আলোচনা সমালোচনায় কেউ আসে নাই

আমি এরপর থিকা এগুলাই লিখবো Wink

৪১

একলব্যের পুনর্জন্ম's picture


আচ্ছা একটা কুশ্চেন ছিল অভি ---

চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা -

এইটা কি হেত্নাভাসিত ? Wink দুইন্যায় তো এক্টাই চান সুরুয Laughing out loud

৪২

একলব্যের পুনর্জন্ম's picture


আর আপনি এই হেত্নাভাসিত জাতীয় শব্দ কইথিকা শিখছেন ? রেফারেন্স কি ? Sad

৪৩

আশরাফ মাহমুদ's picture


বানানটা হেত্বাভাস। দুঃখিত। হেত্বাভাস থেকে হেত্বাভাসিত কিংবা হেত্বাভাসিক এইরকম। ফ্যালাসি (fallacy) মানে হলো হেত্বাভাস।

৪৪

একলব্যের পুনর্জন্ম's picture


থ্যাংকু । নয়া একটা শব্দ শিখলাম । এখন এইটা বলে সবাইরে চমকানো যাবে ।

৪৫

আশরাফ মাহমুদ's picture


অর্পু, আপনি কি বিষয়টাকে সিরিয়াসলি নিলেন? Sad

================================
"চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা"
লাইনটা কার? পুরো কবিতা বা গানটি তুলে দেন। এক লাইনে তো সবসময় জীবনবন্দী করা যায় না।

"দুইন্যায় তো এক্টাই চান সুরুয"
দুনিয়া বলতে তো আমরা পৃথিবীকে বুঝি। পৃথিবীতে সূর্য থাকে না। সৌরজগতে থাকে। সেখান থেকে আলো আসে। পৃথিবী কৃতজ্ঞ। আর একটা সূর্য- এটি-ও সঠিক নয়। কারণ মহাবিশ্ব কতো বড় সেটা এখনো আমরা নির্ণয় করতে পারি নি (তবে বিজ্ঞানীরা দাবি করেন যে তারা মহাবিশ্বের ৯০% সম্পর্কে কমবেশি ধারণা রাখেন)। এখন এই বিশাল মহাবিশ্বে সূর্য (নক্ষত্র) আছে বিলিয়ন বিলিয়ন। কবি হয়তো সেরকম কোন একটা ঈঙ্গিত করেছেন। Wink কিংবা তিনি বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতেন না, কিংবা অগোচরে কুযুক্তির প্রয়োগ করেছেন।
=====================
আপনাকে বলি নি যে সাহিত্য কুযুক্তি মুক্ত হবে। আমার দর্শন হলো যে সাহিত্যে যুক্তি দিতে চাইলে সেটা ১০০% নিশ্চিত হয়ে দিতে হবে। শিল্প বিজ্ঞানের কাছে দায়বদ্ধ নয়, বিজ্ঞান-ও শিল্পের কাছে দায়বদ্ধ নয়; কিন্তু পরষ্পরের বিকাশের জন্য পরষ্পরকে দরকার।

৪৬

একলব্যের পুনর্জন্ম's picture


অভি আপনার পরিশ্রম করার ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে । ভাবতেছি আরো দু একটা কুশ্চেন করা ঊচিত ।

ইয়ে -- আম্রা সবাই রাজা -- এইটাও কি হেত্নাভাসিত না ? গরীবিয়ানা লইয়া মস্করা হেত্নাভাসিত ? Wink

৪৭

আশরাফ মাহমুদ's picture


আপনি হয় ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন কিংবা আমাকে নিয়ে মজা করছেন। আমি আপনার প্রশ্নের বিপরীতে উত্তর দিয়ে যাচ্ছি, একজন প্রশ্ন রাখলে এবং আমি সেটার উত্তর জানলে তা বলি; কারণ সেটাকে সাধারণ শিষ্টাচার হিসেবে দেখি।
==========================
"আম্রা সবাই রাজা -- এইটাও কি হেত্নাভাসিত না ?"
হ্যাঁ এবং না। দু'টো উত্তরই প্রযোজ্য। এটা একটা গানের লাইন। পুরো গান (কিংবা কবিতা-ও ভাবতে পারেন) একবার পাঠ করুন। আপনি নিজেই এবার বলেন যে এটা কুযুক্তি কিনা?
আপনার স্বপ্নের রাজ্যে আপনি রাজা কেন ঈশ্বর-ও হতে পারেন। আপনার বন্ধবান্ধবদের মন্ত্রী-সেনাপতি (আমাকে রাইখেন Wink ) বানাতে পারেন। সমস্যা নেই। আধুনিক রাষ্ট্রের অন্যতম একটি বিষয় হলো ব্যক্তি-স্বাধীনতা বা ব্যক্তিবাদের প্রয়োগটা ভালো মতো হতে দেয়া (যতক্ষণ পর্যন্ত সেটা অন্যকে আঘাত না করে)। আপনার ব্যক্তি-রাজ্যে আপনি রাজা-রাণী-নাগরিক সব হতে পারেন।

৪৮

একলব্যের পুনর্জন্ম's picture


নাহ অভি - এই পুরো জায়গায় চুম্বক যে কেবল লোহাকেই টানে , রাবারকে না - এই বিদ্যা অ্যাচিভ করা ছাড়া আমি কিছুই সিরিয়াস লি নেই নাই । Smile --- আমার টাইপিং এ একটা ঝামেলা হচ্ছে , বুঝছি না কেন !

----

হেত্নাভাসিত - এই শব্দ টা নিয়ে যে মজা লাগছে না , কথাটা মিথ্যা না । প্যারাডক্স / ফ্যালাসি এর বাংলা আমি জানতাম না

---
আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বাংলার অনেক কিছুই এই চক্রে চলে আসে কিনা - সে ব্যাপারে আমরা কি বিচার করবো ? - এটা আপনার কাছে প্রশ্ন না , নিজের কাছেও ।

--

অট - এইবার আমরা দুইজন ই সিরিয়াস Smile

৪৯

বাফড়া's picture


কবিতা টা পোস্ট আকারে টাইপ করতে গিয়ে বারবার ফনেটিক টু ইংলিশ টু ফনেটিকে কি পরিমাণ ঝক্কি গেছে ভাবতেই টায়ার্ড হয়ে গেলাম Sad...

লাস প্যারা টা পছন্দ হইছে Smile

৫০

একলব্যের পুনর্জন্ম's picture


ধুরো ভাই - সাবস্ক্রিপ্ট তো দিতেই পারি নাই Sad

কেমন আছেন ? আপনি মনে হয় এই প্রথম আমার পোস্টে --- Smile

ভালো থাকবেন ।

৫১

বাফড়া's picture


নাহ... সামুটে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়া একটা পোস্ট ছিল ঐটাতে তো গেছলাম... তনুজার কাব্য বিশ্লেষণ নিয়া একটা পোস্ট ছিল ঐটা চুপচাপ পইড়া ভাগলপুর হইছিলাম Smile

এইখানেও পোস্টগুলান পড়ছি.. কিন্তু কমেন্টাই নাই কারন কবিতা কাব্য ইত্যাদিতে আমি বেশ দুর্বল বিধায় কমেন্ট করা হয় নাই Smile

৫২

একলব্যের পুনর্জন্ম's picture


হুমম ---- প্রাইভেট ইঊনিভারসিটি বনাম জাতীয় ----

------
তনুজাদির কাব্য বিশ্লেষণ না - কাব্য পচানি Wink

---
ব্যাংক এর একটা আছে , ওইটা মনে হ্য় আপনার খারাপ লাগতো না । (মানে কবিতার পেচপেচানি নাই আর কি ! ) সময় পেলে দেখবেন ।

ভালো থাকবেন Smile

৫৩

বাফড়া's picture


ব্যংকের ঐটা পড়ছিলাম মোবাইলে... ভল্টে বিশুদ্ব বাতাস জমা রাখা নিয়া Smile.... ভাল্লাগসে ঐটা Smile...

ভালো থাকব Smile

৫৪

একলব্যের পুনর্জন্ম's picture


আরে কি কয় !! ---------

অভি আপনি ওই লাইন কই আসলেই জানেন না !! ?? Wink

ধনধান্য পুষ্পে ভরার লাইন ।

৫৫

নাহীদ Hossain's picture


সত্য নাকি একটু কঠিন হয় ......তবে এই সত্যটা বড়ই মধুর ।

৫৬

একলব্যের পুনর্জন্ম's picture


পড়ার জন্য ধন্যবাদ নাহীদ ।

ভালো থাকবেন ।

৫৭

ভেবে ভেবে বলি's picture


ওয়াও!

৫৮

একলব্যের পুনর্জন্ম's picture


খিক খিক

৫৯

শওকত মাসুম's picture


খাইছে, খাইছে। তুমার প্ররতিভা দেইখ্যা তো মুগ্ধ হইয়া গেছি।

৬০

একলব্যের পুনর্জন্ম's picture


Laughing out loud Big Grin

৬১

কাঁকন's picture


বিশাল অবস্থা

৬২

একলব্যের পুনর্জন্ম's picture


হুমম ডরাইছি

৬৩

তানবীরা's picture


একমাত্র মানুষ -
আকর্ষণ বিকর্ষণ কোনোটি ছাড়াই ,
কাছাকাছি -
কাটিয়ে দিতে পারে

অনেক জীবন ।

অনেকগুলো জীবন .....

তাহলে তাকে অনেক নির্লিপ্ত হতে হবে জীবন সম্পর্কে যেটা আসলে ইতিবাচক কিছু না

৬৪

একলব্যের পুনর্জন্ম's picture


ঠিক ।

জেনারেশন বাই জেনারেশন আমরা আসলে টাকা / পজিশন বানানোর মেশিন ছাড়া আর কিছু হচ্ছি না । আশেপাশের মানুষ গুলো দেখলে কষ্ট লাগে ।

যাই হোক , তবু তানবীরা আপুর ইমো ছাড়া একটা কমেন্ট পাওয়া গেলো Smile Smile পড়ার জন্য ধন্যবাদান্তে ---------- Smile

৬৫

কাঁকন's picture


এখন ৬ জন সদস্য ও ৩ জন অতিথি অনলাইনে
অনলাইন সদস্য

* কাঁকন
* আরণ্যক
* একলব্যের পুনর্জন্ম
* নুশেরা
* একলব্যের পুনর্জন্ম
* হাসান মাহবুব
তোমারে দুইবার দেখায় কেন?

৬৬

একলব্যের পুনর্জন্ম's picture


আরে আমি মাত্র নুশেরাপুর পোস্টে এইটা বললাম

৬৭

মীর's picture


পোস্ট প্রিয়তে। আপনার কবিতাগুলো পৈড়ে আসলেই মজা পাচ্ছি। ঘটনা হৈল আপনে খুব কম লেখেন আর অনেকদিন লেখেন না, অন্তত এবি'তে না; কেন? আরো প্রচুর প্রচুর লিখলে কিন্তু আমরা একজন খুবই ভালো কবি বা সাহিত্যিক যাই বলা হোক না কেন, সেটা পাই। Smile

৬৮

একলব্যের পুনর্জন্ম's picture


হুমম আসলেই অনেকদিন লিখি না । পরীক্ষার ঝামেলা থাকায় আর এসবে মন বসে নাই । Sad তবে আমার অবশ্য এমনিতেই রেট কম, ছয় সাত বছর ধরে সিরিয়াসলি লিখি (লিখি লিখি ভাবি) , ধরেন ৩৫ টার মত লেখা হইছে নিজের কাছে পাঠযোগ্য Sad

নাহ আপাতত অন্য কোনো ব্লগে লিখছি না । আর প্রচুর প্রচুর লেখার মত পড়াশুনা নাই , স্থিরতা ও নাই ।
আবার কবি হবার স্বপ্নও নাই Smile এত গুলা নাই মিলিয়ে গুবলেট হয়ে গেছে আর কি !

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একলব্যের পুনর্জন্ম's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না

-স্বত্ত্বাধিকারে অপর্ণা,ক্ষয়ে যাওয়া হাড়ের কাছে......