না - কবিতা
সুইসাইড নোট : কবির ডায়েরি থেকে
আমি আত্মহত্যা করলে ;
মৃত্যুরও অধিক একটা কিছু
তোমাকে জড়িয়ে ধরবে -
আমার মৃতদেহের সামনে দাঁড়ালে
তুমি বিস্মৃত হবে তোমার অস্তিত্ব শংকা
প্রেম ও বিনাশ ।
সব আলো নিভিয়ে দেবে
আমার চিতার দাহ ; তুমি জানবে
দেহ ছাই হয়ে গেলে
এর চেয়ে তুমুল কোনো স্ফুলিঙ্গ
চেনোনি কোনোদিন । জেনে যাবে ,
একা আমি শব্দের প্রতি অক্ষরে
কী নিবিড় ঈশ্বর ধারণ করেছিলাম
পৃথিবী জানে না কবিতাও জানে নি ;
তেত্রিশ কোটি দেবতা নতজানু হলে পর তবে
একবার কবির জন্ম হয় !
প্রস্তাব
আমি তোমার জন্য একটা মৃত্যুসাঁকো তৈরি করছি ,দেখে নিও-
একটা মিথ্যের সমান ভার বহনের ক্ষমতা তার পাটাতনে ।
এই কারিগরিতে কিছুদিন নিভৃত চাই আমার -
আরো বাকি কিছুকাজ কিছুকাল রঘু ধৈর্যং রঘু ধৈর্যং
অলস কাঠগুলো চিরতে গিয়ে করাতে মরচে বসেছে যে ;
জিহ্বায় ধার দিলে রোদ পোহাতে যেটুকু সময় লাগে তার
দ্বিগুণ রাত পেরোলেই ঠিকঠাক পা ফেলে যাওয়া যাবে ....
ততক্ষণ মোৎসার্ট চলবে কি ?





"পৃথিবী জানে না কবিতাও জানে নি ;
তেত্রিশ কোটি দেবতা নতজানু হলে পর তবে
একবার কবির জন্ম হয় !" --
ইয়ে কপি পেস্ট কমেন্ট মুছে ফেলা হোক
কবিতা অনেকেই লেখে কিন্তু যারা কবিতা লেখে সকলেই কবি নয়
অবশ্য ই কবি ।
কেবল যারা লেখে তারা সবাই না , যারা কবিতা ভালোবাসে তারাও
সামুতে এক্টা উল্টাইন্যা হাসির ইমোছিলো এইখানে নাই ; আফসোস
তারপর সভাকবি/রাজকবি আপনি কি কবিতা/কবিতা রিভিউ ছাড়া আর কিছু লিখবেন না?
উল্টায়া হাসতে চাইলে হাসেন এইটা নিয়া গুণ , শঙ্খ এদের কবিতাও আছে
গুণ কি জানি একটা কইছিল -- যা লিখি সেটাই কবিতা কেউ এরে অ্যালজেব্রা কইলেও প্রব নাই টাইপের
------------------
আর কি লিখুম ? এগুলা ত আগের লেখা - সামুর ড্রাফট খুলি আর পেস্ট করি খিক খিক ।
আনি ওয়ে আমাদের আশরাফ কই গেল কিছু জান?
মনে হয় তার পড়াশুনার চাপ আছে ।
ফাটাফাটি!
পড়ার জন্য ধন্যবাদ । শুভেচ্ছা -
অসাধারন লাগলো লাইন্টা।
নজরুল ইসলামের একটা লাইন মনে পড়লো - কবিতা আর দেবতা - সুন্দরের প্রকাশ।
সাঈদ ভাই , এইগুলা হইলো কওয়ার কাম কওয়া । যে লেখে সেও জানে ভুয়া , যে পড়ে সেও জানে ভুয়া
ভালো থাকবেন ভাইয়া ।
হেল্লো ...
হুমম হিল্লু
জেনে যাবে ,
একা আমি শব্দের প্রতি অক্ষরে
কী নিবিড় ঈশ্বর ধারণ করেছিলাম
দারুণ কবিতা। তবে সভাকবি বলে বানান যাইব না। তাইলে বলে তুমি এমন কঠিন কবতে লেখবা যে কেউ বুঝবে না। তাই এই পদ ধরে রাখা হলো।
সবাই খালি ১ পড়তেছে
অল্রেডি হয়া গেছি , টুটুল ভাই বলছে খিক খিক

টুটুল এই কথা কখন কইলো? তাইলে কি এখন থেইকা তুমার কবতে টুটুল অনুবাদ দিব?দাঁড়াও টুটুলরে ধরতাছি।
বলছে । জনতার সময়ের দাবির মুখে
আপনে কই যে থাকেন আমি কিছুই বুঝি না ...
একবার দেখি রাইত ৪ টায় , আবার দেখি বিকাল ৪ টায় ...
বড়ই আজিব দুনিয়া ...
বড় ই আজিব দুনিয়াদারি
আপ্নের তো এখন অফিসে থাকনের কথা
আমি কি কইসি আমি এখন বাসায়? ভালো ছেলেরা এই সময় অফিসেই থাকে আর বলগায় ...
আপনের দৌড়াদৌড়ি শেষ হইসে ...?
আরেকটা কথা, কবিতা পড়ি নাইক্কা ...
পড়েন নাই মানে কি ? আগে পড়তেন !! আমি তো বাই ডিফল্ট পড়েন নাই ধইরাই নিছি
হা হা হা হা...
সত্যি কথা কই? এবি তে সবগুলা পড়সি, সামু তে যেগুলা তে কমেন্ট করসি সেইগুলা পরসি ...
তয় পইড়া বিশেষ লাভ হয় না, কিছুই বুঝি না ...
হুমম ......... কথাটা মিথ্যা ।
ভালো লাগলো
পড়ার জন্য ধন্যবাদ নজরুল ভাই ।
মৃত্যু কেনো মেয়ে?
মৃত্যুতো আমার প্রিয় সাবজেক্ট।
মৃত্যুকে ভালোবাসি, কবিতা দারুণ হয়েছে।
আমার ও তো প্রিয় সাব্জেক্ট আপু
প্রথম কবিতাটা দারুন লাগছে।
আপ্নে তো ক্যাচাল বান্ধাইতেছেন
২য় টা মাথার উপ্রে দিয়া গেছে!!!
এই একটু শ্লেষ নাথিং এলস !
ভালো লাগলো...
পড়ার জন্য ধন্যবাদ ভাস্করদা ।
পৃথিবী জানে না কবিতাও নয়
তেত্রিশ কোটি দেবতারা নতজানু হলে ....
কবির জন্ম হয় !
তনুজা দেবীরে স্বাগতম
কাকে দেখিলাম ! আসেন আসেন বসেন কি খাবেন বলেন
ওহো আমি মিস করে ফেলছিলাম ফরম্যাট টা
নয় দিলে একটু লিরিক্যাল লাগে না ?
ওরে সর্বনাশ! এইখানে দশজন কবি থাকলে ৩.৩বিলিয়ন দেবতার হাঁটু গাইড়া বসতে হইছে। সাধে কি কবিতা বুঝি না
আপু অস্ট্রেলিয়ার সিটিজেন হইতে তো পরীক্ষা দেয়া লাগে ধরেন যদি হিন্দু হওয়ার জন্য পরীক্ষা দেয়া লাগতো আর ৩৩কোটি দেবতার মুখস্ত করা লাগতো তাইলে তো গেসিলাম
আমি গোটা দশেকের বেশি জানি বইলা মনে হইতেছে না
হু ব্যাপার টা সেরকম ই আর কি আপা খিক খিক
বর্তমানযুগে কবির যে আধিক্য তাতে দেবতারা মাথা উঁচু করে দাঁড়ানোরই টাইম পান না
ম্যাডাম আপনার পারসোনাল ইনফো তে এইটা কি লেখা
বাংলা টাইপের ঝামেলায় বানান ভুল হল
এইটা কি কোনো উত্তরাধুনিক ইনফো ?
কবিতা ভালো হইছে
তনুজাদিকে স্বাগতম
ভালো লাগলো
অসাধারণ!!
বিনীত ধন্যবাদ অমিত ।
মৃত্যু মানেই সব শেষ, হয়তো ক'দিনের আহাজারি এর পরে সব একরকম ...
আহাজারিও তো অন্যের । যে মরতেছে সে তো বিন্দাস
সেই আহাজারিও বেশি দিন থাকে না, যে হাত ক'দিন আগে কপাল চাপড়ায় সে হাতই ক'দিন পরে অন্যের হাত ধরে ...
হুমম
এপুর লেখা নাই মেলা দিন
হুমম
তোমার কবিতাসহ কাঁকনের জন্য পোস্টটা দেখি না ক্যান?
তোমাদের দু্ইজনকেই ব্যাপক মিস করি
কারণ আমি পোস্ট টা ড্রাফট করছি
হু কাকন্দিরে মিস করি না -- একটা শয়তান মহিলা
দেখতেছে চিল্লাপিল্লা করতেছে পোলাপান একবার লগিন করলে মহাভারত অশুদ্ধ হয় !
আমার ধারণা তুমি সাঁঝু আশরাফ পরপর তিনটা পোস্ট দিলে সে চলে আসতো। তারে কীরম মিস করি সে বুঝলো না
সাঝু সামুতে লিখছে মনে হয় । আশরাফ মনে হয় না আর এখানে লিখবে , লেখা উচিত ও না । এখন এই হৈলে তো আর ফিরবেই না
পোস্ট টা ড্রাফট ই থাক আপু - আমার ই ভুল , শুধু শুধু কবিতাটা ঢুকানো উচিত হয় নাই , অন্য কিছু কথা বললেই শব্দ লিমিট ক্রস করা যেতো ।
উচিত-অনুচিতের ব্যাপারটা কম বুঝি অবশ্য। আশরাফ সচলায়তনে এখানকার চেয়ে অনেক বেশি তর্কবিতর্কের পরও পোস্ট দিতে দেখেছি। প্রথম পাতা জিনিসটা কী এমন ফজিলতের তাও আমার ধারণায় আসে না। যার লেখা খুঁজি তার ব্লগে গিয়েই খুঁজি। সামুতে ব্যান খাওয়ার পর যাওয়ার ইচ্ছা আর হয় নাই।
আশরাফ->আশরাফকে
আপু সচলের সাথে আমি কমপেয়ারে যাবো না । আমি সচল রেগুলার পড়িও নাই কোনোদিন । কিন্তু এই মুহুর্তেই এখানে প্রথম পাতায় ডাবল পোস্টিং আছে , সেটা কেউ সরায় নাই । সচলে কি এভাবে কারো পোস্ট থাকবে কারো পোস্ট থাকবে না এটা সম্ভব ছিলো ? কিংবা কোনো পোস্ট চোখে পড়বে কোনোটা না ?
আমার আপত্তিটা এই জায়গায় । আইন করতে হলে আইন প্রণেতারা সেটা নিয়ে স্ট্রিক্ট থাকবে এমনই আশা করি ।
আমি সাইটের তুলনায় যাইনি। স্রেফ সাইটভেদে ব্লগারের অ্যাপ্রোচের ভিন্নতাটা চোখে পড়েছিলো।
পোস্ট শুধু নিজের পাতায় নেয়া যাব, এবিতে এমন অপশন অনেকদিন ছিলো না। তবে যখন হয়েছে, তখন থেকে দ্বৈত পোস্টিঙের বেলায় বাটনটা কাজে লাগানো উচিত বলে মনে করি। চলতি প্রথম পাতার কোন্ পোস্টটার কথা বলছো? আপত্তি থাকলে এখানে বোলো না।
আমিও সেটাই বলছিলাম আপু । সচলে অনেক কিছুই ভিন্ন যে কারণে তার প্রতি আলাদা কর্নার থাকতেই পারে কারো , বিশেষত কেউ যদি ব্লগিংকে সিরিয়াস লেখার মাধ্যম হিসেবে নেয় ।
পোস্টটা ফিরাও। কবিতাটা ভালো ছিলো। এতোদিনে আর পয়লা পাতায় দেখা যাবে না।
কবিতাটা প্রিয় পোস্টে সংযুক্ত হৈল। কিছু কিছু লেখা মাথায় ঢুকে ঢুকে যায়; তার শব্দ, বাক্য, দাড়ি-কমা সবকিছুসহ। শুভেচ্ছা নিরন্তর।
অ.ট. প্রথম পাতায় যদি প্রচুর এডিটিং-এর মধ্য দিয়ে একটা গন্ধমাদন লেখাকে মানুষ বানায়ে বন্ধুদের জন্য কেউ পোস্ট করে সে ক্ষেত্রে নীতিমালাটা কি? জানি না তাই জানতে চাইলাম।
অনেক ধন্যবাদ , মীর । আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগছে ।
আমিও ঠিক জানি না ভাই নীতিমালা এক্ষেত্রে কি ! তবে অপমানিত হওয়ার রিস্ক না নেয়াই ভালো
মন্তব্য করুন