ইউজার লগইন
ব্লগ
ঐশ্বরিক ক্ষমতা অথবা সীমাহীন অক্ষমতা
গভীর রাতে ঘুম ভেঙে যায় অয়নের, অয়ন চৌধুরীর, অয়ন চৌধুরী বাংলা সাহিত্যের উদীয়মান তারকা অথবা যার সব বই হটকেকের মত বিক্রি হয়। নতুন উপন্যাস টা শেষ করার জন্য অথবা যান্ত্রিক নগর জীবনের ক্লান্তিকর অভিনয় থেকে সাময়িক মুক্তি পেতে এক আধা মফস্বলের ডাক বাংলো তে পরে আছে বেশ কয়েকদিন। ভালোই কাটছে বেশ অভিনব, সে চিরকালের শহুরে ছেলে। এখানে ঝিঁঝিঁর ডাক, শেয়ালের আনাগোনা, খাটাশ নামক প্রাণীর দেখা পেয়ে ভালোই কাটছিলো।
রাঙ্গামাটির রঙে চোখ জুড়ানো? (পাঁচ)
ঈদের দিন সকাল ১০টায় ঘুম ভাঙনের পর কেরম অস্বস্তি লাগতেছিলো...বহুকাল পর এই উৎসবের সকালে বিছানা ছাড়লাম এতো সকালে!
ডাইরী ৬০
এক.
অন্তর্জাল কিম্বা আন্তঃজাল যা'ই বলা হোক, সেই জালে আটকা পড়েছি আমরা সকল জলজ পরান। পথভ্রান্ত হয়ে জানি না চলেছি কোনখানে, ভুলেছি কোথায় গন্তব্য রয়েছে...বাস্তব জগতের পরাধীনতা থেকে এই জালের স্বাধীনতায় বিশ্বাস বেড়েছে তবু। আহা জাল সে যে ঘিরে আছে অদৃশ্যমানতা নিয়ে।
চৈতন্যের ছায়া-প্রচ্ছায়া
একটু বুঝতে শেখার পর থেকেই আবিষ্কার করি মনের মধ্যে চরম অবাধ্য আর ঘাউড়া এক কাঠ ঠোকরার বসবাস। হের কোন কাম নাই, কাজ নাই, খালি সময়ে-অসময়ে আজাইরা সব বিষয় নিয়া ঠোকরাইতে থাকে। হেরে দানা-পানি দিলেও ঠাণ্ডা হয়না,
ভদ্রলোক বিষয়ক মহান বাণী চিরন্তনী। অনুৎসর্গ: টুটুল ভাই ;)
মাসুম ভাই আমারে উৎসর্গ কইরা কী এক পোস্ট দিলো, তার পরে আবার একটা দিলো ভদ্রলোক মুকুল।
একটা ভদ্রলোকীয় স্মৃতিকথা (উৎসর্গ: মাসুম্ভাই)
তখন ইন্টারমেডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। এখন যেমন, তখনো তেমন ভদ্রলোক ছিলাম। বন্ধুগো লগে রাইতের বেলা হাঁস কিম্বা ছাগু চুরি কৈরা রাইতে রাইতে রাইন্ধা খাওনের মত আকাম কখনো করি নাই। মাঝে মইধ্যে বন্ধুগো লগে শেয়ারে অল্পসল্প বিড়ি টানি। বদ অভ্যাস বলতে এই একটাই।
সহজ গেসবল: জাপানী বিয়ের উপহার
বাংলাদেশে আমরা বিয়ের দাওয়াত পেলে খুশী হই; বেশী ভাববাদী লোক হলে হয়তো অনুষ্ঠানের দিন সকাল থেকেই নানাবিধ তেল-চর্বিসমৃদ্ধ খাবারের কল্পনা করতে করতে "এটা খাবো, ওটাও খাবো" জাতীয় সুখস্বপ্নে বিভোর হই; আবার একটু বেশী বাস্তববাদী হলে স্বপ্ন-টপ্নের চেয়ে সেদিন সকাল থেকেই আহারকার্যে একধরনের অনীহা প্রদর্শনপূর্বক রাতের জন্য পাকস্থলী মশায়কে প্রস্তুত করার কাজে উঠেপড়ে লাগি। না, অত তাড়াতাড়ি
২১শে ফেব্রুয়ারি উৎসবের মা ভৈ, মা ভৈ, মা ভৈ আর যুদ্ধাপরাধীদের বিচারে অন্তরায়
#১.
ছায়াবাতি
ঘন জারুলের বনে মুগ্ধ কুয়াশায়
প্রস্তরিত মায়া এসে নিতান্ত অবুঝ জালে
ছায়াদের গতিবিধি বেঁধে দিয়ে যায়।
শিকারী পাখিও আজ যাপিত রাতের তীরে
অলৌকিক আলেয়ার বিভ্রান্তি উৎসুক।
আলো কি চোখের ভুল, দেখেছো আলো?
হিমানী উদাস মাঘে নির্বিরোধী তানপুরা
সুরে বাঁধে আলোহীন সন্ধ্যার বন।
যাবে বুঝি পতিত পাতার দেশে, সেই সুখে
নাগেশ্বর ফুল
হাবিজাবি
১।
আঞ্চলিকতা বা অঞ্চল বিষয়ক কথকতা
হলে না থাকার সুবাদে আমাদের বন্ধু সোহাগকে প্রায়ই আজিমপুর থেকে মিরপুরগামী বাসে চড়তে হত ।প্রতিদিনই সে আশা করত কোন ত্বন্বী রমণী ভুবনমোহিনী হাসি হেসে তার পাশের আসনটিতে বসবে ,কিন্তু তার বদনের বেহাল হকিকতের কারণেই হোক ,বা অন্য কোন কারণেই হোক ,তার সে আশা প্রায়ই হত গুড়ে বালি । যাক ,বলছিলাম সোহাগের কথা ।একদিন তার সাথে মিরপুর লিংকে সহযাত্রী হল একজন বুড়োমত লোক ।সোহাগ বেশ মিশুক ,একেবারে আনকোরা মানুষজনের
ভেতর-বাহির (অষ্টম পর্ব)
একুশে গ্রন্থমেলা , আমার প্রাণের মেলা। অথচ কত বিরহ, শেষ দিন দেখা হলো না তারে চোখ মেলে। এসবই আমার বিবাহ জনিত ব্যস্ততার ফল।


