ইউজার লগইন

বাবা, শুনতে পাচ্ছ কি তুমি আমার কথা ?

দাদীর কবরের পাশে দাড়িয়ে ছিলাম - বাবা শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে জিয়ারত করতে হয় - আমার ভুলগুলো শুধরে দিচ্ছিলেন - আমি শিখলাম - তারপর বেশিদিনের কথা নয় - একদিন দেখলাম - আমি একা দাড়িয়ে আছি - আর আমার সামনে একটার পরিবর্তে দুটো কবর - দাদীর পাশে তুমিও ঠাই নিয়েছ -আমার এখনো ভুল হয়ে যায় - বাবা - তোমার মত করে পারি না - তুমি আমাকে নিয়ে গোরস্থানে যেতে - সবার কবর চিনিয়ে দিতে আর আমাকে অভয় দিয়ে বলতে - 'আদনান- ভয় পাস না - এখানে সবাইকে আসতে হবে - ওই দেখ তোর টুকু চাচার কবর - চাচার জন্য দোয়া করিস - ওই তোর মিঠু ভাইয়ের কবর - আর এখানে শুয়ে আছেন ওই যে তোর দাড়িওয়ালা চাচা-তোর মনে নাই-তোকে খুব আদর করতেন- সবার জন্য দোয়া করিস '- আমি সবার জন্যই দোয়া করি বাবা - সবার জন্য করি - খালি তোমার জন্য যখন হাত তুলি - সব এলোমেলো হয়ে যায় বাবা - আমি গুছিয়ে কিছুই বলতে পারি না - চোখ খালি ঝাপসা হয়ে যায় - আমি হৃদয়হীন মানুষ - কিন্তু তোমার চলে যাওয়া যে এখনো মানতে পারি না - তোমার জায়নামাজ - তোমার টুপি - সব আমার কাছে আছে - আমার প্রার্থনা কি তোমার কবরে পৌছায় বাবা - আমি জানি না - তোমার পরে আরো অনেকে চলে গেছেন - আমার বন্ধু শাহীন - টুটুল - আরো কতজন তাদের বাবা কে হারিয়েছে - তুমি এজাজের বাবার খুব প্রশংসা করতে - উনিও নেই - অনেকবার বলেছ - তাহের চাচা খুব ভালো মানুষ - খুব কষ্ট পেয়ে মারা গেছেন এই ভালো মানুষটি - সময়ে সব নাকি ঠিক হয়ে যায় - আমি বলি - কিছুই ঠিক হয় না - আমি তোমার অভাব কাটিয়ে উঠতে পারিনি - পারব ও না কখনো - প্রায় রাতেই ভুল হয়ে যায় বাবা - ঘুমহীন চোখে ঘরের খোলা দরজায় তাকাই - ভাবি - তুমি এসে দাড়াবে - আর সেই চিরচেনা রাগ দেখিয়ে কৈফিয়ত চাইবে - এত রাতে জেগে আছি কেন - তারপরই ভুল ভেঙ্গে যায় বাবা - জানি - তুমি আর কখনো এসে দাড়াবে না আমার সামনে - আমার মত সবারই কি এমন হয় বাবা ? কখনো তোমাকে যে কথা আমি বলতে পারিনি - আজ বলছি - সবাইকে শুনিয়ে বলছি - আমি তোমাকে ভালোবাসি - বাবা - খুব বেশি ভালোবাসি - শুনতে পাচ্ছ কি তুমি আমার কথা ?

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন
১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আল্লাহ আপনার আব্বার আত্মাকে বেহেশ্তি শান্তি দান করুন, এই দোয়া রইল।

লেখাটা পড়ে মন খুব খারাপ হয়ে গেল। তবুও, ভাল থাকুন।

২

সুদূরের পিয়াসী's picture


আমিও বাবাকে হারিয়েছি সেই শৈশবে , সবে তিন বছর বয়সে । ভালই বুঝি । বাবাকে ছাড়া জীবন কত দুর্বিষহ ।
আপনার বাবার আত্মার শান্তি কামনা করি ।

৩

মেসবাহ য়াযাদ's picture


কিছুই বলার নেই। বাবার আত্মার শান্তি হোক

৪

তানবীরা's picture


কিছুই বলার নেই। বাবার আত্মার শান্তি হোক

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান আদনান's picture

নিজের সম্পর্কে

কিছু মানুষ জন্মায় - একাকিত্বের বীজমন্ত্র নিয়ে - জীবন তাদেরকে খেলায় - নাকি তারা জীবন কে নিয়ে খেলে - বোঝা দায় - সম্পর্ক - সেটা বন্ধুত্বের হোক - হোক ভালবাসার কিংবা রক্তের - তারা এড়িয়ে চলে - কিংবা কে জানে - বন্ধনে জড়ানোর যোগ্যতা হয়ত প্রকৃতি তাদের কে দেয়নি - অর্থহীন জীবন - মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা - তারপর অঘুমো বিভীষিকাময় মুহূর্ত গুলো - তবু কাউকে ডাকা নয় - ডাকার জন্য যে প্রণোদনা লাগে তারা তা হারিয়ে ফেলেছে - শুধু ভোরের প্রতীক্ষা - যদিও জানে - ভোর আসবে না - এসব মানুষের জীবনে ভোর আসেনা- আসতে নেই - প্রসারিত কোনো হাতেই এরা হাত রাখে না - বিশ্বাস এদের নড়ে গেছে শুরুতেই - যেন সিজোফ্রেনিয়ার রোগী - এক বিচিত্র জগৎ - কোনো বন্ধন নেই - ভুল হলো- একটি বন্ধন আছে - থাকে - বিধাতার সাথে - সে বন্ধনে কখনো প্রার্থনা থাকে - কখনো ঘৃণা - কখনো অসম লড়াই - আর কখনো সীমাহীন - ব্যাখ্যাতীত অভিমান (আমি হয়ত এমনই একজন )