ইউজার লগইন

আমার প্রয়াত বন্ধু - লেলিন.

মানুষটা রোনালদো বা মেসি নয় - কিন্তু তাদের চেয়ে কোনো অংশে সে কম ও নয়- প্রথমোক্ত দুজন খ্যাতির সুযোগ আর প্রেক্ষাপট হিসেবে পুরো পৃথিবীটাকে পেয়েছে - আর তৃতীয়জন পেয়েছে ক্ষুদ্র একটি দেশের স্থানীয় কিছু মাঠ - তবু আমাদের সাদা চোখে - হৃদয়ের বন্ধুর প্রজেকশন স্ক্রিনে ওই তৃতীয় মানুষটি ও বিশেষ কেউ - আমাদের প্রিয় মুখ লেলিন - আমাদের ম্যারাডোনা .

লেলিনের পায়ের জাদু - ফুটবল মাঠে বহুবার দেখেছি - মুগ্ধ হয়েছি - কিন্তু সত্যিকার অর্থেই জানি - এটা তার মূল পরিচয় নয়.

আজ একটি শবযাত্রা চলেছে - কফিনে আবদ্ধ এক যুবার প্রাণহীন দেহ মাটির অতলে আশ্রয় নিতে ব্যাকুল - এই যাত্রায় আমি নেই - থাকতে চাই ও না - এই যুবাকে আমি চিনি না - এই যুবা আমার বন্ধু লেলিন নয়.

লেলিন তো অন্য কেউ - সেতো 'দুষ্টুর শিরোমনি' - এক মুহূর্ত যে থিতু নয় - এই প্রাণহীন অলস দেহখানি বন্ধু লেলিনের নয়. তার ছিল সিংহের হৃদয় - ছিল জীবনকে চেটেপুটে উপভোগ করার সীমাহীন বাসনা - ছিল প্রশস্ত বুক - শত আঘাতেও ছিল অবিচল - এই দুর্বল দেহখানি তার নয়. আমাদের লেলিন তো ছিল বন্ধু অন্তপ্রাণ - কিন্তু আজ শত আহবানেও সে যে দেয় না সাড়া - কি করে বিশ্বাস করি এই আমাদের লেলিন ?

মানুষ তো কতই আছে - রূপে গুণে মেধায় বিচিত্র কত সত্তা - কিন্তু লেলিনের মত কজন আছে - যাকে এক নামে সবাই চেনে - অকপট সরলতা - অবিশ্বাস্য প্রাণচাঞ্চল্য - সাহসী হৃদয় - কি ছিল না তার - তবে এভাবে চলে যাওয়া কেন বন্ধু ?

মনে তোর কি ছিল জানি না বন্ধু - কোনো অন্যায় করেছিস - বিশ্বাস করি না - হয়ত ঘুনে ধরা সমাজ টা অসহ্য ঠেকেছে তোর কাছে - মাঠের জালে কতবারই তো বল ঠেলেছিস - এবার কোথায় শট নিলি বন্ধু - জানি তুই লক্ষ্যভ্রষ্ট হসনি - বলটা এবার ছিদ্র করেছে আমাদের হৃদয় - তাই তো বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করি - " You Strike Back, Friend, You Strike Back. "

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন
১

অনিমেষ রহমান's picture


মন খারাপ করা লেখা।

২

রাসেল আশরাফ's picture


লেনিনের এই ভাবে চলে যাওয়াটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
পরে কিছু কী আর বের করা গেছে?

৩

৬ টি তার's picture


Sad( Sad(

৪

আরাফাত শান্ত's picture


যেখানেই থাকুক ভালো থাকুক। বেচে থাক এই ভালোবাসার মুগ্ধতা!

৫

মীর's picture


আপনার লাস্ট লাইনটা আমাকেও অচেনা লেলিনের জন্য স্ট্রাইক করে গেলো Sad

৬

তানবীরা's picture


মন খারাপ করা লেখা।

৭

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান আদনান's picture

নিজের সম্পর্কে

কিছু মানুষ জন্মায় - একাকিত্বের বীজমন্ত্র নিয়ে - জীবন তাদেরকে খেলায় - নাকি তারা জীবন কে নিয়ে খেলে - বোঝা দায় - সম্পর্ক - সেটা বন্ধুত্বের হোক - হোক ভালবাসার কিংবা রক্তের - তারা এড়িয়ে চলে - কিংবা কে জানে - বন্ধনে জড়ানোর যোগ্যতা হয়ত প্রকৃতি তাদের কে দেয়নি - অর্থহীন জীবন - মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা - তারপর অঘুমো বিভীষিকাময় মুহূর্ত গুলো - তবু কাউকে ডাকা নয় - ডাকার জন্য যে প্রণোদনা লাগে তারা তা হারিয়ে ফেলেছে - শুধু ভোরের প্রতীক্ষা - যদিও জানে - ভোর আসবে না - এসব মানুষের জীবনে ভোর আসেনা- আসতে নেই - প্রসারিত কোনো হাতেই এরা হাত রাখে না - বিশ্বাস এদের নড়ে গেছে শুরুতেই - যেন সিজোফ্রেনিয়ার রোগী - এক বিচিত্র জগৎ - কোনো বন্ধন নেই - ভুল হলো- একটি বন্ধন আছে - থাকে - বিধাতার সাথে - সে বন্ধনে কখনো প্রার্থনা থাকে - কখনো ঘৃণা - কখনো অসম লড়াই - আর কখনো সীমাহীন - ব্যাখ্যাতীত অভিমান (আমি হয়ত এমনই একজন )