কোরবানী
কোরবানী হোক লোক দেখানোর দায়,
কোরবানী হোক মিথ্যেটুকুর সায়,
কোরবানী হোক অহম জেদ আর ক্রোধ,
কোরবানী হোক অ-সমতার বোধ,
কোরবানী হোক হামলে নেয়া দ্যুতি,
কোরবানী হোক মিথ্যে প্রতিশ্রুতি,
কোরবানী হোক অনড় ইগোর চাওয়া,
কোরবানী হোক দুর্নীতিতে পাওয়া,
কোরবানী হোক দেখায় বিভেদ যত,
কোরবানী হোক কোরবানীরই মত,
কোরবানী হোক 'অসত্য' আর 'দামী',
কোরবানী হোক আস্ফালনের 'আমি',
কোরবানী হোক 'অনাচারের সাধ',
কোরবানী দিক কোরবানীরই স্বাদ!!
ঈদ মুবারক!!!





এই ছড়াটা খুব ভালো হয়েছে। সমাজের বাস্তব ছবি উঠেছে।
আমার লেখায় এই প্রথম পেলাম বোধ হয় আপনাকে! অনেক ধন্যবাদ!
এই ছড়াটা খুব ভালো হয়েছে। সমাজের বাস্তব ছবি উঠেছে।
কথা হলো শুধু এগুলো থেকে যায়, অবোধ পশুটি মরে যায়
(
গোশত কতটুক হবে, কীভাবে রাখা হবে, খেতে কী রকম হবে তা ভাবার আগে নিদেন পক্ষে এ কথাগুলোও যদি মাথায় আসত সেই পশুগুলোকে ওপারে পাঠানোর আগে
মন্তব্য করুন