জন্মদিনের শুভেচ্ছা হে প্রিয় রন্টি ভাই!
আগষ্ট মাসটা খালি ইভেন্ট আর ইভেন্টে ভরপুর। বলা যায় দুর্ঘটনার মধু মাস। ১৫ই আগস্ট, ১৭ই আগস্ট, ২১ শে আগস্ট, রবি-নজরুল শামসুর তিন কবির মৃত্যু বার্ষিকী। আবার এই মাসের ভিতরেই আবার ঈদ। ১৪ দিনের মতো সরকারী ছুটি। বলা যায় চকবাজারের ইফতারীর মতোই রমরমা। তবে চকবাজার ইফতারী মোটেও ভাল জিনিস না। আস্ত খাশি ফ্রাই ইহা মাইনষের খাবার না বাঘের খাবার। দূরে থাকাই ভালো। আমার ১৩ ফ্রেন্ড গেছিলো গত বছর উৎসব করতে করতে। পরিনতি ৪০০ মিলিগ্রাম ফ্লাজিল। যাই নাই দেখে মন খারাপ ছিলো পরে তাদের এই ভোগান্তি দেখে মেলা মজা নিছি। কি সব ফাউ প্যাচাল পারতেছি মেইন কথায় আসি!
ব্লগ আমার কাছে দারুণ একটা এক্সিপিয়েন্স। বলা যায় অঞ্জন দত্তের গাওয়া পুরোনো গিটার গানটার মতো। যদি চিটাগাংয়ে থাকতাম ঢাকায় না আসতাম তবে কোনোদিনই ব্লগ নিয়ে কিছুই জানতাম না। ২০০৭ সালে যখন মে মাসের দিকে লালন ভাইয়া যিনি আমার ভাইয়ার ক্লোজ ফ্রেন্ড আমাকে সামহ্যোয়ার চেনালো তখন কি যে দারুন সময় কাটছে। লালন ভাইয়াকে আমি সারা জীবনের থ্যাঙ্কস জানাই এই কারনে। তিন মাস পরে একাউন্ট লেগে গেলো তখন আমার মনে ইদের খুশী। এরপর ব্লগের আনাচে কানাচে কত বন্ধু বড় ভাই বড় আপুর পরিচয় হইছে। মুগ্ধ হইছি তাদের বন্ধুতায়। এখন যখন ফেসবুকেই থাকি বেশী প্রতি মিনিটে মিস করি সামহ্যোয়ারকে। তারা অনেকেই আবার ব্লগ থেকে চলে গেছে যোগাযোগ থাকেনি আগের মতো। কিন্তু কিছু কিছু মানুষের সাথে মনের যোগাযোগ সব সময়ই থাকে। তেমন একজন কাছের মানুষ রন্টি ভাই। ফেসবুকের কারনে জন্মদিন মনে রাখা অনেক সোজা। কিন্তু আমি আরো সোজা করতে মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখছি। আজ ১২ টা ৫ যখন বেজে উঠলো তখন মনে হলো ভুলেই তো যাচ্ছিলাম। আর গেলেই তো কি মিসটা করতাম। যাই হোক মনে যখন আসলো তখন লিখে ফেললাম পোষ্টটা। সামুতেও লিখছি আগে এখন ঠিকানা এবি তাই এখানেও লিখলাম।
জন্মদিনের শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকেন অনেক। রাশি রাশি শুভকামনা। বিবাহিত জীবন সুখের মতো। মনের সব আহলাদ পুরন হোক। দেশে ফিরে আসেন একেবারে। আপনাকে বিদেশে মানায় না!





১৩ আগস্ট- তারেক মাসুদ, মিশুক মনীরের মৃত্যু বার্ষিকী..
শুভ জন্মদিন রন্টি ভাই।
জন্মদিনের শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকেন অনেক। রাশি রাশি শুভকামনা। বিবাহিত জীবন সুখের মতো। মনের সব আহলাদ পুরন হোক
শুভ জন্মদিন রন্টি ভাই।
জন্মদিনের শুভেচ্ছা।
রন্টিরে জন্মদিনের ব্যাপক শুভেচ্ছা...
কেক্কুক কৈ?
রন্টিকে জন্মদিনের শুভেচ্ছা
শতায়ু হন রন্টি ভাই, শুভ শুভ জন্ম দিন।
রন্টি, হ্যাপি জন্মদিন
বিলেটেড হ্যাপি বার্থডে...
শান্তকে বিশাল একটা ধন্যবাদ এই পোষ্টটার জন্যে। সেই ২০০৮ সাল থেকে শান্ত জন্মদিনের কথা মনে রেখে সামু, আমুতে আমার জন্মদিনের পোষ্ট দিয়ে দিনটাকে আমার জন্য বিশেষ করে তোলে। ব্লগ থেকে শান্তর মত বন্ধু পাওয়া একটা বিশাল ভাল ব্যাপার।
সবাইকে ধন্যবাদ বার্থডে উইশের জন্যে। সাথে বন্ধু দিবসের শুভেচ্ছা। কেন যে এই বন্ধুদিবসটা আগষ্টের প্রথম রবিবারে, আমার বার্থডে পার্টিতে খালি ভেজাল বাধায়
পার্টি কৈ হইলো? দাওয়াত পাইলাম্না
শুভ জন্মদিন রন্টি ভাই।
মন্তব্য করুন