আমি ত্রাণপ্রার্থী
ব্লগার মুরুব্বিগো কাছে আবদার, আমারে একটা রুটিন কইরা দেন। রুটিনে ৮ ঘন্টা থাকব ঘুম। ৬ ঘন্টা থাকব চরম বিতৃষ্নার কাম, সুশিল সমাজ যারে কয় "লেখাপড়া"(সাবজেক্ট হইতাছে পদার্থবিঞ্জান নামের মোটামুটি সুখাদ্য, রসায়ন কথিত রস-কষবিহীন আজরাইল, গনিত নামের কুখ্যাত মাস্তান এবং উদ্ভিদবিঞ্জান ও প্রাণিবিঞ্জান নামের খচ্চর দুই ভাই-বোন)। আর ৪ ঘনটা থাকব নেটে গুঁতাগুঁতির কাম। মুরুব্বিরা, বড়ই বিপদে পইড়া আপনাগ কাছে সাহাইয্যের আবদার লইয়া আইছি। কলম আর কাগজ লইয়া যুদ্ধ কইরা আইজকা আমি ক্লান্ত, বিধ্বস্ত, পরাজিত। কলমের কালি আর খাতার কাগজ নষ্ট কইরা জাতীয় সম্পদের ক্ষতি সাধন করাই সার হইছে, কিন্তু কুনো কাম হয় নাই। আমি জানি আপনেরা আমারে খালি হাতে ফিরাইবেন না(ইমোশনাল ব্ল্যাকমেইল করলাম, হে…হে…হে…)। আমি আপনাগো ত্রাণের আশায় অপার হইয়া বইসা আছি…





পড়াশোনা বাদ দিয়া দেন,
সব সমস্যা অটো সলভ হইয়া যাইব!
@বাউন্ডুলে ভাইরে, ঝুইলা আছি। না পারিবাউন্ডুলে ছাড়তে, না পারি ধরতে। আমি ফাইঁসা গেছি মাইনক্যার চিপায়।
সময়ের কাজ সময়ে করবো-এই শপথ নেন। সব ঠিক হয়ে যাবে।
আপু, জীবনে যে কত প্রতিজ্ঞা করলাম আর কত ভাংলাম! মনে কয় সব রেকর্ড ভাইঙ্গা ফালাইছি।
মন্তব্য করুন