এক বিবাহিত মেয়ের প্রতি
সেই বয়সের কথা। এক বালিকার সাথে তুমুল প্রেম করি। সেই বালিকা একদিন আবেগঘন হইয়া কইল, বিয়ার পরেও কি তুমি আমারে এইভাবে ভালবাসবা?
আমি কইলাম, অবশ্যই বাসবো। আমি বিবাহিত মেয়েদেরই সবচেয়ে বেশি ভালবাসি।
বালিকা এই কথার অর্থ কী বুঝলো কে জানে। একদিন আইসা কইলো তার আমেরিকা যাইতে মন চায়। সে চইলা যাইতাছে। তয় একা যাইতে কেমন লাগে, তাই বাধ্য হইয়া এক ছেলের সাথে যাইতাছে। সেই ছেলের সাথে তার বিবাহ হয় হয় অবস্থা।
তারপর মনে হয় আমার মুখ দেইখা তার মায়া হইলো। সে কইলো চিন্তা কইরো না। অনেক সুন্দরী আর ভাল মেয়ে আছে। সেরম একটা দেইখা বিয়া কইরা ফেলো।
আমি দীর্ঘশ্বাস ফালাইয়া কইছিলাম, তুমিই বিয়া করতে রাজী হইলা না, কোনো ভাল আর সুন্দরী মেয়ে কি আর রাজী হবে?
আমার আশঙ্কা ভুল প্রমানিত হইছে। কোনো এক ভাল এবং সুন্দরী (মনে হয়) মেয়ে আমারে বিবাহ করছে। যদিও সে দাবি করে সে যদি আমারে বিবাহ না করতো তা না হইলে নাকি আমার জীবনেও বৌ জুটতো না। আমিও তারে আমার মরহুম শ্বশুরের কথা কই, কন্যাদায়গ্রস্ত এই মানুষটারে যে আমি দুঃশ্চিন্তামুক্ত করছিলাম তার জন্য তার উচিৎ প্রতিদিন আমারে সালাম করা। আমার শ্বশুর নিশ্চিন্তে চোখ বুঝতে পারছিলেন। এসব বিষয়ে আরও অনেক সেন্সর বিহীন কথাবার্তা বলি, সেইগুলা আর এইখানে না কইলাম। ছেলেদের আমি সেসব কথা বলি না। আর কোনো মেয়ে শুনতে চাইলে তার আমার বউ হইতে হবে। ধর্মে চারটা জায়েজ থাকলেও আরেকটা বিবাহ করার দুঃসাহস আমার নাই।
তবে ভদ্রলোকের এক কথার মতো আমি কিন্তু কথা রাখছি। সেই যে ছুটবেলায় বলছিলাম, আমি কেবল বিবাহিত মেয়েকেই ভালবাসি, সেইটা আজও বজায় রাখছি। আমার বউয়ের যখন বিবাহ হয় নাই তখন তারে ভালবাসতাম না, তারে চিনতামই না। কিন্তু এখন সে বিবাহিত। তাইলে কি আমার কথাটা ঠিক রইলো?
এতো কথা কেন কইলাম? কারণ কাইল তার জন্মদিন। কততম? খাড়ান জিগাই.......





মাসুম ভাই তাইলে কি এই পুষ্ট পুলারা পড়া নিষেধ
মন খুইলা পড়েন।
আইজ আপনার সাথে কথা বইলা ভাল লাগছে।
শুভ জন্মদিন ভাবী
ভালো কাটুক
আনন্দে কাটুক
বস... ভাবীরে পৌছাইয়া দিয়েন দয়া কৈরা
জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা, শুভকামনা।
আমি পোষ্টের বাকী কথা নিয়া আর কিছু না কই।
শুভ জন্মদিন
আপনে খালী কন, আপনের মেট্রিক কত সালে ? ভাবী আপনের কত বছরের ছোট ? বাকীটা আমরা ক্যালকুলেটার দিয়া টিপ্যা বাইর কৈরা আপনেসহ সবতেরে জানামুনে....
তারপর তো কইবেন ক্যালকুলেটরটাও কিন্যা দিতে হইপে।
ভাবীরে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কাল কি সাইদ ভাইয়ের বাসায় জন্মদিনের পার্টি হচ্ছে?
একতরফা পার্টি একটা হইলো তো। আসলেন না।
ধর্মে চারটা জায়েজ থাকলেও আরেকটা বিবাহ করার দুঃসাহস আমার নাই।
ধর্মের এইসব নিয়মরে মাইনাস। খালি ছেলেরা চার বিয়া করতে পারবে এইটা মানিনা। নারী পুরুষ সমানে সমান।
ঠিক কথা কইছেন। প্লাস।
আমিও প্লাস দিলাম...
একখান ভালো পোলা পাওন যায় না , চাইরখান কই পাইবেন আপা ? @ জয়িতাপু
হ, ভাল পোলারা আবার সব অলরেডি বিবাহিত
যে সব ভালু পোলারা বিবাহিত তাদের দেখে আমি আমার নিজের ভবিষ্যতের কথা ভেবে শংকিত হই। ভাবছি এইতো ভালো।
তুমি তো সবকিছুর উর্ধে এখন। তুমি এর মদ্যে আইসো না।
কি বলতে চান? আপনাদের কথা শুনেই তো ভয় পাই। ভাবি আল্লায়
আমার কপালে জানি কি রাখছে, কারে রাখছে!!!
কি হইতেছে এইখানে ? সন্দেহ
জয়িতাপু সবকিছুর ঊপ্রে হইবে ক্যান জানতে চাই
আমিও জানতে কবিপা। কি কইতে চায়?আমাগো কি সাধ আল্হাদ নাই?
কি কইতে চায় মাসুম ভাই ? শট নিতে নিতে টায়ারড হইয়া গেলাম
মাসুম ভাই আম্রারে সুনজরে দেখে না বুঝছ?এই জন্য ভালু কথা কয় না।
মাসুম ভাই আম্রারে সুনজরে দেখে না বুঝছ?এই জন্য ভালু কথা কয় না।
ভাবীরে শুভ জন্মদিন।
নিজের লগে বিবাহিত মেয়েদের ভালবাসা ভাল, তয় .........
ভাবীরে শুভেচ্ছা।
তয় কী???
আমার 'উনি' আমার বাড্ডেতে এরাম একখান পুস্ট লেইখা দিলে তো আমি ফানা ফানা হয়া যাইতাম গো ভাইডি!
আইচ্ছা, ভাবীরে হেপ্পি বাড্ডে।
আমি লেইখা দেবো?
ভাবীরে শুভ জন্মদিন।
..আহা, নিশ্চই কালকা ভাবীর বাড্ডে নিয়া আপনার নিজেদের পরিকল্পনা আছে, নাইলে ঐ পল্লবীর আমরা বন্ধু আড্ডায় সবাই শুভ বাড্ডে'র কেক্কুকেও শামিল হৈতে পারতো...
অগ্রীম শুভ জন্মদিন, ভাবীরে....
(পোষ্ট সম্পর্কে কি কমু আর? আপনি কি সুন্দর কৈরা বলতে পারেন, "আমি শুধু বিবাহিত মেয়েদেরই পছন্দ করি."...অখন আম যদি কই, গ্রেট মেন থিংক এ্যলাইক, তাইলে মাইনষে আমারে কইবো খ্রাপ, আপনারটা হৈবো হিউমার...
)
অখন আম যদি কই, গ্রেট মেন থিংক এ্যলাইক, তাইলে মাইনষে আমারে কইবো খ্রাপ, আপনারটা হৈবো হিউমার..

-------------------------------------------------------------
হাছা কথা
ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা;
কানায় কানায় ভরা হিউমার -- জট্টিল হইছে
আর ভাবীকে অভিনন্দন
আপনার লেখা মানেই অন্য্রকম কিছু...মজায় ভরা। ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা।
আপারে জন্মদিনের শুভেচ্ছাটা জানায় দিয়েন দুলাভাই
বাড্ডে পাট্টি বাড্ডে পাট্টি ????
ভাবিরে হ্যাপি বারথডে কেক্কুক খাইতে চাই
আর --- মাসুম ভাই মেয়েরা যে এককালে আপ্নারে পাত্তা দিতো এই কথাটা বানায়া বানায়া আর কতকাল চালাইবেন ?
পাত্তা দিতো কবে কইলাম। দেখলানা আমরিকা গেলো। পাত্তা দিলে কি যায়?
আপ্নের শ্বশুরের মেয়ের প্রতি শুভ জন্মদিন...
ভাবীরে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা।
অঃটঃ বিয়া না কইরা বিবাহিত মেয়েদের ক্যাম্নে ভালোবাসা যায়, যদি কলা কৌশল শিখাইতেন ভাই, আপনার নিকট বাধিত থাকিতাম।
হাঁসরে আবার সাতার শিখাইতে হয় নাকি?
হাঃহাঃহাঃহাঃ
শুভ জন্মদিন ভাবী !!
সাঈদ,
কালকে তোমার বাসায় মাসুম এর বউ এর জন্মদিন এর পারটি...!শুভ জন্মদিন ভাবী...।
ভাবী'কে জন্মদিনের শুভেচ্ছা ..............
ভাবী'কে জন্মদিনের শুভেচ্ছা ..............
ভাবীকে জন্মদিনের শুভেচ্ছা !
আর জনাব, শিরোনামটা এইরম হইলো ঠিকইতো, -" এক বিবাহিত মেয়ের প্রতি বিবাহিত যুবা (ভেংচি কাটনের ইমো ক্যামতে দেয় ? ) !"
*হইলে
ভাবির জন্মদিনে শুভেচ্ছা।
হাসতে হাসতে পইড়া গেলাম...সেইরম হিউমার! ভাবীকে হেপ্পি বাড্ডে। শাওন ভাইএর কথায় পূর্ণ সহমত।
তবে নাহীদের মতো আমারও কুশ্চেন, নিজের লগে থাকা বিবাহিত মেয়েদের ভালুবাসা ভাল, কিন্তু...
যাক দুনিয়ায় তাহলে ভদ্দরলোক আছে, কিন্তু না থাকলেই বোধহয় ভালো হইতো-কিছু সেন্সরবিহীন কথাবার্তা শোনার সৌভাগ্য হইতো
ভাবীর প্রতি শুভেচ্ছা
ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা !
ভাবীর হাতের রান্না খাইতে মঞ্চায়।
শুভ জন্মদিন কণাভাবী!
এবার কোন কেক হলো, ভ্যানিলা না চকোলেট?
আগ্রহীদের জন্য-
মাসুমভাই হইলেন বাংলা ব্লগের দেব আনন্দ (কপিরাইট কাঁকন)। মাশাল্লাহ্ ভাবীকেও পেয়েছেন তেমনই। রিসেন্ট একটা ছবি দেখে আমার ধারণা হয়েছে ভাবী টিনএইজার। অনুসিদ্ধান্তঃ এইরকম লোকজন দেখলে ধরে নিতে পারেন এরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রোডাক্ট
ইকোনমিক্স ডিপার্টমেন্টের রহস্য জনগন জানতে চায়........
এই ব্লগে কিন্তু আরো ইকনমিকস আছে। খিয়াল কইরা কিন্তু
প্রতিবাদ জানায়া গেলাম । ডিপারটমেন্ট এর বদনাম সহ্য করা হবে না
মাসুম্ভাই স্যাম্পেল , পপুলেশন না
রহস্যের তো কিছু নাই। মাসুমভাই কণাভাবী দুইজনেই অর্থনীতিবিদ
এপু, এই ব্লগে তুমি ছাড়াও আরো দুইজন কিন্তু আছে। তাগো জন্যও নুশেরার কমেন্ট প্রযোজ্য কিন্তু।
আমরা ৩ জন বাদে ব্লগে আর কে ইকনমিক্স এর ? আমি জানি না আর কারও কথা
নুশেরারে মাইনাস দিতে মনচায়। সে ছবি দেখছে দুইজনের। সেই ছবি দেইখা দুইজনরে নিয়াই কমেন্ট করছিল। কিন্তু এইখানে সে একজনরে বাদ দিয়া দিল। বড়ই আফসুস।
দুইজন না, চারজনরে নিয়াই কমেন্ট করছিলাম।
যাই হোক, জনগণরে যা শুনাইতে চাইতেছেন, সেইটার সামারি হইলো আপনি দেব আনন্দ শুধু না, আরও মডার্ন কেউ, এক্কেবারে আমির খান!
কারও কোন আপত্তি আছে???
আমির ত বুড়া
রনবীর কাপুর
শাহরুখ এর পোলা বড় হইয়া সিনেমায় আইবোনা? ঐটা ; এইবার খুশ; বুড়ত্ব শেষ
আরে পুলাপান, কিচ্ছু বুঝো না! নায়ক তো হাজারটা আছে কিন্তু কয়জন এভারইয়াং হয়ে থাকতে পারে?
এভার ইয়ং == চির তরুণ == চির সবুজ == দেভ আনন্দ
রেন্ছোড় দাস মাসুম
মাসুম ভাই নলেজেবল লোক ওনার কি বলিউড লাইক হবে ? উনি মনে হয় রাসেল ক্রো এর নিচে তাকান না
রাসেল ক্রো তো চির বুইড়া এর চেয়ে মাথা কামাইয়া ব্রুস উইলস হইয়া যাক
ব্রুস উইলিস!
কথা ঠিক, ক্রো'কে বয়সের চেয়ে বয়স্ক দেখাতো বরাবরই। সে হিসেবে কেভিন কস্টনার মন্দ না। টম হ্যাংকসও।
হ টম হ্যাংকস এর কথায় টম ক্রুজের কথা মনে পড়লো টম ক্রুজের কথায় ব্রাড প্রিট ব্রাড প্রিট এর কথায় ওসেন ১১,১২,১৩ আর সেই সূত্রে জর্জক্লুনি; জর্জক্লুনি ছাড়া আর যে কোন উপাধি একাধারে চিরসবুজ দেভ আনন্দ রেন্ছোর দাস ব্রুস উইলস মাসুম ভাইরে দিতে পারেন;
ক্রুজের কথা কেম্নে ভুললাম, এই লোকের তো গত দশপনের বছরে বয়স একদিনও বাড়ছে বলে মনে হয় না। কালকে দেখলাম হিউ জ্যাকম্যানকে, এরও দেখি দারুণভাবে সুরত ফিরছে। অথচ হিউ গ্রান্ট ভাঙাচুরা হয়ে গেছে একদম
হ হিউজ্যাকম্যান তো পুরা হলিউডের সেইফ আলী খান ; আগের চেয়ে এখন ভালো লাগে; হিউ গ্র্যান্টরে দেখিনা অনেকদিন; লাভ একচুয়েলী তে তারে জটিল লাগছিল; কেয়ানুরিভস এর কথাও তো কেউ কয় না
মাসুম ভাইর এফবি একাউন্টে একটা ছবি আছে - একটা মেয়ে হাত মাসুম ভাইর গাল টিপে দিতেছে । সেই ছবিতে মাসুম ভাইরে জোশ লাগতেছে
মেয়েটা কে জানার সখ ছিল
ভালু ভালু
ফেইসবুকে যাইনা বছরের উপ্রে, অবশ্য কামেল লুকজনও লিস্টে নাই কেউ, তোমরা এইসব গপসপ করবা বেশী কইরা, যা জানার শখ হয় এইখানেই জিগাবা
মাসুমভাই এর এবিতে যে প্রোফাইল পিক আছে তার েয়েপিকনিকের পিক এ বেশি খুবসুরৎ লাগসে; হ ব্লগের বিবেকের কোশ্চেন ঐ মেয়ে কে? তারা কি বালাম রে নকল করসে না বালাম তাগোরে নকল করসে
বালামের আগে নচিকেতা একটা অ্যালবামের কাভারে ঐরাম ফটুক দিছিলো, মেয়েটার নখ বিরাট লম্বা টকটকে লাল নেইলপলিশ দেয়া
হায়; সিডির কাভারো দূরবর্তী ছায়া অবলম্বনে বানায়
চিপায়া শেষে কই যাইবে
দেখি কৎদূর চাপে
আরেকটু চিপায় দিয়া দেখি
দেখ; মাসুম্ভাই গোস্বা হইয়েন না; এক্সপেরিমেন্টের জন্য কতজন কতকিছু কোরবান করে আর এইটা তো তুচ্ছ পোস্ট
সকালে দেইখা না মাসুমভাই উলটা খায় খিকজ
সময়ের সাথে সাথে চাইপা যাওয়ার হার হ্রাস পায় নাকি
এখন তো আর কিছু দেখা যাইতেছে না / বুঝলাম ডেভুরে দেখান লাগে
???????
কাঁকনের কথায় প্রোফাইল পিক বদলাইলাম।
আর ছবির ঐ মেয়ে মিতি আপা। কুররাতুল আইন তাহমিনা নামে লেখেন।
এই পিক আপ্নের!
আমি তো ভাবছিলাম শিবলী মোহাম্মদের নাচের স্কুলের কোন ছাত্র প্র্যাকটিস করতেছে
আমিও বিবাহিত মেয়েকে ভালবাসি, যদিও তিনি তা সঙ্গত কারনে বিশ্বাস করেন না।
ভাবীকে শুভেচ্ছা
হ, বিশ্বাস করে না ভাই। আফসুস।
আফসুস!!! আমি তো চান্স ই পাইলাম না!!
বিয়া টা কইরাই ফেলতে হইবো!!! বিবাহিত মেয়ে ভালুবাসা দরকার!!
মাসুম ভাই এমুন পোস্ট আর দিয়েন না!! বিবাহ করতে মুঞ্চায়!!!
হেহেহেহ লাস্ট কমেন্ট আর দেখা যায় না
হ; পুরা ফকফকা
উপরে চিপায় যাইতে আর সাহস পাইলাম না। আবার মডুর ভয়েও আছি।
তিনজন যেরম আড্ডা বসাইছে তাতে আমি ছিলাম না ভালই হইছে। হয়তো সরল বিশ্বাসে কইতাম আসেন চিপায় যাই। এই কথা কইলে তো মুশকিলেই পড়তাম।
সেই গাইড, কালোবাজার, তেরে ঘরকে সামনের দেব আনন্দের কথা ভাবলে তো ভালই লাগে। তয় এখনকার চেহাড়া দেখলে তো ভয় লাগে।
মহা মুশকিল দেখতাছি।
আপনারা কেউ রিচার্ড গেরের নাম কইলেন না কেন? তারে কি আপনাগো ভাল লাগে না।
আমি ঠিক সন্দেহ করছিলাম আপনি চিপা বিষয়ে এই কথাটাই বলবেন তাই এপুকাক্নার চিপাচিপি খেলায় অংশ নিই নাই।
রিচার্ড গিয়ার তো চিরবুড়া
আর আপ্নে চিরতরুণ
না, ভদ্রলুক হইতে হবে। কোনো কথাই আর বলবো না ঠিক করেছি।
মাসুম ভাই আপনার পোস্টে আমাদের ২ টা ইমপরট্যান্ট কমেন্ট হারায়া গেছে । খুইজা বাইর কৈরা দেন

মডুরে কও। আমি সেই দুইটা পড়তে চাই।
এইখানে কি সব কথাবার্তা হইতাছে! নাহ্ যাইগা।
আল্লাহ সবাইরে হেদায়েত করুক।
একটা কথা কই।মাসুম ভাই সেদিন বললো কুন বালিকা বলে উনারে কইছে উনার মধ্যে ছেলেমানুষি আছে তাই দেখে বালিকার রুমান্টিক হইতে মন্চায়। এই কথা শোনার পর থেকে উনি সবার কাছে বয়স কমছে শুনে পুলকিত হয়। এখন আবার কইব আমি কইলাম কেন? এইজন্য আর কিছু কইলাম না। আরো কিছু বিমা কইতে পারে।
কলিকাল। পুলাপাইনের যে কি হইছে মা-খালাদের নিয়াও ফাইজলামি করে। আজব তো।
মানে কি?
এইখানে বালিকার কথা বললেন। মা খালা কোথ্থেকে আসলো?কি খাইছেন?উল্টাপাল্টা বকতাছেন কেন?
আচ্ছা মাসুমভাই কইতে পারবেন সকল লেখকরা কেন বউদেরকে তাদের লেখার একটা বিরাট অংশ ডেডিকেইট করে? কিন্তু লেখিকারা স্বামীকে সেরকম ডেডিকেইট করেনা। পুরুষরা কি গৃহে শান্তি রক্ষার্থেই করে নাকি যাস্ট "ভালবাসা"?
কইতে পারুম না। আমার মনে হয় দুইটাই।
বউকে জন্মদিনে শুভেচ্ছা, এট্টুর জন্য পার্টিটা মিস করলাম দেখি
মন্তব্য করুন