ইউজার লগইন

কী পড়ছি, কী দেখছি, কী শুনছি

কী দেখছি

প্লেনে আমি তেমন ঘুমাতে পারিনা। না ঘুমিয়ে সময় কাটানোর সবচেয়ে প্রিয় উপাদান প্লেনেই আছে। আমি একটার পর একটা মুভি দেখি। অনেকগুলো দেখলামও। এর মধ্যে একটা দেখলাম জীবনে দ্বিতীয় বার। একটা হিন্দি ছবি। অনেক আগে দেখেছিলাম, আবার দেখলাম। দর্শকের মৃত্যু হয়নি।
তিসরি কসম, ১৯৬৬ সালের ছবি। আমার দেখা সেরা হিন্দি ছবির একটি। বাসু ভট্টাচার্যের এই ছবিটি অবশ্যই ভারতের সেরা মুভির একটি।
হিরামন (রাজ কাপুর) আর হিরাবাঈয়ের (ওয়াহিদা রেহমান) গল্প। হিরামন গরুর গাড়ি চালায়। হিরাবাঈ নাচনেওয়ালী, মেলায় মেলায় নাচে। হিরামনের গরুর গাড়িতে করে মেলায় যাচ্ছিল হিরাবাঈ। ছবির শুরু এখান থেকেই। সহজ সরল হিরামন। হিরাবাঈ দেখতে পরীর মতো, হিরামনের কাছে মনে হয় ঠিক যেন দেবীর মতোই নিষ্পাপ। কিন্তু জীবনের পঙ্কিলতা দেখা হয়ে গেছে হিরাবাঈয়ের।
200px-Teesrikasam_2.jpg
দুজনের প্রেম আর বিচ্ছেদের গল্প। হিরাবাঈ হিরামনকে ছাড়তে চায় না, আবার এটাও চায় না যে হিরামান জানুক যে হিরাবাঈ আসলে আগেই বিক্রি হয়ে আছে। আবার সবকিছু লুকিয়ে হিরামনকে চায় না হিরাবাঈ।
এর চেয়ে বেশি কিছু আর না বলি। যারা হিন্দি ছবির কথা শুনলে কপাল কুচকান তারা দেখতে পারেন ছবিটা, ওরাও কিছু অসাধারণ মুভি বানিয়েছে।
এতো সহজ সরল ছবি, অভিনয় এবং অসাধারণ কিছু গান-সব মিলিয়ে তিসরি কসম।

দুনিয়া বানানোওয়ালা তোমার মনে কী ছিল
কেন দুনিয়া বানালে
কেন তুমি দুনিয়া বানালে?

প্রেম বানিয়ে তুমি বাঁচতে শিখালে
হাসকে শিখালে, কাঁদতেও শিখালে
জীবনের বাঁকে প্রিয় মানুষকেও মিলালে
প্রিয় মানুষকে নিয়ে স্বপ্ন দেখালে
স্বপ্ন দেখিয়েও কেন দূরে ঠেলে দিলে
কেন যে দুনিয়া বানালে.........


কী পড়ছি

মন ভালো নেই

মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়
এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ
এমনকি নারী এমনকি নারী এমনকি নারী
এমনকি সুরা এমনকি ভাষা
মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
বিকেল বেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে
একলা একলা পথে ঘুরে ঘুরে পথে ঘুরে ঘুরে
কিছুই খুঁজি না কোথাও যাই না কারুকে চাইনি
কিছুই খুঁজি না কোথাও যাই না
আমিও মানুষ আমার কী আছে অথবা কী ছিল
আমার কী আছে অথবা কী ছিল
ফুলের ভিতরে বীজের ভিতরে ঘুণের ভিতরে
যেমন আগুন আগুন আগুন আগুন আগুন
মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
তবু দিন কাটে দিন কেটে যায় আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়

কী শুনছি

কখনো আগে শুনিনি। আমাকে একজন দিল শুনতে। শুনে বেশ ভালই লাগলো। বীরভূমের আঞ্চলিক গান।
চক্ষুদুটা হরিণপাড়া

কী ভাবছি

আজ সকালে অফিসে এসে নেট অন করার সাথে সাথেই দেখলাম সংবাদটা।
সংবাদটা তুমুল জরপ্রিয় গায়ক রিকি মার্টিনের। সে তার নিজস্ব সাইটে ঘোষণা দিছে যে সে আসলে একজন গে। মেয়েদের নিশ্চই বুক ফেটে যাচ্ছে। এর আগে আরেকবার এ ধরণের এক সংবাদে স্তব্ধ হয়েছিলাম, সেটা হল জর্জ মাইকেলও একজন গে। যে লোক কেয়ারলেস হুইসপারের মতো গান গায় সে কেন গে হবে? আজব!

আমার মতো লোকজন আসলে দুনিয়ায় কমে যাচ্ছে যে ঘোষণা দেয় যে, আমি মেয়েদেরই পছন্দ করি।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


রিকি মার্টিনের নিউজটা স্রেফ স্টান্ট হতে পারে। আজকাল এইজাতীয় নিউজ দেয়ার প্র্যাকটিস হয়। লেডি গাগার কাহিনি স্মর্তব্য। রিকি সুস্মিতা সেনকে নিয়ে ও মারিয়া গানটা করছিলো Smile । জর্জ মাইকেল গায়ক হিসেবে অসাধারণ, রিকি তার ধারেকাছে নাই।

অ.ট. সহিসালামতে ফেরত আসছেন তো? মিশরের মেয়েরা আপনারে মমি কইরা না রাইখা দেয়, সেই চিন্তায় ছিলাম Wink

শওকত মাসুম's picture


স্টান্ট না হে। কাহিনী সত্য। বিশ্বাস করতে চান আর না চান। মন যতই খারাপ করেন, এই লোক এইটা না সেইটা।
এইখানে সিএনএন ও এপি সহ সব ধরণের নিউজ এজেন্সির দেয়া নিউজ পাবেন।

নুশেরা's picture


বেল পাকলে, না পাকলে, এমনকি পইচা গেলেও কাকের কিছু যায় আসে না

কাঁকন's picture


আঙুর ফল টক; বাতাসে পোড়া পোড়া গণ্ধ

নুশেরা's picture


জর্জ মাইকেল আঙ্গুর হইলেও হইতারে তয় সেই হিসাবে রিকি মার্টিন জামাল গোটার বেশী কিছু না Tongue out

কাঁকন's picture


ভাগ্যিস রিকি মার্টিন বাংলা ব্লগ পড়ে না Wink

আহমেদ রাকিব's picture


হা হা হা হা।

শওকত মাসুম's picture


কেয়ারলেস হুইসপার আমি তো এখনো শুনি। অসাধারণ এক গান আর গায়ক।

জেবীন's picture


জর্জ  মাইকেলের গায়কি কিবা লুকস দু'টারই ধারেকাছে রিকিমিয়া নাই..

নুশেরা'পু@ মাসুমভায়ের বানী হৈল.. "এই মনতো দেইনি কাউকে সপি, যে যা পেয়েছে সবই ছিলো ফটোকপি" .. Tongue out সো উনার মমি হওয়ার চান্সই নাই..

১০

লীনা দিলরুবা's picture


দেখা-শোনা-পড়া বরাবরের মত অনবদ্য, উপভোগ্য।

'হিরামন' আমাদের বাসার নাম। আমার আম্মার নাম মমতাজ বেগম, বাবা নাম দিয়েছে মমতাজ মহল বেগম, ১৯৭৩ সালে যখন আমাদের ফেনী বাসার ভিত্তি প্রস্তর হচ্ছিল আম্মা নাকী ভয়ে ভয়ে ছিলেন আম্মার প্রেমিক স্বামী বাসার নাম 'মমতাজ মহল' দেয় নাকী! পরে দেখা গেল বাসার নাম বাবা রেখেছে হিরামন।

অনেক কিছু লিখে ফেললাম, হিরামন দেখে নস্টালজিক হয়ে গেছি।

১১

হাসান রায়হান's picture


প্রথম তিনটা কমেন্ট ! নারী মহলে মাসুমভাইয়ের জনপ্রিয়তা ইর্যনীয় । Tongue

১২

টুটুল's picture


আপ্নেও ধর্ছেন তাইলে Wink

১৩

নজরুল ইসলাম's picture


আমি বড় হয়া মাসুম ভাই হইতে চাই

১৪

ভাঙ্গা পেন্সিল's picture


নাদের আলী, আর কতো বড় হপো? Tongue

১৫

নরাধম's picture


হ, আর কত বড় হপ নাদের আলী।

১৬

নুশেরা's picture


রায়হানভাই, টুটুলদা - আপনাদের কার পোস্টে আমার কমেন্ট নাই? যার বেশীরভাগ পোস্টের প্রথম কমেন্টটা আমার, তার নাম কাঁকন Smile

১৭

হাসান রায়হান's picture


মাসুমভাই হ্যান্ডসাম, রসিক মরদ হিসাবে নারী মহলে ফেভারিট, এইটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনে তাইলে কী বলতে চাইতেছেন, জিনিসটা তো আরো প্যাঁচ খায়া গেলো। Surprised

১৮

শওকত মাসুম's picture


হ, কানু গ্রুপ নিয়া আমিও একটু প্যাচ খাইলাম। Frown

১৯

টুটুল's picture


হিরামন নামে নামে বিটিভিতে খুব জনপ্রিয় একটা সিরিজ ছিল দীর্ঘ দিন Smile

মাসুম ভাই খিয়াল কৈরা... প্রথম তিনটা কমেন্টস ই কিন্তু মেয়েদের Wink

২০

কাঁকন's picture


হীরামন আমারো খুব পছন্দের ছিলো; স্ম্বতি তুমি বেদনা

২১

নজরুল ইসলাম's picture


রিকির এই ঘোষণা শুইনা আমি যার পরনাই আনন্দিত। দুনিয়ার যতো বেশি সংখ্যক পুরুষ এরকম ঘোষণা দিবে, ততোই আমি খুশিত। লাইনে লোক কম হইলেই সুবিধা Wink

২২

হাসান রায়হান's picture


আপনে খুশি কিন্তু নুশেরা তো বিশ্বাস ই করতে চাইতেছেনা Wink

২৩

নজরুল ইসলাম's picture


মনে হয় দিলে খুব চোট পাইছে Wink

২৪

মাহবুব সুমন's picture


কী পড়ছি,
বিজনেস প্ল্যান
কী দেখছি,
গাদা গাদা ইউরোপিয়ান মুভি ( প্রতি রাতে ১ টা, নাম মনে থাকে না)
কী শুনছি
সময় পাই না Sad

প্লেনে উঠে আমি ঘুমাই Wink

২৫

জ্যোতি's picture


হিরামন দেখতে হবে। লেখা পইড়া দেখতে মন্চাইতাছে।

কবিতাটা জোশ।

@নুশেরাপু, টুটুল কইছিলো মাসুম্ভাই নাকি মিশর গিয়া নারীদের দেখে দেকেত পিরামিড হইতে না পাইরা মোফাইল হইয়া গেছে। কারণ মেসেন্জারে সবসময় ছিলো...I m mobile. কেম্নে কি হইছে কে জানে!

২৬

রুবেল শাহ's picture


প্লেন কি জিিনস ..... ?
প্লেনে উঠে মানুষ ঘুমায় ক্যান....... ?

এখন পড়ছি এবি ব্লগ.....
তবে রাতে ঘুমাতে যাবার আগে পড়ছি ..

আফসানা কিশোয়ার / করোটিতে মৃত্যু

গান শুনি না...........
টিভিও দেখা হয় না তেমন একটা

২৭

ভাঙ্গা পেন্সিল's picture


বড়ই দুর্যোগের মধ্য দিয়ে যাইতাছি। কিছুই শুনি না। যাসব পড়ি সেইগুলা পেটের দায়ে পড়ি। Puzzled আর মাঝে মাঝে প্ল্যানেট আর্থ দেখি

২৮

মানুষ's picture


রিকি মার্টিনের খবরটা শুইনা আনন্দ লাগতেছে। জগতে একজন হইলেও প্রতিদ্বন্দ্বী কমল। Laughing out loud

২৯

অদ্রোহ's picture


এই হপ্তায় টানা তিনটা ম্যুভি দেখলাম ,গুইলের্মো দেল তোরোর ডেভিলস ব্যাকবোন ,ফ্রেড জিনেম্যানের দ্য ডে অফ জ্যাকাল (এই ম্যুভিটা নিয়ে মাসুদ রানার একটা বই আছে ,সে উ সেন) ,আর ওয়েস্টার্ন হাই নুন ।তিনটা তিন স্বাদের ,ভালই লাগল।আসলে এক্সাম টাইমে ম্যুভি দেখার মজাই আলাদা Laughing out loud.

আপাতত খুব মনোযোগ দিয়ে পাঠ্য বই পড়ছি ,পরকালে না পারলেও ইহকালে কামিয়াবি হাসিলের ধান্দায় আছি ।

আর রিকি মার্টিন আদর্শ মানুষ হইতে পারে ,তয় আমি আদর্শ পুরুষ হইতে চাই Wink

৩০

তানবীরা's picture


মাসুম ভাই কি এমিরেটসে ট্রাভেল করলেন? নাকি জেট এয়ার? আমিতো একবার নো স্মোকিং এর মতো সিনেমাও প্লেনে হজম করলাম। আর একবার তিন সপ্তাহের মধ্যে দুবার ট্রাভেল করলাম বলে, চাক দে ইন্ডিয়া দুইবার দেখলাম Cry

৩১

কাঁকন's picture


নো স্মোকিং দেখি নাই কিন্তু চাক দে ইন্ডিয়া সিনেমাটা আমার ভালো লাগসে;আমার ধারনা ছিলো শাহরুখ রোমান্টিক ন্যাকামিটাই ভালো পারে কিন্তু এই সিনেমা দেইখা ধারনা বদলাইছে

 

আর  আপনে কানদেন কেন রিকিমার্টিন এর দুঃখে?

৩২

আহমেদ রাকিব's picture


নো স্মোকিং সহ্য করা খুব কষ্ট কর। চাক দে মন্দ না। তয় শাহরুক এর চেয়ে ভালো অভিনয় করছে স্বদেশ আর দিল সে তে।

৩৩

ভাস্কর's picture


রিকি মার্টিন গে হইলেই কি আর না হইলেই কি, আমার কিছু যায় আসে না...ওর ঐ পেপসির অ্যাড ছাড়া আর কোন পারফর্মেন্স শখ কইরা দেখি নাই কোন কালে...

পশ্চিমারা গে রাইট্স নিয়া বহুত চাপাবাজি করে...আবার কোন সেলেব্রিটি গে হইলে রেসিস্টগো মতোন চিল্লাফাল্লা শুরু করতেও দ্বিধা করে না...

৩৪

নুশেরা's picture


পশ্চিমারা গে রাইট্স নিয়া বহুত চাপাবাজি করে...আবার কোন সেলেব্রিটি গে হইলে রেসিস্টগো মতোন চিল্লাফাল্লা শুরু করতেও দ্বিধা করে না...

জাঝা!

৩৫

আহমেদ রাকিব's picture


জাঝা ভাস্কর দা।

৩৬

নীড় সন্ধানী's picture


তিসরি কসম, ছবিটার নাম এই পয়লা শুনলাম। দেখতে হবে।

৩৭

অদিতি's picture


স্বল্প সময়ের সুইডেন প্রবাসকালে এক গে'র সঙ্গে আলাপ হইছিল, সে নিজের যেইসব অভিজ্ঞতার কথা বলছিল,আমি তো হাঁ হয়ে গেছিলাম। তথাকথিত পশ্চিমা সভ্যতার সুরত দেইখা টাশকিত হইছিলাম! তয় তার মারফত একটা গে বিয়েতে উপস্থিত হওয়ার ভাগ্য হইছিল।

৩৮

বিষাক্ত মানুষ's picture


আমি জীবনের প্রথম গে বার্লিনে দেখছিলাম। রেলস্টেশনে ফরাসী চুম্বনরত।

৩৯

শওকত মাসুম's picture


ভাল যে উৎসাহী হও নায়।

৪০

বিষাক্ত মানুষ's picture


এই মুভিটা সম্ভবত আমার বাপেরও সেরা পছন্দের মুভি। আমার বাপ এখনো গুনগুন করে গায় .. 'সাজান রে ঝুট মাত বলো, খোদা কি পাস জানা হ্যায়, না হাতি হ্যায় না ঘোড়া হ্যায় ওয়াহা পায়দল হি জানা হ্যায়'
মুকেশের গলায় অসাধারন একটা গান এটা।

সুনীলের খুব প্রিয় কবিতাগুলোর একটা এটা ।

বীরভূমের গানের লিংকের জন্য অসংখ্য ধন্যবাদ দুলাভাই।

আমি তো ক্লাস ওয়ান থিকাই মেয়েদের পছন্দ করি .. এখনো পছন্দ করি Wink

(দুলাভাই , আপনারে বলছিলাম আমার জন্য একটা পিরামিড তুইল্লা নিয়া আসতে .. আপনে সেইটার বদলে বল্লেন তোমার জন্য বেলী ড্যান্সার নিয়া আসুম .. তিনদিন হইয়া গেলো এখনো বেলী ড্যান্সার পাইলাম না... আপনার কাছে ড্যান্সার রে আর কতদিন রাখবেন !! )

৪১

বিষাক্ত মানুষ's picture


উৎসাহী লোকজনের জন্য গানের লিংকটা দিলাম -

এমপিথ্রি

ইউটিউব ভিডু

৪২

জ্যোতি's picture


থ্যাংকু বিমা। বাসায় গিয়া দেখি শুনতে পারি কি না।

৪৩

বোহেমিয়ান's picture


এত্ত পুরান মুভি দেখি নাই ,কোবতে টাও আগে পড়া হয় নাই , এই জইন্য ধইন্যাপাতা পাইবেন ।
রিকির খপর শুইনা খুশি বেজার কিছুই হই নাই, কারণ ও আমার প্রতিদন্দী না, আমার আশেপাশে পুলাগুলা এই ঘোষণা দেয় না ক্যান?

ভাস্করদাকে জাঝা এবং মন্তব্যের সাথে যোগ করতে চাই , টম ক্রুজ সায়েন্টোলজির অনুসারী হওয়ার কারণে অনেক কিছুই শুনতে হইছে । হায়রে পশ্চিম! মিশন ইম্পসিবল থ্রি তো এই কারণে অনেক কম টাকা আয় করছে ।

৪৪

অপরিচিত_আবির's picture


পড়ছি আক্তারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পগুলো, আরো একবার!

দেখছি ফেল্লিনির এইট এন্ড হাফ এবং হালের রিমেক নাইন।

আর ভাবছি পড়াশোনা কবে শেষ হবে Sad

৪৫

রন্টি চৌধুরী's picture


নজরুল ইসলাম | মার্চ ৩০, ২০১০ - ৬:৩৭ অপরাহ্ন

রিকির এই ঘোষণা শুইনা আমি যার পরনাই আনন্দিত। দুনিয়ার যতো বেশি সংখ্যক পুরুষ এরকম ঘোষণা দিবে, ততোই আমি খুশিত। লাইনে লোক কম হইলেই সুবিধা

চরম কমেন্ট।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।