অপেক্ষায় বাংলাদেশ
সামান্য এক 'আমার' কথা 'আমার' মত
বলব বলে-
যেমন 'আমার' ঠিক মনে হয় তেমন
করে বাঁচব বলে-
ইচ্ছে হলে 'আমার' সুখে সবাই
মিলে হাসব বলে-
'আমার' যারা সাধ্যমত ওদের
ভালবাসব বলে-
'আমরা' হয়ে ভবিষ্যতের দারুন
ছবি আঁকব বলে-
'আমরা' হয়ে আজকে-
টাকে কালকে থেকে ডাকব বলে-
শান্তি খুঁজে অশান্তি-দের
দূরান্তরে ঠেলব বলে-
অন্যায়ে পথ ছাড়ার আগে ন্যায়-
পতাকা মেলব বলে-
আলোর পথের যাত্রী যারা প্রাণ
করেছেন দান-
যতই চলুক কর্মসূচী, হৃদয় ছোঁয়া গান-
যে অবধি শুদ্ধস্রোতে না ধুয়ে নিই
মন-
মানুষ হবই- নিজের কাছেই-
না করি সেই পণ-
নিজের নিজের
জায়গা থেকে দায়িত্ব না বুঝে-
রক্তঋণের দায়শোধে আর
উপায়টা না খুঁজে,
যতই শোকের মাতম তুলি চোখ
ভেসে যায় জলে,
রক্তলালের শহীদ-
স্মৃতি কাঁদবে স্রোতের তলে!
আর কতকাল অপেক্ষাতে? আর
কতকাল? খাঁচায়?
এখন সময়- মানুষ হবার, মানুষ
হয়ে বাঁচায়!
আমরা যদি 'মানুষ' হই আর
দেশটা জাগে শেষে,
হয়ত ওঁরা শান্তি পাবেন, সেই
সে বাংলাদেশে!!
শুভ জন্মদিন, বাংলাদেশ!!!





শুভ জন্মদিন, প্রিয় জন্মভূমি.. <3
দেশের জন্মদিনে অসম্ভব সুন্দর কবিতা আপনার! দারুন!
কারো সাথে অল্প আলাপ, কিন্তু এমন কোথাও দেখা হল যেখানে দেখা পাওয়ার আশাই ছিল না, তখন আপন লাগে খুব।
ভাল লাগল আপনার দেখা পেয়ে।
শুভ জন্মদিন, প্রিয় জন্মভূমি
মন্তব্য করুন