আমার ব্রাজিল বন্দনা
১.
আমি বড় ধরণের ব্রা জিল ভক্ত। সেই ছোটবেলা থেকেই। ছোটবেলায় একটা ছড়া পড়ছিলাম, জ্যাক এন্ড জিল নিয়া। মুখস্ত করছিলাম। কিন্তু ছোট ছিলাম বলে এর বাংলাটা ভাল বুঝতে পারি নাই। এখন সেই ছড়াটার প্রথম চার লাইন অনুবাদ করলাম। দেখেন তো কেমন হলো----
দেশটার নাম ব্রাজিল
সেখানে থাকে জ্যাক এন্ড জিল
এখন জ্যাক আছে জিল নাই
আমি এই জিল বিহীন দেশটারেই ভালোপাই..
২.
মুভিভক্ত বলে আমার একটা ছোট খাট দুর্নাম আছে। আমি কিন্তু ব্রাজিলেরও মুভিভক্ত। বিশেষ করে ব্রাজিলের নায়িকাগুলা তো দারুণ।
প্রথম ব্রাজিলের মুভি দেখার অভিজ্ঞতাটা বলি।
ক্যাডটে কলেজ থেকে বের হইছি। পুরা স্বাধীন। ঢাকায় থাকতাম না বলে জীবনে কতকিছুই তখন মিস করতাম। তাই ভাবলাম, এবার সেগুলা পূরণ করি। তখন মুভি দেখা হতো বেগম বাজারে। একদিন দল বেধে সবাই গেলাম। আদিল আমাদের গাইড। তখনই সে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন। সে আমাদের নিয়ে গেল। তখন মুভি শুরু হতো ব্রুসলি দিয়ে। তারপর শুরু হতো আসল সিনেমা।
সেই আসল সিনেমার নায়িকা দেখে পুরা টাসকি খাইলাম। আদিলরে জিগাইলাম, এইটারে কই পাওয়া যায়। আদিল বললো, এদের বলে ল্যাটিনা। আর এর বাড়ি ব্রাজিল। মেয়েটার নামটা ভুলে গেছি। কিন্তু সেই যে আবার ব্রাজিল ভক্ত হলাম তা এখনো যায় নাই।
৩.
আসুন কয়জন ব্রাজিল সুন্দরীর সাথে পরিচয় করাইয়া দেই। এরা মুভি জগতে ব্যাপক বিখ্যাত।

এর নাম হচ্ছে ভিভিয়ান ব্রুনেইরি। তাকে আবার অনেকে আদর করে ভিভি রোনালদিনহা বলে। কারণ রোনালদো বান্ধবী হিসেবে তার একটা আলাদা পরিচয় আছে।
এ হচ্ছে আন্দ্রিয়া কেলি

দেখেন চশমাটায় কি সুন্দর মানাইছে।
আর এ হচ্ছে পামেলা বাট।

মারাত্বক একটা হাসি দিছে না?
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এদের নাম বলে মুভি প্লাসে আবার কেউ সিনেমা কিনতে যাইয়েন না। এদের জন্য যেতে হবে অন্যকোনোখানে.....
৪.
একটা সত্যি কাহিনী বলি....
গোলের পর গোলদাতা উল্লাসে ফেটে পড়বে, সতীর্থরা এসে আলিঙ্গনে বাঁধবে, আর সেই উৎসবে গ্যালারি থেকেই যোগ দেবে সমর্থকেরা—এটাই তো স্বাভাবিক দৃশ্য। কিন্তু ভেবে দেখুন, গোলের পর পুরো গ্যালারি হাসছে, আর গোলদাতা বিব্রত, লাজ-রাঙা মুখে দাঁড়িয়ে আছেন। এমনটাই হয়েছিল ১৯৩৮ বিশ্বকাপের সেমিফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে ইতালি। প্রতিপক্ষ ব্রাজিল। ৬০ মিনিটে পেনাল্টি পেয়ে গেল ইতালি। শট নিতে এগিয়ে এলেন অধিনায়ক পেপিনো মিয়াজ্জা। শট নিলেন, গোল হলো এবং প্রায় একই সঙ্গে খুলে পড়ে গেল তাঁর প্যান্ট! হয়েছে কি? পেনাল্টি কিকের সময় জোরালো শট নিতে গিয়ে শর্টসের দফারফা বেন? গোল উদ্যাপন আর সতীর্থের সম্ভ্রম রক্ষা—দুটোই একসঙ্গে করতে হয়েছিল ইতালির খেলোয়াড়দের। গোল হয়ে দাঁড়িয়ে তাঁরা ঘিরে রেখেছিলেন মিয়াজ্জাকে, ওই আড়ালেই নতুন শর্টস পরে নিয়েছেন মিয়াজ্জা।
উত্তরটা আমি দেই: সে মনে হয় গোলে শট নেয়ার সময় ব্রাজিলের গ্যালারির দিকে তাকাইছিল। আর তাতেই এই বিপত্তি।
আই লাভ অলসো ব্রাজিলের গ্যালারি।
৫.
শুনলাম চট্টগ্রামের মানুষ নাকি ব্রাজিলের ভক্ত বেশি। ওখানেই নাকি ব্লাজিল ফ্লাগ বেশি উড়ছে? কারণ কি?
উত্তর হলো-

নাইজুবিল্লাহ...... 





হাসি দেখে ডরাইছি। সাম্বা নাচ টা ব্যাপক ভালু লাগে। কুনু ছবি নাই?
মাদার জয়িতা, সাম্বা নাচ স্টিল ছবি ভালু না, লাইভ ছাড়া জমবে না।
লাইভ!!!!!!!!!!!কখন কুথায়????????/টাইম জানান.।.।.।.।.।
আজ রাত সাড়ে ১২টায় (বাংলাদেশ টাইম) চোখ রাখুন ইএসপিনে। তবে খেলা শেষে দ্রগবার নাচ ছাড়া আর কিছুই কিন্তু দেখা যাবে না। তাই সাম্বা দেখলে আগেই দেইখেন।
মাসুম ভাই, ভালোই বলছেন। ব্যাপক খুশী হইছি।তবে আপনার সম্বোধনের সাথে আমার ভাই বলাটা মানাচ্ছে না, তাই না?
কপিরাইট: উদরাজী
আমার কুন দুষ নাই।
আপনার কুনু দোষ কইছি নি?কইলাম আমার সম্বোধনটা বদলাইতে হয় নাইলে ব্যাপারটা কেমন ছেড়াবেড়া লাগে।
কি কইতেন চান???????/মাছুম আব্বা না আব্বা মাছুম?????????????
এই ব্যাপারে পেচ্ছাপেছি তাইলে বাদ।
মাছুম না, মাসুম
মাসুম কইতে চাই।আমি মুরুব্বি না? তাইলে সেই হিসাবে নাম ধইরা ডাকা উচিত।
আমি তো এমনিতেও মাসুম।
আসতাগফিরুল্লাহ.... আপনেরা ব্রা'র লোকজন এরাম ?
মাসুম ভাই, ব্রাজিলের সাম্বা নিয়ে কিছু ছবি ও লেখা আছে। দিতে চাই। কিন্তু সাহস হয় না। আপনার সাহসের তারিফ করতে হয়! এখানে উল্লেখ্য যে, আমি ব্রাজিলের সাপেটার না, তবে সাম্বা ভক্ত।
আপাতত আপনার বালিশের নীচেই ছবিগুলা থাকুক। মডুর ভয়ে হাত পা........
kita bhala ni...?amio bra..zil
he he hi hi hu hu ha ha 
ব্রাজিলের মেয়েরাতো খুবই সুন্দর! ছেলেগুলা (ফুটবল খেলোয়াড়গুলা) এমন হনুমানের মত দেখতে ক্যান কে জানে
লেখা জটিল হৈছে মাসুম ভাই, সবচে' মজার শেষ কথাটা - নাউজুবিল্লাহ
হ, ব্রাজিল দেশটাও অনেক সুন্দর। খালি যদি ওরা ফুটবলটা ভাল খেলতো! আফসুস।
ছবি দেখি পাল্টায় গেছে! ইন্নালিল্লাহ!!
খুঁজলেই ছবি পাওয়া যায়
মাদার জয়িতা আর উদরাজী ভাইয়ের এইরম মিল ভালো লাগলো :p।
ব্রা বিষয়টা নিয়া অনেকের আহ্লাদ দেইখা একটু খেই হারাইতেছি। কৈশোরকালের উত্তেজনা নিয়া যারা এখনো বইসা থাকতে পারে তারা মহামানব।
খারাপ চেহারার পেলে'ই একসময় মাঠ মাতাইছে। আমার কাছে ম্যারাডোনার চেহারাও তো খুব জুইতে লাগেনা (তার গায়ের ফর্শা রঙরে যদি সুন্দর না কইয়া থাকেন)। এই ইক্যুয়েশান থেইকা কোথায় পৌছানো যায়? ভালো খেলতে চেহারা লাগে না...
ভাস্কর দা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাস্করদার কৈশোর কালটায় যদি টাইম মেশিন দিয়া ঘুইরা আসতে পারতাম! ছুটকালেই উনার সব (দেখা) শেষ।
খারাপ চেহারার কইনাইতো, কইছি হনুমানের মত দেখতে। মায়া কম। দেখতে মাইনষের মত লাগেনা- অন্য প্রজাতির মনে হয়। অবশ্য পেলে'র চেহারায় মায়া আছে। গায়ের রঙ দিয়া সৌন্দর্যের বিচার বিশ্লেষন করিনা (আমার জামাই- ই তার প্রকৃষ্ট উদাহরণ)।
খারাপ চেহাড়া!!!
কাকারে মাঠে মডেলিং করতে না কইয়া বরং সিনেমায় নামতে কন। আরও ভাল করবে। মাঠে হুদাই দৌঁড়ায়।
ছবি পাল্টাইলো কেম্নে? (মাথা ঘুরানির ইমো হবে।)
ছবির জায়গায় ছবি আছে
কিসের ছবি পাল্টাইলো? আমি দেখলাম না ক্যান?
কিসের ছবি, কোন ছবি?
নায়িকা গুলান চেনা লাগে, সিনেমার নাম মনে পড়েনা---
যাই হোক, কথা হৈলো, এইবার ক্যামেরাম্যান গুলা ছাগোল, গ্যালারীর চুম্বক অংশই দেখাইতে পারলোনা.....
গ্যালারীর এমন অবস্থায় আমি বুঝিনা, ব্রা জিল সমর্থন আসে কিরাম করে?
অ:ট: পাগলা পরিচালক টেরি গিলিয়ামের একটা ম্যুভিই আছে, একদম নামই হৈলো গিয়া "ব্রাজিল"..
http://en.wikipedia.org/wiki/Brazil_%281985_film%29
বিলাইর দেখি প্রশ্ন পুরাই কমন পড়ছে।
অ.ট. ব্রাজিল ছবিটা বহুদিন ধরে কেনা আছে, দেখা হচ্ছিল না। ব্রাজিল বাদ পড়লেই দেখে ফেলবো এবার।
আমিও বড় ধরণের ব্রা জিল ভক্ত।
বুখে আয় বাবুল
পাবলিক লোলাইয়া মোলাইয়া এক্কেলে তছনছ ...
পছন্দের কথা কইলেও দুষ?
মাসুম ভাই, আজব তো। আপনে আবার ভোল পাল্টাইলেন কবে? সেদিনই না আমার দুইজন আর্জেন্টিনার পক্ষে বোর্ডরুম ফাটায়া ফালাইলাম? আপনি মাসুম ভাই তো নাকি অন্য কোন শোকার্ত হোসেন? আপনে দল পাল্টাইলে আপনার জন্য শোকগাথা লেখার লোক রেডি রাইখেন।
সিমু পোলাডা লেখাপড়াই করে না। খালি হেডিং দেইখা কমেন্ট করে। কয়টা নামাইলা?
আরে এইডা কি রস সিমু নাকি ? কিরাম আছো ছোড বাই ?
হুম, এইটা রস সিমু।
সিমু এখন পোস্ট দাও
ব্রাজিল বন্দনা ভালো হইসে। ব্রাজিলিয়ান মুভি ভালা পাই
আমিও ছুড বেলা থেকেই ভাল পাই।
মাছুম ভাই পোস্ট জোসিলা হয়ছে.।
আপনারে জোসিলা একটা ধইন্যা
মইরা গেলামগা হাসতে হাসতে
আই লাভ ব্রা জিল
ব্রাজিলের সবই ভালো। ফুটবলটা সবচেয়ে বেশি ভালো
একমত। ব্রাজিলের ফুটবলগুলা ভাল। তবে খালি ফুটবলই দেখি, টেনিস বলতো তেমন চোখে পড়লো না।
ব্রাজিল দল সম্ভবত শিবিরে যোগ দিছে। নাকি সে দেশের প্রেসিডেন্ট জামায়াতের লোক? দলের ফুটবলার দের দাড়ি দেখছেন? এক্কেবারে ক্যাম্পাসে দেখা শিবির ক্যাডারদের মত। গোপন সুত্রে খবর পাইলাম, ব্রাজিলের জামাতি সরকার এ কারণেই লবিং কইরা তাদের খেলাগুলা ঠান্ডা এলাকায় নেয়ার ব্যবস্থা করছে, যাতে এই সমস্ত বে-শরিয়তি কর্মকান্ড না হয়।
হ, এইবার গ্যালারি শো পুওর। ব্রাজিল সাপোর্ট কইরা লাভ হইতাছে না।
মাসুম ভাইয়ের চট্টগ্রাম নিয়ে কটুক্তির তেব্র পরতিবাদ জানাই।
মাসুম ভাই কেমনে জানলো চট্টগ্রামের মানুষ কি কারনে বেশি ব্রাজিল সাপোর্ট করেন? মাসুম ভাই কি ভুক্তভোগি নাকি? খেক খেক খেক।
হাহাহাহাহাহ।
আপনার অপেক্ষায়ই ছিলাম। ছবিই কথা বলে.......
মাসুম ভাই ঠিকই কইছে "ছবিই কথা বলে"। তয় এক হাতে তো আর তালি বাজে না। আর্জেন্টিনা যদি পোজ দিয়া থাকে ব্রাজিলেরই বা কি দোষ? গোলের সুযোগ পাইলে গোল না দেওয়াটাতো বোকামি। কিখজ.।
চট্টগ্রামের মাদ্রাসায় কি হয়? আপনারা চট্টগ্রামের লুক। একটু বলেন শুনি
আমি চট্রগ্রামের লুক না।আমি মামুর বোঠার এলাকার লুক।
তাইলে বুখে আসেন। ভরসা পাইলাম।
আইলাম।
তেব্র নিন্দা!
পুষ্ট মজার হয় নাই
ক্ষেপেন কেন? আমিও তো ব্রাজিল বন্দনাই করলাম।
আপ্নাগো লাইগ্যা

যে পয়সা খরচ কৈরা পত্রিকায় এইটা ছাপছে, সে নির্ঘাৎ পাগল। আর আ' দলে কোনো পাগলের স্থান নাই। আল্লার দুনিয়ায় বেবাক পাগল সাপোর্টার হইতাছে ব্রা' দলে...
স্যাবোটাজ হইতে পারে।
হতাশ।।
কেন?
হতাশ হইয়ো না নুপূর, সবুর করো। মাসুম ভাই বলছে, সব শালিদের এবার ঈদে নতুন শাড়ি কিনে দিবে
আর এবারের ঈদ শাড়ি আসবে সেই সুদূর নেদারল্যান্ডস থেকে, ২৪ জুলাই পর্যন্ত অপেক্ষা করো সবাই।
কমন পড়ছে?
apnar Brajil priti'r karon-ta ekhon ekdom clear! ! !
যতদুর জানি আপনি এবি পরিবারের একজন সদস্য। নিজ নামে লগিন করে কমেন্টস করছেন না ক্যান?
shomossha এট amrabondhu.com এ মেইল দিয়ে সমস্যার বিস্তারিত জানাতে পারেন
অথবা কিছু জানার থাকলে zogazog এট আমরাবন্ধু ডট কম যে মেইলাইতে পারেন
আমিও আপনার পোস্টে তীব্র প্র্রতিবাদ জানাই.. ব্রাজিল রে খারাপ বললে খবর আসে কইলাম .।
ছবিগুলা ভালু পাইলাম।
তবে ব্রাজিল নিয়া কয়েকটা মজার কৌতুক শুনলাম সেইদিন। দেখি আলাদা পোস্ট দিমু
নাইজুবিল্লাহ
ছড়াটার সাথে একমত
অন্ধ ব্রাজিল সাপোর্টার হিসেবে পোষ্টটা পড়ে চরম মজা পেয়েছি
এমনিতেই কাকাবাবুর দু;খে মনটা উতলা হয়ে আছে।
মাসুম ভাই.. আপনে নিজে সাম্বাদিক হয়া সম্বা নেত্যর দল ব্রাঝিল রে সাপুট করেন না.. এড় ঠিকা দুঃখজনক কিছুই হইতারেনা.. দিক্কার
খবর পাইলাম নেকস বিশ্বকাপ নাকি ব্রাঝিলে হইব.।
.। আহহহহ ঐ বিশ্বকাপ দেখার মজাই আলাদা হইব...
নাকি বলেন?
মন্তব্য করুন