পেচ্ছাপেছি-১
১.
মনটা খারাপ হইলো। ভাবলাম শোকের ড্রেস পড়ি। কালো একটা টি-শার্ট ছিলো সেইটা পড়লাম। ফেসবুকে স্ট্যাটাসও দিলাম।
'বাবা দিবসে কাকা হারাইলাম'।
২.
এখন তো অফিসে খুব ফুটবল ফুটবল চলছে। ওযারিদের (এয়ারটেল এখন) লোকজন এসে অনেকগুলো ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্লাগ দিয়ে গেছে। সবার টেবিলে টেবিলে এখন ফ্ল্যাগ।
কামরুল আমাদের ক্রাইম রিপোর্টার।সে এসে বেশ গর্ব করে বলা শুরু করলো, তার ছেলে নাকি প্রচন্ড কাকা ভক্ত। এটা শুনেই বেশ গম্ভীর গলায় শাহেদ বললো, বাবা যদি সারাদিন বাইরে বাইরে থাকে, তাহলে ছেলে তো কাকাভক্ত হবেই।
আমি আবার এইটা ফেসবুকে আজ আমার নামে চালাইয়া দিলাম।
৩.
আমাদের স্পোর্টস রিপোর্টার মিলন। সে মোটরসাইকেলে আসছিলো অফিসে। ফার্মগেটে সিগন্যালে থামতেই এগিয়ে এলো সার্জেন্ট। এসেই তাকিয়ে দেখে লেখা প্রেস। জানতে চাইলো কোন পত্রিকা। মিলন বললো প্রথম আলো। একটু সন্দেদের দৃষ্টিতে তাকিয়ে বললো, প্রথম আলোর হলে ওখানকার একজনের নাম বলেন তো। মিলন পাল্টা বললো, আছে তো অনেকেই। আপনি কার নাম জানতে চান। এবার বুদ্ধিমান পুলিশ বললো, পারলে আপনি রিপোর্টার শ্যামল সরকারের নাম বলেন তো।
এতদিন জানতাম হাঁটুতে বুদ্ধি থাকে আর্মির। পুলিশেরও যে থাকে আজ বুঝলাম।
৪.
শেখ মোহাম্মদ আসলাম একসমকার নামি স্ট্রাইকার। বিশ্বকাপ নিয়ে সে লিখছে কী দেখেন
সে লিখছে.....
ফ্যাবিয়ানোর দু'টো গোলই দুর্দান্ত। তবে আচমকা শটে প্রথম যে গোলটি করলেন তা দেখে নিজের অতীতে ফিরে গেলাম আমি। যখন খেলতাম, তখন আমি নিজেও একাধিকবার এভাবে গোল দিয়েছি।
আমাদের দেশেও যে ফ্যাবিয়ানোর মানের খেলোয়ার ছিল জানতাম না।তাইলো বলি ব্রাজিলের খেলা দেখে বাংলাদেশ বাংলাদেশ মনে হয় কেনো?
৫.
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র। হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার যাত্রাবাড়ি ফ্লাইওভারর নির্মাণ কাজের উদ্বোবধ করবেন প্রধানমন্ত্রী। এই ফ্লাইওভার ছিল আসলে ভাইয়ার প্রকল্প। কাজটা পেয়েছিল ভাইয়ার অতি ঘনিষ্ট ওবায়দুল করিমের ওরিয়ন। সরকার বদল ওবায়দুল করিমও বদল। উদ্বোধনী অনুষ্ঠানে খোকার থাকার কথা। কিন্তু শোনা যাচ্ছে খালেদা জিয়া খোকাকে মানা করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে যেতে। এক মঞ্চে হাসিনা-খোকা? সুতরাং খোকা অসুস্থ্য এবং হাসপাতালে।
৬.
এবার চট্টগ্রাম মেয়রের কাহিনী। ১৭ বছর পর হারলেন মহিউদ্দিন চৌধুরী। তিনি ভেবেছিলেন চট্টগ্রাম বাসি একবার তার দিকে ফিরেছেন তাই আর কেউ ঘুরে দাঁড়াবেন না। কারণ চট্টগ্রামে গেলে কেউ নাকি কী এক ভয়ে ঘুরে দাঁড়ায় না। কেউ যদি কিছু করে ফেলে এই ভয়ে?
এবার তাহলে ঘুরে দাঁড়ালো কেন?
কী হইলো চট্টগ্রামবাসীর?





ছিলো, আন্তর্জাতিক মানের খেলোয়াড় ছিলো, যেমন কায়সার হামিদ আর দুঙ্গা একই মানে খেলোয়াড়।
সাব্বির আর কাকা..
আসলাম আর ফ্যাবিয়ানো কিংবা মিরোস্লাভ ক্লোসা..(হেডে গোল করে বৈলা)
অনেক পেচ্ছাপেছি করলেন। পেচ্ছাপেছি ভালো লাগছে।
চট্টগ্রামবাসী ঘুরে দাড়ায় নাই। মহিউদ্দিনই চট্টগ্রামের জনগন থেকে মুখ ফিরাইয়া নিছিল। আর তাতেই চট্টগ্রামবাসী সুযোগ পাইয়া তার সদ্ব্যবহার করছে।
চট্টগ্রামবাসী তাদেরকে পিছ দেয়া পছন্দ করে না। যারাই চট্টগ্রাম আর চট্টগ্রামবাসীরে পিছ/পিঠ দিছে তাদের হালত মহিউদ্দিন চৌধুরীর মত হইছে এবং হবে।
পেচ্ছাপেছি ভাল হইছে মাসুম ভাই।
৩ লম্বরে গড়াগড়ি
=))
বরিশালের লোক চট্রগ্রামের লোকের পিছনে লাগছে কেন???????

তয় মাসুম ভাই এক্কেবারে পেচ্ছাপেচ্ছি লেখা লিখছেন।
মাসুম ভাই, পেচ্ছাপেছিতে আপনি ই সেরা।
যাক চট্টগ্রামের লোকজন ঘুরে দাড়াতে শিখছে তাইলে
তাইলে এইবার...
লাফালাফি ঝাপাঝাপি... হবে
আসলামরে ঢাকা স্টেডিয়ামে "জামাই" বলে ডাকতো পাবলিক ... ক্যান কে জানে?
কারন আসলাম পরিশ্রমী খেলোয়ার না... সুযোগ সন্ধানি
যদিও অফসাইড বেশী হইতো .. কিন্তু এর মধ্যেই কাজ সারতো 

সে সবসময় প্রতিপক্ষের গোলকিপারের কাছাকাছি থাকতো... নৌ দৌড়াদৌড়ি..
সেই সময়ে আমরা যারা মাঠে খেলা দেখতে যাইতাম মাঝে মাঝে আবাহনীর বন্ধুদের সাথে আবাহনী গ্যালারীতেও ঢুকতাম... বন্ধুরা নিয়মিত সব্বাই চিল্লাইতো... জামাই এইটা শ্বশুর বাড়ি না... একটু খাইটা খেলো
ওহ, ঘটনা তাইলে এই ...
তা অবশ্য ঠিক ... আসলামরে কোনদিন আবাহনীর হাফে নাইমা আসতে দেখিনাই ...
মোহামেডান গ্যালারীতে দেখতাম আসলাম বল পাইলেই, "ঐ জামাই!" বইলা চিল্লাইতো
আমিও মোহামেডান গ্যালারীতে দেখতাম আসলাম বল পাইলেই, "ঐ জামাই!" বইলা চিল্লাইতো। কমন পড়লো আমারও।
শুধু কাকা হারাইলেন ? ধৈর্য্য ধরুন, দেখেন, আরো কত কী হারাইতে হয়... লেখা সেরাম হৈছে... গুরু... গুরু
আগামী কিস্তির জন্য অপেক্ষায় থাকলাম।
কাকা গেলেন আবার আসবেন , মাছির মত ভো ভো করবে না
দারুন লাগলো।
বাবা দিবসে কাকা'কে হারানোর বিষয়টা দারুণ লাগলো
তবে পুলিশ নিয়োগ পরীক্ষার একটা গল্প বলি, পরীক্ষায় প্রশ্ন আসছে
পুলিশ হইবার পর বুদ্ধি কই যায় জানিনা
যে নারীর স্বামী বিদেশে থাকে, একজন লিখছে, করুণ কাহিনী


যে নারী মৃদু স্বরে কথা বলে, সে লিখছে, সন্দেহ জনক
পটল তোলা মানে কী, প্রশ্নের উত্তরে সে লিখছে, চুরি করে কারো বাগান থেকে পটল তোলা খুব খারাপ অভ্যাস
এইখানে তো পুলিশের হৃদয়বান চরিত্রের পরিচয় মিলতাছে...এতো লরম মনের মানুষ কি পুলিশে চান্স পাইছে?
খাঁটি পুলিশ, কোনখানে সামথিং ফিশি বুঝবার পারে
শিরোনামটা সবথিকা জোশ। উদ্রাজী ভাই একটা জিনায়াস ধরণের প্রতিভা।
গুরু,
আপনারা সবাই আমার গুরু!!
আমার মাঝে মাঝে মনে হয় আপনাদের সবাইকে মগবাজারের ওভারব্রীজের দাড়া করাইয়া উলঙ্গ হয়ে সালাম করি।
বেয়াদপি মাপ করবেন।
খাইছে। আপনার বাড়ি চিটাগং নাকি?
সালাম করতে জন্মদিনের ড্রেস লাগে জানা ছিল না।
আর আপনার গুরুর তালিকায় কে কে আছে নামগুলা যদি বলতেন একটু!
আমি জীবনেও মগবাজার যাবো না। আপনার বাসায় ঐ দিকে নাকি? ভয় পাইছি।
আর রায়হান ভাইরে এরম সালাম করার ইচ্ছা হইলো কেন? সে কি বেশি গুলায়?
চিটাগং লোকজন আপনার বিরুদ্দে একটা মামলা দিক!
বার বার আপনি ভুল পথ ছিন্তা করছেন!!!
(উলঙ্গ বলতে এখানে ভিন্ন কিছু বুঝানো হয়েছে!)
কপাল ভাল চিটাগাং-এ জন্মাই নাই
পেচ্ছাপেছি আরো চাই
পেচ্ছাপেছি ভালু পাইলাম। জামাই আসলাম নিয়া আরও গল্প আছে, পরে কমুনি
নতুন পোস্ট দিয়া ফালান জামাই আসলাম নিয়া।
ঐ টাইমে আবাহনী গ্যালারীতে বইসা যা কইতাম, তা কইলে কইবেন অশ্লীল কথা কই...আহারে সেইসব স্মৃতিময় দিনগুলি...
বসতাম মোহামেডান গ্যালারিতে। মজা লাগতো যখন গোল হইত না। তখন লুঙ্গি ঝাড়া দেওয়ার একটা ব্যাপার ছিল। তাতে নাকি গোল কুফা কাটতো। অনেক মজার স্মৃতি।
কন কি লুনংগি খুইলা বইসা কুফা কাটাইতেন। উদরাজিও এরম একটা কিছু বলল উপরের কমেন্টে।
গুরু!!!!
উদরাজি ভাই, আপনার গুরুকে নিয়া মগবাজার কবে যাচ্ছেন? খবর দিয়েন। রিপোর্টার পাঠাবো।
রিপোর্ট কিন্তু আপনের করা লাগবে। কিন্তু শর্ত হইল লুঙ্গি খুইলা কুফা খেদাইয়া রিপোর্ট করবেন।
জীবনে একবারই লুঙ্গি পড়ছিলাম। গিট্টুটাও ঠিকমতো দিছিলাম বইলাই দাবি করি। কিন্তু......থাক, তারপর আর না কই
লুংগী পড়েন না তয় পড়েন কি????থাক আর কইলাম না.।।

এই সিরিজ চালু থাকুক
শিরোনাম দেখেই মুগ্ধ
নজুভাই, এই নামের দাবীদার উদ্রাজি... উনার নতুন পোষ্টে জয়িতারে করা কমেন্টে পাবেন এই শব্দ! :D
কাহিনী সমাহার পড়তে মজার লাগছে
শিরোনামটা আসারও ব্যাপক পছন্দ হইছে। এখন উদরাজী ভাই কপিরাইটের মামলা না কইরা বসে।
উদরাজী ভাই কইরা দেখুক!!!!!!!!এক্কেবারে কাগু বানায় দিমু.।.।

মেহেদী আমার ভাই,
ছিন্তার কারন নাই।
মামলা আমি করুম না,
জাব্বার মিয়া হব না!!
জমজমাট লেখা।
বহুদ্দিন বাদে আসলামের নাম দেখলাম। চট্টগ্রাম লীগে কাস্টমসের হয়ে খেলতেন বলে সেখানে চাকরিও একটা পাইছিলেন, মালপানি বানাইছিলেন ব্যাপক। বু্ইড়া বয়সে ক্লাস টেন পড়ুয়া কাজিনরে বিয়া করছিলো, মেয়েটা আমার ক্লাসমেট ছিলো।
আপনি সুস্থ্য হইছেন?
মাসুম ভাই মুভি পোস্ট পাই না ক্যান?
'বাবা দিবসে কাকা হারাইলাম'।
আহারে, সমবেদনা
মন্তব্য করুন