ইউজার লগইন

চমৎকার এক আড্ডার কাহিনী

ঈদের তিনদিন বন্ধ। সাথে এক শুক্রবার। ফলে সবমিলিয়ে ৪দিন বন্ধ। আর শনিবার যাদের অফিস করতে হয় না, তাদের অবস্থা আরও ভাল। তারপরও কথা থাকে। টানা চার-পাঁচ দিন ঘরে বসে বসে টিভি দেখা সহজ না। হয় টিভি দেখতে হবে, না হয় বউ দেখতে হবে। আমরা যারা বউদের ভয় পাই না এবং বউ কিছু বললে চুপচাপ থাকি তাদের পক্ষে টানা ঘরে বসে থাকা আরও কঠিন।
এদিক থেকে এবির একটা ভাল অভ্যাস আছে। এবির লুকজন আড্ডা মারতে বড়ই ভালবাসে। এদিক থেকে রায়হান ভাইয়ের উৎসাহ বরাবরই (লুকটা কেন যে ঘরে থাকতে চায় না?)। আর মেসবাহ ভাইয়ের ব্লগার হওয়ার একমাত্র যোগ্যতাই হল তার ওখানে আড্ডার একটা ভাল জায়গা আছে।

আজ অবশ্য আমরা ল্যাব এইডে আড্ডা মারতে যাইনি। আজ আমরা আড্ডা মারলাম পাবলিক লাইব্রেরীর সামনে। এমনিতে আমাদের আড্ডার কোনো উপলক্ষ্য লাগে না। আজকের আড্ডার অবশ্য ভাল একটা উপলক্ষ্য ছিল। এমনিতেই রায়হান ভাইয়ের একটা মুরগি ধরার প্রকল্প আছে। সুতরাং এই চান্স মিস করার কোনো কারণই ছিল না।

মামুন হকের শিশু বার্তার গ্রাহক এখানেই অনেকেই আছেন। সেই মামুন হক ও তার দুই পরী এষা ও আয়লা ঢাকায়। মামুন ভাইকে নাকি তারা কদিন আগে ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলেছে যে, ''বাবা, মাসুম চাচ্চু দেখবো'। একারণেই আড্ডার এই আয়োজন। তাছাড়া মামুন ভাইও চাচ্ছিলেন দেশে থাকা এইসব সেরা সেরা মানুষদের তিনি দেখবেন। সুতরাং হয়ে গেলো একটা আড্ডা....

আমি যখন পাবলিক লাইব্রেরীর সামনে আসলাম তখন দেখি এরই মধ্যে চলে এসেছে টুটুল, রায়হান ভাই ও রিমঝিম (কে যে কাকে পাহাড়া দেয় বুঝলাম না। ভাবী আজকাল সবসময় রায়হান ভাইয়ের সাথে রিমঝিমরে কেন যে দিয়া দেয়?), বিলাই শাওন, কাক ভাই, মেজবাহ য়াজাদ। একটু পরেই আসলো বাপ্পী।
বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পরেই চলে আসলেন মামুন ভাই, ভাবী ও এষা এবং আয়লা।
পাবলিক লাইব্রেরী বন্ধ। ঈদ উপলক্ষ্যে হয়তো। তাই সেখানে আর বসা গেল না। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ছবির হাটে। প্রথমে বাইরে বসবো ভেবেছিলাম। পড়ে এষা ও আয়লার কথা মনে করে ভিতরে চলে গেলাম। হাঁটার জন্য যেমন চমৎকার একটা জায়গা হয়ে উঠেছে এখন সোহরাওয়ার্দী উদ্যান, তেমনি আড্ডা মারারও ভাল জায়গা। আর কিভাবে আড্ডা মারতে হয় আমাদের চেয়ে ভাল আর কে জানে?
ভাবীর সাথে আমার তেমন কথা হয়নি। অনুবাদ করে করে ইংরেজী বলার ভয়ে আমি ধারে কাছেও যায়নি। আর মামুন ভাইও ব্যস্ত ছিল দুজনকে নিয়ে। এর মধ্যেও চুটিয়ে আড্ডা মারলাম আমরা।
প্রচুর ছবিও তোলা হয়েছে। তবে আমার কাছে ক্যামেরা ছিল না। কাক ভাই অনেক ছবি তুলেছেন। বাপ্পী তুলেছে কিনামনে নাই। তবুও আশা করছি যারা যারা ছবি তুলেছেন তারা এখানে দেবেন। তবে এই লেখা তৈরির সময় রায়হান ভাই তার ক্যামেরায় তোলা দুটো ছবি দিল। তবে এই দুটো ছবি ছবির হাটের না। তাই দেবো কীনা ভাবছিলাম। না! দিয়েই দেই। এই ছবি দুটো মেজবাহ ভাইয়ের বাসায় তোলা। এবারের আড্ডার নতুন অনুসঙ্গ এটি। অর্থাৎ মাঠে আড্ডা শেষ করে কিছু ভালমন্দ খেতে মেজবাহ ভাইয়ের বাসা। মামুন ভাইরা বাইরে থেকে এসেছেন তাদের তো আর শাহবাগের ফুচকা খাওয়ানো যায় না। তাই মেজবাহ ভাইয়ের বাসার গেলাম সবাই। মেজবাহ ভাইকে এই অভ্যাসটা চালু রাখার তওফিক দিক আল্লাহ। আমিন।

5138614679_580300fec1.jpg
মেজবাহ ভাইয়ের বাসায় এসেও ওরা খুশী

5138615363_79a69b8337_0.jpg
বাবার কোলে। মেজবাহ ভাইয়ের কেনা নতুন সোফায় বসা।

সবশেষ দুজনকে ধন্যবাদ না জানালেই নয়। এরা হল টুটুল আর জয়িতা। দুপুরেই জয়িতা সবাইকে এসএমএস করে বার বার মনে করিয়ে দিয়েছে এই আড্ডায় আসার জন্য। যদিও বিশেষ কাজে তাকে নিজের বাড়ি যেতে হয়েছে বলে থাকতে পারেনি। আর ধন্যবাদ টুটুলকে। প্রথম থেকেই এই আড্ডার সময় ঠিক করা, জায়গা নির্বাচন করা ও মামুন ভাইয়ের সাথে যোগাযোগ রাখার কঠিন কাজটা করেছে। ধন্যবাদ আবারো।

ধন্যবাদ সবাইকে।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


থ্যাঙ্কু মাসুম ভাই।

তয় ছবি দুইটা দেখে সন্দেহ হয়তেছে? Tongue Tongue Tongue

আপন_আধার's picture


হ, ।। আমারও

শওকত মাসুম's picture


রায়হান ভাই জানে। সে এই ছবি আমারে দিছে। রায়হান ভাই কুথায়?

আপন_আধার's picture


মাসুম ভাই .... পোস্টে আপনি যে লিংক দিছেন, ঐ লিংকেই ছবি দুইটা আছে। Laughing out loud

মীর's picture


দ্রুত আড্ডার সব ছবি আপলোডানো হউক। মাসুম ভাই আর মামুন ভাইরে শুভেচ্ছা।

মেসবাহ য়াযাদ's picture


সমগ্র আড্ডায় একটা অপূর্ণতা রয়ে গেছে বস। বিদেশী ভাবীর সাথে প্রাণভরে কথা বলতে না পারা। নাহ, ইংরেজিটা ভাল করে রপ্ত না করলে আর চলছে না দেখছি। ছোট মনীদের খুব ভাল লেগেছে... ওরা ভাল থাকুক সবসময়

তানবীরা's picture


আপ্নাকেও ধন্যবাদ আমাদের কাটা ঘাঁয়ে নুনের ছিটা দেয়ার জন্য।

সংশয়বাদীদের দলে আমিও আছি। এছবি আমি আগেই ফেসবুকে দেখেছি Tongue

রাসেল আশরাফ's picture


ফেসবুকে যাওয়া লাগবে না।শখত ভাই( Crazy Crazy Crazy ) যে লিঙ্ক দিছে ওখানে যান সব ফিলিপস বাতির মতো ফকফকা হয়ে যাবে। Tongue Tongue Tongue Tongue

শওকত মাসুম's picture


তাইতো বলি, চেনা চেনা লাগে কেন? রায়হান ভাই তাইলে নিজের ক্যামেরায় ছবি তোলে নায়। পুরানটা চালাইয়া দিছে। নো প্রব্লেম। আরও ছবি তোলা হইছে।

১০

বোহেমিয়ান's picture


ওয়েটান ছবি আসপে!

১১

রাসেল আশরাফ's picture


মাসুম ভাই যে আসলেই মাসুম তা আরেকবার প্রমানিত হইলো। Glasses Glasses Glasses

১২

শাওন৩৫০৪'s picture


আমি এখনো কনফিউজড। আপনারা ক্যামনে এষা আর আয়লারে প্রতিবারই ঠিক ঠিক আলাদা করলেন ক্যাম্নে?
আমি প্রতিবারই এষাকে আয়লা আর আয়লাকে এষা ডেকে বিদেশী ভাবীর হাসি দেইখা পরে বিব্রত হৈয়া পিচ্চি/ গুটু গুটু এইরকম করে ডাকছি। মামুন ভাইরে বলতে সাহস পাইনাই, পাছে কিছু মনে করে!
আমারে কেউ হেল্পান, প্লীজ... Sad Sad

১৩

রাসেল আশরাফ's picture


শাওন ওদের কপালে একজনের লাল দাগ আছে।কিন্তু কার যেন আছে সেটা মনে নাই।

আর এই চোখ দিয়ে মাছের কাঁটা বাছো কেমনে???? Tongue Tongue

১৪

শাওন৩৫০৪'s picture


ইয়ো ব্রো, সবই ঠিক আছে, জামা'র রঙ ও তো আলাদ।
কিন্তু, যখন সামনে আসবে, তখন বুঝবা, মনে কনফ্যু তৈরী হবে, এই জনকে আয়লা বলছিলো, না এষা(আর শুরুতে তো বুঝিনাই, এমন হবে, কিন্তু আবার তো জিগাইতেও কেমন লাগে, না?)
ধরো, আমি ছোটো বেলায়, দর্জা খায় না জর্দা খায় সেডা নিয়া মাঝে মাঝে কনফ্যু খাইয়া, অনেক চিন্তা পরে আম্মারে কৈতাম, দর্জা খাবো!

১৫

শওকত মাসুম's picture


মেজবাহ ভাই পঁচা, দর্জা খাওয়ায় নাই।

১৬

মেসবাহ য়াযাদ's picture


বাসী দর্জা (নাকী জর্দা) কেমতে খাওয়াই...

১৭

রশীদা আফরোজ's picture


ও আল্লাহ!!!!!!!!!!!!!!!!!! আমিও দর্জা বলতাম!!!!!!!!!!!

১৮

শওকত মাসুম's picture


আল্লাহরে দর্জা বলতেন কেন? Puzzled

১৯

রশীদা আফরোজ's picture


Big smile

২০

রায়েহাত শুভ's picture


কৈয়োনা বিল্লি।
সেম ভেজাল আমারো হৈতাসিলো। দেখলা না আমি নাম না ধৈরা কেরাম ভাব্বাচ্যে বান্দ্রামি চালাইলাম পিচকি দুইটার লগে?
বৈদেশী ভাবির লগে বেশি কথা কৈতারিনাই, আপ্সুস। ভাবির কুনু বুন-টুন আছে নিকি জিগানি উচিত আছিলো।

২১

শাওন৩৫০৪'s picture


(হেহে, আমি ভাবীর পাশে কখনৈ খাড়াইনাই, হয় বসে ছিলাম, নয় দূরে-তুমরা খেয়াল করো নাই? আমি খাটো মানুষ!! :\ )

২২

রায়েহাত শুভ's picture


আর বইলেন না মাসুম ভাই, আমি যে ক্যামেরার ফটো কোয়ালিটি লো দিয়া রাখছিলাম খিয়াল করি নাই। সব ছবি এক্কেরে যা তা আসছে Sad Sad
শুধু টুটুল ভাই এষা না আয়লাকে (কোনজন মিলিয়ে ফেলছি) কোলে নেয়ার পর যে ছবিটা তুলছিলাম ঐটা মোটামুটি জাতের হৈছে। সেইটা এইখানে দিয়া দিলাম।
fake22l.jpg

তয় ইয়াজাদ ভাই যেই খাওনটা দিসে Steve Steve

এরাম আড্ডা বার্বার হৌক, আল্লার দর্বারে মুনাজাত করি...

২৩

বোহেমিয়ান's picture


ও হচ্ছে আয়লা!

২৪

সাহাদাত উদরাজী's picture


ছবিটা সন্দেহজনক!

২৫

জেবীন's picture


এমন কাট-পিস ছবিটা বানাইল কার জ্যাডা!. রিহানের জায়গায় আয়শা/আয়লা'রে বসায়ে দিছে!.. খবরে শুনলাম, আডডা হয়ই নাই, সব হুদাহুদাই... Tongue

২৬

মেসবাহ য়াযাদ's picture


এইডা কী কৈলা জেব্রীল ! তাইলে কি আমরা মিথ্যা ? চাঁদ-সূর্য-পাবলিক লাইব্রেরি- ছবির হাট- আমার বাসা-জর্দা খাওয়া এইসব মিথ্যা ? ইরাম কথা তুমি কৈতে পারলা ?

২৭

জেবীন's picture


বাবা জর্দায় পান চিবাইছেন নাকি ঘরের দরজায় বাড়ি খাইছেন তা ছবির নমুনা দেখয়েই ধরা পড়ছেন! কোইথ্থন এমন বাংলা সিনেমার কাটপিস বানাইতে কট খাওয়া'ওলা রে দিয়া ছবি বানাইছেন!!. Cool Cool

২৮

শওকত মাসুম's picture


কূটনামি কইরো না জেবীন। তোমার সিভি কিন্তু আমার কাছে। Wink

২৯

শাওন৩৫০৪'s picture


হ, জেবীনের দেখি মুখ খারাপ।
আমরা বাংলা সিনেমার কাটপিস দেখিনা জেবীনের মত। Cool

৩০

বোহেমিয়ান's picture


এমুন মিথ্যা অপবাদ?! পুরাই স্থুল অভিযোগ! ছি ছি!!

৩১

মীর's picture


উত্তম কমেন্ট হৈসে জেবীন আপু। ঘটনা সন্দেহজনক।

৩২

আপন_আধার's picture


মামুন ভাইয়ের FB স্ট্যাটাসেই লেখা আছে, উনি গতকাল ঢাকা'র বাইরে ছিলেন .. Laughing out loud

৩৩

শওকত মাসুম's picture


কাক ভাই কৈ? নতুন ছবি জলদি দেন

৩৪

শওকত মাসুম's picture


এই তো ছবি আসছে।

৩৫

রায়েহাত শুভ's picture


ছবিগুলা একটাও জাতের আসে নাই Crying Crying Crying Crying । রায়হান ভাইয়ের গুলা জোশ হৈছে। রায়হান ভাই আসুক। হেয় সুন্দর সুন্দর ছবিগুলা দিয়া যাইবো।

৩৬

মেসবাহ য়াযাদ's picture


রায়হান ভাইতো কাইলকা ছাড়া ছবি দিতে পারবোনা। হের বাসায়তো নেট নাই... তুমিও মিয়া ! ক্যমরা চালাইতে শিখলানা

৩৭

শাওন৩৫০৪'s picture


ফেসবুকে আপ না করলে, মেইল কৈরো ফডু গুলা, ভালো খারাপ সমস্যা না।
এটলিস্ট আমার গুলা(পিচকির সাথে)।

৩৮

রায়েহাত শুভ's picture


আইচ্ছা তুমারে পাডামু। তয় আর কেউরে দিয়োনা কৈলাম। আমার পুরা কেমেরামেনের কেরিয়ার ধৈসা যাইবো...

৩৯

মেসবাহ য়াযাদ's picture


ওই কাউয়া, আমি আবার তেমন কী খাওয়াইলাম। ঘরে যা আছিল...। মাসুম ভাই বুদ্ধি কৈরা কোকটা আনছে দেইখা রক্ষা... থ্যাংকু দুলাভাই

৪০

রায়েহাত শুভ's picture


আপনে মিয়া শ্বশুর বাড়ি থিকা যেই খানা আনছিলেন সেইডারে যদি ভালু না কন তাইলে পরে আর কি কমু? Shock Shock

আহারে কবে যে বিয়া কর্মু আর শ্বশুর বাড়িত্থে এরাম মজাদার খাওন বাইন্ধা লৈয়া আমু Stare Stare Stare

৪১

মেসবাহ য়াযাদ's picture


জলদি বিয়া কর মিয়া, মানা করছে কে ? ভাল মন্দ খাই আমরাও...

৪২

রায়েহাত শুভ's picture


মা তো কিছু কয় না

৪৩

রায়েহাত শুভ's picture


ইয়াজাদ ভাই আপ্নে বিল্লিরে দর্জা খাবাইলেন, আমারে দিলেন্না? এরাম পাষাণ হৈতার্লেন? Sad( Sad(

৪৪

বোহেমিয়ান's picture


ইংলিশের ডরে কথাই কইলাম না ভাবির লগে!!! তয় বাচ্চা দুইখান! মাশাল্লা!

@বৃত্তদা ধীরে সুস্থে ফেইসবুকেই আপ্লোডায়েন

৪৫

রায়েহাত শুভ's picture


ফেস্বুকে আপ্লোডাইলে আমার কেমেরামেনির কেরিয়ারে ধ্বস নামবো Stare Stare

৪৬

রাসেল আশরাফ's picture


আপনারে বস্তাবন্দী কইরা তুরাগে ফ্যালায় দিয়ে আসা উচিত। Crazy Crazy Crazy

৪৭

ঈশান মাহমুদ's picture


‌এধরনের আড্ডাবাজী এবং আড্ডাবাজীর গল্প সব সময়ই ভালো লাগে। ব্লগ তারকাদের মিলন মেলা নিশ্চয় জমেছিল বেশ!

৪৮

মীর's picture


এখন পর্যন্ত ভালো ছবি পাইলাম না। এইটাই আফসুস।

টুটুল ভাই'র কুলে যেই ছবিটা সেইটা আমরার কাউয়াদা'র ক্যারিয়ার অলরেডী ধ্বংস কৈরা দিছে। তাই ক্যারিয়ারের টেনশন আর না লওয়াই উত্তম হইবেক। Big smile

৪৯

জেবীন's picture


মীরের কমেন্টে লাইক দিলাম! Laughing out loud
কাউয়্যা এবার নিশ্চিন্তে ছবি দেও, ধ্বস যখন নামছেই ছবিও নামুক Smile

৫০

জেবীন's picture


পিচ্চি দুটারে মিস করলাম Sad
মেসবাভাই'র বাসার খানা অলটাইম মিস যায় আমার! একটা না একটা ভেজাল লাগেই!

৫১

সাহাদাত উদরাজী's picture


চুপচাপ দেখে গেলাম।

৫২

হাসান রায়হান's picture


ঘটনা হৈছে কি আমার কেমেরা থিকা ফিলিম বাইর কইরা দেখি জ্বইলা গেছে একটা ছবিও উঠে নাই। Sad

তয় মনু ভাবির মাইনে ইয়াজিদ ভাইর বৌর তৈয়ারি করা হান্টার বিফ সেই রকমের হইছে। আহা কি স্বোয়াদ এখনতরি জিবলায় লাইগা রইছে।

আর সবথিকা জোস লাগছে কিন্তু শ্যাম্পেইনটা। যেইটা হক ভাইসাব তাইওয়াইন থিকা আমাগো জন্য আন্ছে। বেহেসতি শূরা, তাইনা মাসুম ভাই?

৫৩

সাহাদাত উদরাজী's picture


গুরু, হিসাব তো মিলাইতে পারছি না। যতদুর জানি আপনার ক্যামেরা পুরা ডিজিটাল! "কেমেরা থিকা ফিলিম বাইর কইরা দেখি জ্বইলা গেছে" - ফিলিম পাইলেন কই!

ভুল হইলে নিজ গুনে মাফ কইর‍্যা দিয়েন।

৫৪

শওকত মাসুম's picture


ডুয়াল সিম টাইপ ক্যামেরা মনে হইতাছে। রায়হান ভাই কামেল পাবলিক, তার ক্যামেরাও সেরম।

৫৫

মীর's picture


বুঝলাম না কাইলকা পুরান ছবি সাপ্লাই কৈরা দেশ ওজাতিরে বিভ্রান্ত করনের পর হাসান ভাই আজকে কৈল যে তার প্রফেশনাল ক্যামেরার ফিল্ম জ্বৈলা গেছে!!!

ভাবী আজকাল সবসময় রায়হান ভাইয়ের সাথে রিমঝিমরে কেন যে দিয়া দেয়?

Rolling On The Floor Rolling On The Floor

৫৬

সাহাদাত উদরাজী's picture


ডুয়েল বাচ্ছাদের ছবিতো ডুয়েল সিম মোবাইলে তোলা দরকার ছিল! এলজি কেএস৬৬০ মডেল দিয়া! যাউক, পারি নাই তাতে কি! আগামি বছর উঠামু ইন্সাআল্লাহ। ভাবীর লগে কথা কইতে ইংলিশটা ভালা করে শিখে নিতে পারব!

আমার গুরুরে আপনারা স্মপেইন দিয়া টালমাটাল করে দিয়েছেন!

৫৭

শওকত মাসুম's picture


আপনার গুরুরে সালাম করবেন কবে?

৫৮

মেসবাহ য়াযাদ's picture


আমার গুরুরে আপনারা স্মপেইন দিয়া টালমাটাল করে দিয়েছেন!
ভাই উদরাজী, স্মপেইন শব্দটার মানে কী ?

৫৯

হাসান রায়হান's picture


মানে জাননের আগে স্মপেইন উচ্চারণ করেন।

৬০

শওকত মাসুম's picture


আমার দাঁত নড়ছে। ক্ষতিপূরণ দেন

৬১

সাহাদাত উদরাজী's picture


ভাই, এত বুড়াগরু কে কোরবানী দিল!

৬২

মেসবাহ য়াযাদ's picture


আমারে মাফ কৈরা দেন, রিমঝিমের বাপ ! Wink

৬৩

জেবীন's picture


পেইনের সম্মুন্দি টাইপ কেউ মনে হয় স্মপেইন!! Big smile

৬৪

শাওন৩৫০৪'s picture


আমিও এমন কিছু ভাবছিলাম, সে কোনো বিশ্বঘাতী পেইন বা পেইনের কোনো বড় কুটুম হবো!

৬৫

রাসেল আশরাফ's picture


বেশী ক্যারফা কইরেন না।

আমাদের জয়িতা ম্যাডাম এসে কিন্তু কান্না কাটি শুরু করবে?

৬৬

মেসবাহ য়াযাদ's picture


কাইলকার আড্ডা লৈয়া মানে ছবি লৈয়া রায়হান ভাই আর কাউয়ায় যা খেলা দেখাইলো... Tongue

৬৭

হাসান রায়হান's picture


আর বইলেননা ইয়াযাদ ভাই। খুব কষ্ট লাগতেছে ছবি গুলির জন্য। ভাল মত ছবিতুলার জন্য ডুয়েল সিস্টেম কেমেরা ধার করছিলাম প্রফেশনাল বন্ধুর কাছ থিকা। এমনই মন্দ কপাল মেমোরিও প্রবলেম আর ফিলিমটা তো ডুবাইলো। Puzzled

৬৮

শওকত মাসুম's picture


ব্যাপক আফসুসকা বাত

৬৯

মেসবাহ য়াযাদ's picture


যদ্দুর মনে আছে, বিদেশি ভাবী আর হক সাবের লগে আমার একটা ছবি আছিল... উদরাজীর মত কৈরা কৈতে মঞ্চায়- কোপাল কোপাল !! Wink Tongue

৭০

মাহবুব সুমন's picture


ভাবীর রান্না খাইতে মন্চায় Smile

৭১

মাহবুব সুমন's picture


আমরা যারা বউদের ভয় পাই না এবং বউ কিছু বললে চুপচাপ থাকি তাদের পক্ষে টানা ঘরে বসে থাকা আরও কঠিন।

৭২

বলদ's picture


আমরা যারা বউদের ভয় পাই না এবং বউ কিছু বললে চুপচাপ থাকি তাদের পক্ষে টানা ঘরে বসে থাকা আরও কঠিন।

এই কমেন্টখানা ভালো লাগছে Tongue

৭৩

মেসবাহ য়াযাদ's picture


শুধু এই কমেন্টটা ভাল লাগছে...? বেটা বলদ... Wink

৭৪

মাহবুব সুমন's picture


Davie Puzzled

৭৫

হাসান রায়হান's picture


আমরা যারা বউদের ভয় পাই না এবং বউ কিছু বললে চুপচাপ থাকি তাদের পক্ষে টানা ঘরে বসে থাকা ..

তাই বইলা প্রত্যেকদিন অফিসে গিয়ে বসে থাকতেও হবে! সাপ্তাহিক ছুটিও নিবেন্না? আপনার দেখাদেখি উদরাজি ভাইতো ঈদের দিনও অফিস করে। বাসার থিকা হাসপাতালই নাকি উনার কাছে ভালো লাগে। Shock

৭৬

শওকত মাসুম's picture


উদরাজীর হাসপাতালে তো নার্স আছে। আমার কী আছে? তার বাসায় চোখে শশা দেওয়া বউ আছে। আমার কী আছে। তার মগবাজারে নিয়া সালাম দেওয়ার গুরু আছে। আমার কী আছে। তার গুলনাহার আছে। আমার কী আছে??????? Cool

৭৭

মেসবাহ য়াযাদ's picture


একমত একমত দুলাভাই...

৭৮

মীর's picture


Big smile Big smile

৭৯

হাসান রায়হান's picture


হাসতে হাসতে চোখে পানি আয়া পড়ল

৮০

শাওন৩৫০৪'s picture


হাসপাতালে আবার চোখে শশা দেয় কে? Shock

৮১

শওকত মাসুম's picture


হাসপাতালে না বাসায়। তয় শশা দেওয়ার পর গোসল কে করায় তিনি সেটা বলেন নাই। Shock

৮২

সাহাদাত উদরাজী's picture


আপনাদের পাল্লায় পড়ে অবিবাহিত বিড়াল গুলো অচিরেই অন্য কোন প্রানীতে রুপান্তারিত হবে! ওদের সুখে থাকতে দিন! ওদের দেখে আমাদের দিন গুলি ভাল কাটছে।

৮৩

মেসবাহ য়াযাদ's picture


হাসপাতালে ভাল লাগবোনা ক্যান কন, এই খানে অন্তত বৌয়ের ঝাড়িতো নাই... Wink

৮৪

সাহাদাত উদরাজী's picture


আসেন ভাই, কোলাকুলি করি। শ্বশুর বাড়িতে ঈদ। চ ছ জ ঝ ঞ . ...... মার্কা কিছু ঘটে নাই!

৮৫

নাজমুল হুদা's picture


আসলের চেয়ে সুদ মজাদার ! সকলের কোলাকুলি আর চুলোচুলি খুব ভাল লাগলো ।

৮৬

আজম's picture


বেবী গুলোতো হেভী কিউট Smile দারুন লাগল।

৮৭

রশীদা আফরোজ's picture


ধুর, খানাদানার ব্যাপক বর্ণনা নাই, এটা কেমন করে চমতকার আড্ডা হলো! আমার মনেও সন্দেহ জেগেছে! শ্রদ্ধেয় মাছুম ভাই, অতি বিনয়ের সঙ্গে আপনাকে বিয়োগ (-)!

৮৮

শওকত মাসুম's picture


মাসুম, মাছুম না।

৮৯

রশীদা আফরোজ's picture


ঐ হইলো যাহা বাহান্ন তাহা তেপ্পান্ন! এককালে কইতাম বার্মা, এখন কই মায়ানমার, আগে কইতো মাছুম, এখন কয় মাসুম। যান, আপনারে আর মাছুম কমুনা, এখন থেকে আপনি আমার শখত মামা। Big smile

৯০

শওকত মাসুম's picture


নামের ক্ষেত্রে মনে হয় বায়ান্ন-তেপ্পান্ন চলে না।

৯১

রশীদা আফরোজ's picture


ঠিক আছে, মেনে নিলাম, মাসুম ভাই।

৯২

শওকত মাসুম's picture


Smile Smile Smile

৯৩

মীর's picture


Smile Smile

৯৪

জুলিয়ান সিদ্দিকী's picture


তাইলে কি এইটা ডিজিটাল চাপাবাজি পোস্ট?

৯৫

রাসেল আশরাফ's picture


ঘটনা খুবই সন্দেহজনক লাগতেছে। Stare Stare Stare Stare Stare

৯৬

রশীদা আফরোজ's picture


আমাদের কী একজনও শার্লক হোমস কিংবা বোমকেশ নাই? এই রহস্যের উদ্ঘাটন হোক।

৯৭

সাহাদাত উদরাজী's picture


আড্ডা মারার ২ দিন পার হয়ে গেলেও কেহ ছবি দিতে পারছেন না! একটা চভি (!) দেখা গেছে যদিও মনে হচ্ছে ডিজিটালি এডিটেড!

৯৮

শওকত মাসুম's picture


রবীন্দ্রনাথ বলেছেন, মাসুমের উপর বিশ্বাস হারানো পাপ Smile

৯৯

সাহাদাত উদরাজী's picture


মাসুম বইল্যাইতো আমাদের কারবার সঙ্গিন! না পারি কইতে, না পারি সইতে.।। ধোঁয়া ধোঁয়া লাগে!!!!!!!

১০০

জ্যোতি's picture


ব্যাপক পেচ্ছাপেছি। দারুণ ভালু পাইলাম। আসলে ঘটনা কি? লুকজন এত সন্দ করে কেনু?সন্দ থাকতে থাকতে কাল আড্ডাইতে হপে।তারপর আর ফটুক ঝাপসা আসপে না। এই মাসটা আড্ডানের জন্য ঠিক করলাম।আল্লাহ ভরসা।

১০১

মেসবাহ য়াযাদ's picture


Big smile Wink Tongue Applause Rolling On The Floor

১০২

রাসেল আশরাফ's picture


মেসবাহ ভাই@ আপনে এদিকে হাসতেছেন আর ঐ দিকে রায়হান ভাই আপনার সাড়ে সর্বনাশ কইরা দিসে।ফেসবুকে এক ছবি নিয়া।

১০৩

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা, ছবিখানা কি? দেখবার চাই। আমাগো ফেইসবুক নাই। এখানে ছাপায়া দেন। আমরাও মজা লই।

১০৪

জ্যোতি's picture


মেসবাহ ভাইরে ভালু জান্তাম। কিন্তু আজ রায়হান ভাই যা দেখাইলো এর পর আর তারে ভালো বলা যাবে না লু... ছাড়া।বেয়াদবি মাফ কইরেন মেসবাহ ভাই।আমাদের কুনু দুষ নাই।

১০৫

রাসেল আশরাফ's picture


মাসবাহ ভাই@এখন খাইতে গেছে।খাওয়া দাওয়া করে এসে প্রেস কনফারেন্স করবে।

কাকা@আমি যতদুর জানি আপনারও ফেসবুক আছে।খালি একটু চোখ কান খোলা রাখেন।খালি চোখে শশা দিয়ে রাখলে হবে???

১০৬

শওকত মাসুম's picture


কী হচ্ছে? নতুন পেচ্ছাপেচ্ছি মনে হচ্ছে?

১০৭

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা, আমাদের অফিস থেকে এফ বি দেখা যায় না, বাসার কম্পিউটার নষ্ট! আমি মাঝে মাঝে এফ বি তে যাই, ইয়াহু দিয়ে। ইয়াহুতে সব কিছু দেখা যায় না। নামকা ওয়াস্ত!!!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।