আইজকের ডায়লগ-কত আছে?
দুই ভাই। নাম ধরেন দবির আর ছবির। দবির বড়, ছবির ছোট। প্রশ্ন করতে পারেন, নাম দবির আর ছবির কেন? রায়হান আর টুটুল না কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারুম না। তাছাড়াও স্টাট্যাসেও মিলবে না। সিনেমায় থাকা না জীবিত বা মৃত কারো সাথে সম্পর্ক নাই-মনে করেন সেইটাই।
যাই হোক, মূল গল্পে আসি। দবির আর ছবিররা গরীব। তাদের মা একদিন মুড়ি ভাইজা মোয়া বানাইয়া দুই ভাইরে ডাইকা কইলো, যা বাজারে যা, বিক্রি কইরা আয়।
তাদের মা দবির আর ছবিররে কইলো একেকটা মোয়া ১০ পয়সা কইরা বিক্রি করতে হইবো। তারপর বড় ভাই দবিরের হাতে ১০ পয়সা দিয়া কইল, এইটা হইল পথ খরচা। রাস্তায় ক্ষুধা লাগলে কিছু কিনা খাইস।
এক ব্যাগ মোয়া নিয়া রওয়ানা দিল দুই ভাই। পথে লাগছে ক্ষিধা। দবির ছবিররে কইল-তোরে আমি ১০ পয়সা দেই তুই আমারে একটা মোয়া দে।
ছবির একটা মোয়া দিল। ১০ পয়সা এখন ছবিরের কাছে।
একটু পর ছবির কইল, ভাই, আপনারে আমি ১০ পয়সা দেই, আমারে একটা মোয়া দেন। দবির দিল একটা মোয়া।
তারা হাঁটছে। লাগছে ক্ষুধা। এবার দবির বলল, ছবির তোরে আমি ১০ পয়সা দেই, আমারে একটা মোয়া দে। ছবির দিল মোয়া, আর নিল ১০ পয়সা।
একটু পর, এবার ছবির বললো-ভাই, আমি ১০ পয়সা দেই আমারে একটা মোয়া দেও। দবির ১০ পয়সা নিয়া ছবিররে একটা মোয়া দিল।
এবার ছবিরের পালা। সেই ১০ পয়সা দবিররে দিয়া আবার একটা মোয়া নিল।
এরম এরম করতে করতে দুই ভাই যখন বাজারে পৌঁছাইলো তখন মোয়ার ব্যাগ পুরা খালি, আর হাতে ১০ পয়সা।
কাইলকের ডায়লগ ছিল কত নাই? আর আইজকের ডায়লগ-কত আছে?
১০ পয়সা?





আসতেছে টুটুল , ভাষণ দিবো। তালি দিতে রেডি হন।
সেইরাম হিসাবই দেক্তেছি
সেইরম পোস্ট
তয় এক্টা জিনিষ বুঝ্তার্ছিনা ... মোয়া দেখাইয়া গাছে তুইলা রাইতের আন্ধারে ফুট লাগানো কি ঠিক হইছে?
ওই! তুমি যে আজকাল কি বলো ভালো বুঝি না। খোলাসা করে বলো।
হুম্মম... মাসুম-কা-মোয়া
~
আমি শুনলাম দবির আর ছবির আপেল বেচঁতে গেলো।আপনে মোয়া কই পাইলেন????????
আছে কত ? ১০ পয়সা । মোয়া কিনবো না - মোয়া বেচবোও না । আমার ছিল ১০, আছে ১০, থাকবেও দশ পয়সা। বেচা-কেনা যা বরবার আপনারাই করেন ।
এল্লাইগাই প্রাইমারি, সেকেন্ডারি এই সব থুইয়া এক্কেরে কলেজে...
এইখানে মিলাদ পড়েন সবাই। সিমলারে দেখা ভালো না।
আসো সবতে মিল্যা মিলাদ পড়ি
মাগার শখত মামা কৈ ?
মিলাদে গেছে।
শখত মামা আসেন
মোনজাত ধরেন
শখত মামা, কৈ আপনে ?
চুপচাপ পড়ে গেলাম। কিছু বলার সাহস নাই। আমি অনেক ধরায় আছি এখনো।
এইটা তো চুপচাপ পড়া না! শব্দ করে হাসার গপ্পো বস!
মোয়ার গল্পে লাইক।
দশ পয়সা। ভাল লাগল।
আমার অবস্থা মাঝে মাঝে ওই দশপয়শার মতে হয়, সারা মাস ট্রেড কইরা মাস শেষে ক্যালকুলেট কইরা দেখি ফলাফল 'অশ্বিডম্ব'।
দবির আর ছবির..
কতদিন পরে নাম দু'টা শুনলাম।
দবির আর ছবির কিন্তু গাজী শামসুর রহমানের প্যাটেন্ট করা । তিনি এখন স্বর্গলোকে, কিন্তু তাঁর পুত্র আইনুন নিশাত বর্তমান । সাবধান, জাব্বার ফ্যাসাদে জড়াবেননা যেন ।
মন্তব্য করুন