ইউজার লগইন

আবার পেচ্ছাপেচ্ছি

১.
এই অংশটুকু যারা কেবল ইস্মাট ও নম্ম্র তাদের জন্য।

সবার আগে ছবিটা দেখে নেই

Picture_0.jpg

আমার মেয়ের স্কুলের সামনের দেয়াল থেকে তোলা এই বিজ্ঞাপনের ছবিটা। আপনাদের কারো ড্রাইভার লাগলে আওয়াজ দিয়েন। ইস্মাট ও নম্ম্র ড্রাইভার চাইলে এই সুযোগ হেলায় হারাইবেন না।

এই সুযোগে জানাইয়া রাখি শিক্ষিত (মাস্টার্স পাশ অর্থনীতিতে) ড্রাইভার চাইলেও আওয়াজ দিয়েন। দেওয়া যাবে Smile

২.
সুযোগ সুযোগ সুযোগ
মজা হুক্কা

একটা মেইল পেলাম আজ। মনে হয়েছিল ভাগ কাউকে না দেই। পরে ভেবে দেখলাম, আমার এই উপকারী মনটা তাতে খুশী হবে না। বরং সবাইকে জানানোই ভাল। সবাই মানে এই ধরেন, রায়হান ভাই, মেজবাহ ভাই, টুটুল, নজরুল, বাফড়া, মুক্ত, বীমা, বৃত্ত কিংবা বিলাই এই সুযোগ নিতে পারে।
প্যাচাল না পাইরা মেইলটা তুলে দেই বরং-

HELLO MY DEAREST ONE
I am Faith a loving and caring young girl fair in complexion, 5.4 tall,single never married don't have children but would like to have. and i became interested in you and decided to send you a relationship request and i hope you will admit to my request with good mind accord if so please am not often to this website you can reach me with my mailbox at {faithfred05@yahoo.com}so i can tell you more about my self and send my pictures to you as well.

আগে গেলে আগে পাইবেন ভিত্তিতে যোগাযোগ কইরা দেখতে পারেন Laughing out loud

৩.
এইবার আমার ছেলের একটা বাণী। মাত্রই ৫ বছর হলো রাইয়ানের। গতকালকের ঘটনা। তার মা কী কারণে যেন মাইর দিছে। মাইর খাওয়ার পর কিছুক্ষণ কাঁদলো, তারপর তার মার কাছে যেয়ে বলে, আম্মু, তুমি যে ছোট ছোট ফেরেসতাদের গায়ে হাত তোলো, আল্লাহ কিন্তু পছন্দ করবে না।
সাব্বাস বাবা
Picture 0011.jpg
রাইয়ান

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

নাজ's picture


রাইয়ান বাবামনি'কে অনেক আদর! Big Hug
আজ-কালকার ছেলে-মেয়ে'রা যা চালাক আর দুষ্টু হচ্ছে না! ঋহান যে আরো কি কি বলবে, আল্লাহ মালুম Sad

নাজ's picture


আর হ্যাঁ, সেই never married মেয়েটাকে টুটুলের জন্য মেইল পাঠায়া দেখেন না ভাইয়া। বেচারার কপালে আমার মত একটা married মেয়ে পরছে, ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক!

হাসান রায়হান's picture


টুটুলরে বিয়ার আগে থিকাই আপনে মেরেড!!! Cool

নাজ's picture


টুটুলের সাথে আমার বিয়ে হইছে ২৫শে ডিসেম্বর বেলা ৩টায়, মানে সে তখন জনসম্মুখে কবুল বলছে। আর আমি জনসম্মুখে কবুল বলছি ২৫শে ডিসেম্বর সকাল ৮টায়। তাইলে কি দাড়াইলো?

আহারে বেচারা টুটুল! Sad

রাসেল আশরাফ's picture


ক্যান এত দেরী?? Shock Shock

টুটুল ভাই বিয়ে বসতে রাজী ছিলো না?? Big smile Big smile

নাজ's picture


নাহ! পিছলাইতেছিলো......

হাসান রায়হান's picture


ভয়ে?

নাজ's picture


হ্যাঁ, গোটা কয়েক গার্লফ্রেন্ড এর ভয়ে!

রায়েহাত শুভ's picture


ইয়ে মানে এই ফেইথ খালাম্মা আপনারে এদ্দিনে খুঁইজা পাইছে? আমারে মনেহয় গত বছর তার পেরাইভেট মেইলআইডি দিছিলো Love Love Big smile Tongue

১০

জ্যোতি's picture


গাড়ী ই তো নাই। ইস্মাট মাস্টার্স পাস ড্রাইভারের ইন্টারভিউ নিতাম !
কি দুঃখী মেয়েপা! নাইলে কি এরাম মেইল করে! আহারে আহা।
রাইয়ান তো রক্স। বাপরে ফোইল বানাইয়া দিতাছে। অনেক আদর রাইয়ানের জন্য।

১১

মীর's picture


খুঁজে খুঁজে মেইল পাঠাইসে একদম জায়গামতো। Big smile

১২

হাসান রায়হান's picture


লুলদানি যায়গামত গেছে Wink

১৩

মাহবুব সুমন's picture


আপনিতো ছোট ছোট ফেরেশতার দলে পরেন না যদিও মাসুম ফেরেশতা Wink মাইর কি হালকা দেয় না জোড়ে ? Steve

১৪

জেবীন's picture


আজকে আমরা যখন অনেকক্ষন যাবত সিএনজি পাচ্ছিলাম না, জয়িতারে বললাম মাসুম্ভাইরে ফোন দিয়া ভাবীর ড্রাইভারটারে আসতে বলি? নইলে তো যাইতে পারুম না। জয়িতা যদিও বলছিল করতে ফোন, এমন সময় ভাঙ্গাচুরা একটা ক্যাব পেয়ে গেলাম!! তা সেই ড্রাইভার কি অভিজ্ঞতা সম্পূর্ন, ইস্মার্ট, নম্ম্র ? Tongue

hi, I am PINKE, this is my no. but u can also call me on my pribet no. .... can i be ur frnd, but i am agreed!!!
এই বইলা একই "পিঙ্কে" ৪টা নং দিয়া কয়বার যে এসএমএস দিলো!! একজনরে ফরোয়ার্ড করছিলাম ঐটা, বাট পোলাটা এগ্রিড হয় নাই পিঙ্কের লাগি! Stare

রাইয়ান তো জিনিয়াস, আপ্নে ফেইল!! Laughing out loud

১৫

নরাধম's picture


সুযোগ আমার জন্য নয় কেন? প্রবাসীরা কি দোষ করল? Smile

১৬

তানবীরা's picture


রাইয়ান তো জিনিয়াস, আপ্নে ফেইল!! লাইক ফাদার লাইক সান বোধহয় এইটারেই কয় নাকি Tongue

১৭

সুমি হোসেন's picture


রাইয়ান রক্স।

১৮

টুটুল's picture


Big smile

১৯

হাসান রায়হান's picture


রাইয়ানের ভবিষ্যত উজ্জল। এখনই বড় বোনরে খাটায় আবার ঝাড়ির উপরে রাখে। একদিন দেখলাম ওর ফুল বোনরে রাখতে দিছে। বোন অনেক্ষণ রেখে পরে ভাইয়ের ফুল দিতে গিয়ে বলে, তোমার জিনিস তুমি রাখতে পার না? রাইয়ান দেয় উল্টা ঝাড়ি, রাখতে পারনা নিছিলা কেন?

২০

লিজা's picture


রাইয়ান তো সেরকম পাকনু বাচ্চা!! দেখতেও মাশাল্লাহ কিউট ।

ব্যাটার অভিজ্ঞতা সম্পূর্ণ!! ইস্মাট!! হাহাহাহাহা

২১

মেসবাহ য়াযাদ's picture


রাইয়ানের ব্যাপারে আমি বিয়াপক আশাবাদী।
আরেট্টু বড় হৈলেই মারহাবা ইস্মাট ড্রাইভার হৈতারবো...

২২

মেসবাহ য়াযাদ's picture


আপনের মেইলের কারনে মনে পড়ছে- মাত্র কয়দিন আগে ছবির হাটের সামনে...
নাহ কমু না। একটা পোস্টই দিয়া ফালাই... হক মাওলা !

২৩

আরিশ ময়ূখ রিশাদ's picture


আম্মু, তুমি যে ছোট ছোট ফেরেসতাদের গায়ে হাত তোলো, আল্লাহ কিন্তু পছন্দ করবে না।

Big smile

২৪

কামরুল হাসান রাজন's picture


রাইয়ান তো জটিল Big smile ওর জন্য অনেক শুভকামনা Smile

২৫

মেসবাহ য়াযাদ's picture


ভাল কথা রাজন, আপনার কমেন্টস ৬৩ টা- কিন্তু কোন পোস্ট নাই !
বিষয়টা আপনার অবগতির জন্য উল্লেখ করলাম...

২৬

লীনা দিলরুবা's picture


গালে হাত দিয়ে রাইয়ান তো ব্যাপক চিন্তায় মগ্ন! মাশাল্লাহ। সুইট বেবী।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।