যা মনে আসে তাই
১.
রূপকথা দিয়ে ছোটবেলায় গল্পের বই পড়া শুরু করেছিলাম। সহস্র আরব্য রজনী সে সময়ে অনেক প্রিয় ছিল। জানতাম না, সহস্র আরব্য রজনী আদতে বড়দের বই। কিন্তু বড়দের বইটি আর পড়া হয়নি। কিন্তু এবার ছবিটা দেখলাম।
আমরা যারা আজ জনতা, সহজ সরল সাধারণ সিনেমা দেখি তাদের জন্য কঠিন কিছু নাম আছে। যেমন ধরনে, পাসোলিনি, বার্গম্যান, ফেলিনি- ইত্যাদি। এর মধ্যে পাসোলিনি নিয়ে আগ্রহ ছিল বেশি। লোকটা কবি, উপন্যাস লেখেন, আবার সিনেমাও বানান। তিনি রাজনীতি করেছেন, বুদ্ধিজীবি, সাংবাদিক। মোদ্দা কথা তিনি সব। ইতালির একজন মহাবিতর্কিত ব্যক্তি। খুন হয়েছিলেন ১৯৭৫ সালে। সেই পিয়ের পাওলো পাসোলিনির ছবি এরাবিয়ান নাইটস।

এক সময় দুর্লভ ছবির জন্য রাইফেলস-এর মুভিপ্লাস-এ যেতাম। এখন বসুন্ধরায় একটা দেকানে দুর্লভ ছবি পাওয়া যায়। ভাল কিছু আসলেই আমাকে ফোন দেয়। সেখানেই পেলাম পাসোলিনির অনেকগুলো ছবি। শুরু করেছি দেখা। দেখলাম বড়দের ছবি এরাবিয়ান নাইটস।
২.
আজ রস+আলোতে মজার একটা গল্প ছাপা হয়েছে। যারা এখনো পড়েন নাই, তাদের জন্য
যে কারণে পুরুষদের উপদেশমূলক কলাম লেখা উচিত নয়
শ্রদ্ধেয় উপদেশ ভাই,
অনেক দুঃখে এই চিঠি লিখছি, আশা করি, আপনি আমাকে সাহায্য করতে পারবেন। কদিন আগের কথা, সকালে অফিসে যাওয়ার সময় ঘরে আমার স্বামীকে রেখে যাই। সে তখন টিভি দেখছিল। যা হোক, গাড়িতে উঠলাম। মাইল খানেক যাওয়ার পরই বিগড়ে গেল গাড়িটা। কী করি, ফিরে চললাম বাসার দিকে, স্বামীর সাহায্যের আশায়। ঘরে পা রাখতেই মাথাটা ঘুরতে লাগল। বিশ্বাস করতে পারলাম না নিজের চোখকে! দেখি, আমার স্বামী সোফায় বসে দাঁত কেলিয়ে হাসছে, পাশে ঘনিষ্ঠ হয়ে বসে আছে পাশের বাসার এক মেয়ে! দুঃখে বুকটা ফেটে গেল।
আমার বয়স ৩২, স্বামীর ৩৪। আর পাশের বাড়ির ওই মেয়েটির বয়স ১৯। দশ বছর হয় আমাদের বিয়ে হয়েছে। স্বামীকে চেপে ধরতেই আমার পা ধরে বসল! বলল, গত ছয় মাস ধরে তাদের সম্পর্ক! উপদেশ ভাই, এখন আপনিই বলুন, আমি কী করতে পারি। এই বিপদ থেকে উদ্ধার করুন আমাকে!
ফৌজিয়া করিম
বনানী, ঢাকা
প্রিয় ফৌজিয়া,
গাড়ি স্টার্ট নেওয়ার পর কিছুদূর গিয়ে থেমে যেতে পারে ইঞ্জিনের বহুবিধ সমস্যার কারণে। সবার আগে আপনার গাড়ির ফুয়েল লাইন পরীক্ষা করুন। দেখুন সেখানে কোনো জায়গা ফুটো হয়েছে কি না। যদি তা ঠিক থাকে, তাহলে ভ্যাকুয়াম পাইপ ঠিক আছে কি না দেখে নিন। যদি সেটাও বহাল তবিয়তে থাকে তাহলে যাবতীয় তার পরীক্ষা করতে পারেন। যদি এদের সবগুলোই ঠিক থাকে তাহলে বুঝতে হবে ইনজেকটরে লো ডেলিভারি প্রেশারের কারণে আপনার ফুয়েল পাম্পে সমস্যা দেখা দিয়েছে।
আশা করি, আপনার সমস্যার সমাধান হবে।
উপদেশ ভাই
সকালে বউরে এটা পড়তে দিলাম। সকালের দৃশ্যটা এরকম-
আমার বউ এই লেখাটা পড়ছে। আমি তার মুখের দিতে তাকিয়ে আছি, কখন হাসবে সেই অপেক্ষায় আছি। আমার বউ লেখাটা পড়ে গম্ভীর মুখে বললো, ছেলেরা দেখো কত খারাপ
৩.
ঢাকায় কোন পত্রিকা কত চলে, তার একটা হিসাব দেই
প্রথম আলো-২১৬০০৭
কালের কন্ঠ-৪৭৬৭৮
যুগান্তর-৩৫৪৯৩
ইত্তেফাক-২৭৪৯৮
নয়া দিগন্ত-১৪৩৭১
আমার দেশ-১৭১৮৫
সমকাল-১০৯৮১
মানব জমিন-৬৭১৮
ভোরের কাগজ-৭০৩
দিনকাল-৫১১
ডেসটিনি-২৯১০
সংগ্রাম-১৭৯৩
যায় যায় দিন-৮৭১
জনকন্ঠ-১০৫০৮
ইনকিলাব-৩১২০
সংবাদ-৭৫৪
সকালের খবর-৫৯৩৫
শেয়ারবিজ-৩০৩৬
বণিকবার্তা-৯৯৫
বাংলাদেশ প্রতিদিন-১৭৯৮৩৩
আমাদের সময়-৫১৩৫০
ডেইলি স্টার-২৭০৭৮
ডেইলি সান-১১৭৭
ফিনান্সিয়াল এক্সপ্রেস-৪২৫১
নিউ এজ-৩৫১৮
ইনডিপেনডেন্ট-২৮৬৩
নিউজ টুডে-৬৫২
নিউ নেশন-২৯৮
বাংলাদেশ টুডে-১১০
এটা কেবল ঢাকার হিসাব, ২২ নভেম্বরের।
৪.
শুনেছি মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস অপেরা সিঙ্গার হিসেবে বেশ ভাল। বোদ্ধাদের মধ্যে সুনাম আছে। এবার ভিয়েনায় গিয়ে শুনলাম মনিকা ইউনূসের গান। আমি বোদ্ধা নই। অপেরার গানও আমার জন্য সহজবোধ্য কিছু না। কিন্তু দর্শকরা যেভাবে এবং যতক্ষণ ধরে তালি দিল তাতে মনো হলো তিনি বেশ ভালই গান।
৫.
অনেকদিন কবিতা পড়ি না। একটা কবিতা পড়তে মন চাচ্ছে
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন
আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল।
পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে
গেছে।
আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে
আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল।
গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে
দিচ্ছে না।
তুমি আমাকে ঝর্না শেখবার যে বইটা দিয়েছিলে
আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে
সারাদিন।
এমনকি তোমার দেওয়া পেজ-মার্কের সাদা পালকটাও
যে বইতে রেখেছিলাম, সেখানে আজ
কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে।
তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা,
সব বই আজ সূর্য, সব বই দিগন্ত …
অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা
আমার পড়াশোনা আছে কিনা জানার জন্য! তাদের আমি
কী দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি!
-প্রেমিক – জয় গোস্বামী
৬.
আজ সবাই পোস্ট দিচ্ছে। এটা দেখে আমারো লোভ হল। মাথায় কিছু ছিল না। এলোমেলো কিছু লিখলাম।
৭.
একদিন বউ আবেগঘন হয়ে বললো, যদি আরেক জন্ম হয়, কাকে চাবা?
আমি বললাম, ববিতা।
আহা! ববিতা

৮.
ভাল কথা, আজ মন্ত্রীসভায় কিছু বদল হচ্ছে। সুরঞ্জিত আর ওবায়দুল কাদের মন্ত্রী হচ্ছেন। দেখি কে কে বাদ যায়





১। মুভিটা দেখতে মন চাইতেছে।

২।ছেলেরা কত খারাপ!
৩। আমি প্রথম আলো পড়ি আর রায়হান ভাই কিনে দিলে বাংলাদেশ প্রতিদিন পড়ি।
৪।
৫।কবিতাটা জোশ।ইদানীং কবিতা পড়ি। বালিশের পাশে বেশ কিছু কবিতার বই জমেছে।
৬।আপনার পোষ্ট মানেই ভালোলাগা থাকে।
৭।ববিতান্টিরে ভালু পাই।
৮। মন্ত্রী বদলাইলেই কি আর মন্ত্রী না থাকলেই কি!
মুভিটা তো বড়দের। লেখার এই অংশটা খেয়াল করো নাই?
খেয়াল কইরাই কইলাম।
কালের কন্ঠ-৪৭৬০০৭ ?
~
"একনকি তোমার দেওয়া পেজ-মার্কের সাদা পালকটাও"
-> "এমনকি তোমার দেওয়া পেজ-মার্কের সাদা পালকটাও"
~
ঠিক করে দিছি। থেংকু
রস আলোর গল্পটা মজার
জটিল একটা কোবতে দিয়েছেন
থ্যাংকস
ববিতার কথা কওয়ার পর দাম্পত্য কলহ হয় নাইক্কা?
সেই কথা আর না কই
(
মাসুম ভাইরে অর্থমন্ত্রী বানাইলে উনি কি কি করবেন জানতে মন চায়...
~
--> আমি এখন ১৮+ , আমিও আরাবিয়ান নাইটস দেখতে চাই।
--> মেলাক্ষণ হাসলাম!!!
--> এই পরিসংখ্যানটাও বদলে গেলে বোধহয় প্রথম আলো খুশি হবে না।
--> অপেরা সং যারা গান, তারা ওয়েস্টার্ন ক্ল্যাসিকালে খুবই দক্ষ, এইটুকুন পর্যন্তই আমার জ্ঞান।
--> জয় গোস্বামী.. অসাধারণ!!
--> আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশিই ভালো।
--> আমি বাইচা থাকতে আন্নেরে ববিতার লগে বিয়া হইতে দিমু না!!!!!
--> বকবকানির পুরষ্কার!!!
ববিতা নিয়া আপনেও? ঠিকাছে, যান লাইনে খাড়ান
১- পেলে দেখে নিব।
২-
৩- আমি ভাবছিলাম 'বাংলাদেশ প্রতিদিন' জিতবে!
৪- অপেরার কথা শুনলেই টিনটিন মনে পড়ে, বিয়াঙ্কা কাস্তাফিওর!
৫- কবিতা বুঝিনা!
৬- হিঃ হিঃ আমিও লিখপো!
৭- তা, ববিতা যদি অন্য কাউকে চায়?!
৮- কিছু বললেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাপে!
বিষন্ন, পুরাই উড়াধুড়া মিয়া আপনি। অপেরাতে বিয়াঙ্কা ক্যাস্টাফিওরের কথা মনে করায় দিলেন। খুব মজা পাইলাম। খুব।
ববিতা? অন্য কাউকে? ধুর
ববিতার ছবি দেইখা পোস্টে ঢুকলাম, দেখি আপনে পরজন্মেও তারে চায়া বইসা রইছেন! মেজাজ গরম হয়া গেল!

আপনি এখনও আশায় আছেন?
রস আলো অনেক পিছনে। এই গল্পটা আমি ২০১০ এর শুরুর দিকে এবিতে পোষ্ট দিয়েছিলাম
হায় ববিতা আন্টি হায়
আজো তোমার জন্যে কতো
হৃদয় পুড়ে যায়
হায় আন্টি হায়
এই জন্যই মনে হয় রিপোস্টের দাবী উঠছে

আন্টি কারে কও বাজি?
খালাম্মারে আন্টি কই ভাইজান
ববিতা নিয়া চুদুরবুদর চইলতো না ... কৈয়া গেলাম..
লাইনে খারান মিয়া
বুইড়া ধাম,টাকলু ব্যাটারা দেখি ববিতারে নিয়ে টানাটানি করতেছে আসল কথা বলে দেই
''ববিতা নিয়া চুদুরবুদর চইলতো না ... কৈয়া গেলাম..''
এহ..আইছে আরেকজন
ববিতারে নিয়া দেখি লংকাকান্ড চলতেছে

পোষ্ট-এর কিছু অংশ মনে হয় রাইয়ান লিখছে, পুরাই যেমন খুশী তেমন সাজো অবস্থা
ববিতার একটা সিনেমাও তো আছে, মিস লংকা।
চুরি করেছে আমার মনটা, হায়রে হায় মিস লংকা
ধুর লীনাদি!! কোক খাচ্ছিলাম আর পোস্ট পড়ছিলাম এই লাইন পড়ে নাকে মুখে লেগে একাকার

আমি মাত্রই কাচ্চি বিরানী খাইলাম, অফিস খাওয়াইছে, কোক দেয় নাই
্কোক বাদে কাচ্চি খাইলেন কেমনে? গলা দিয়ে নামলো?আপনার অফিস দেখি ঘোড়া কিনতে পারছে আর চাবুক কিনতে পারে নাই।

বিরিয়ানি পানি দিয়া খায় মাইনষে?
স্বপ্নের ফেরিওয়ালার মন্তব্যে লাইক দিলাম।
এখন বলো তোমাকে অর্থমন্ত্রী করলে তুমি কি কি করবে।
ববিতাপর্বের বিস্তারিত ডিটেইলসে জানতে চাই।
অর্থমন্ত্রী আবার কী জিনিষ?
আহ্! কবিতাটা পইড়া কবিতা লিখতে ইচ্ছা করতেছে...
ভয় দেখান কেন?
সিনেমা দেখি নাই!

জয়িতা বিছানার মাথার কাছে এই কবির বইয়ের গাট্টি দেখছিলাম, এতো দারুন কবিতা জানলে নিয়া আসতাম। 

রস আলোর এই লেখার ইংরেজীটা সেই বাবা আদমের আমলে আদ্দিকালে পড়ছিলাম!
কবিতাটা খুব্বি সুন্দর! দারুন!
ববিতা তো জাফর ইকবালের, বাকি যারা যাই বলুক!
জাফর ইকবাল তো আগেই কম্পিটিশন থেকে সইরা পড়ছে
ববিতার সঙ্গে আপনের চেহারার বেশ মিল মাসুম ভাই।
মাসুম ভাই , আপনি তো তাও ববিতার টাইমটা পাইসেন।
আমার টাইমে শাবানা ছিল দাদী-নানী , তবুও কেন আমার জন্মের আগের শাবানার কথা ভেবে ভেবে ........... পরের জন্মের প্ল্যান সাজাই
আপনি দেখি এখনো সেইরাম খারাপ রয়ে গেছেন!
ববিতার 'টাকা আনা পাই' ছবিটার খোঁজ করতেছি সেই কখন থেকে, এখনো পাই নাই।
মন্তব্য করুন