দাসবিদানীয়া
শব্দটা Dasvidaniya, দাসবিদানীয়া, এটা একটা রাশিয়ান শব্দ, এর অর্থ বিদায় বা গুডবাই।

এই বিদায় মানে চিরবিদায়, আর কখনো দেখা হবে না।
It's Russian, a common way to say goodbye to someone that you will see again later. In Cyrillic it's written as До свидания.
До = until
свидание, свидания = meeting
"Until meeting," in other words "until we meet again."
I should have clarified that you wouldn't say "До свидание", but свидание is the form of the word you'd find if you looked in a dictionary. It means "meeting" or "rendezvous". To say "until meeting" as a goodbye, you change the case so it becomes "До свидания".
It should be tranliterated as da svidaniya.. the "sv" is difficult for English speakers though, so it's sometimes written as das vidaniya or as one word (dasvidaniya) to make it easier for English speakers. In the Russian Cyrillic alphabet it's written as two words.
"God" in Russian is Бог (Bog), so this isn't "go with God". "До свидания" simply means "until we meet," no religious connotations. The implication is simply that you will see (meet or encounter) the person again sometime. You can also say "До скорого" (da skorogo), literally "until soon," in other words "see you soon."
এই নামে একটা মুভিও আছে, হিন্দি। কেন জানি হঠাৎ করে ছবিটার কথা মনে পড়লো।
৩৭ বছরের অমর কাউল একজন একাউন্ট্যান্ট। হঠাৎ জানতে পারলো সে আর বাঁচবে না। স্টোমাক ক্যানসার হয়েছে, দ্বিতীয় পর্যায়ের, বাঁচবে আর মাত্র ৩ মাস।
ভেঙ্গে পড়লো না অমর। হাতে মাত্র তিন মাস সময়। প্রতিদিন সকালের টু ডু নামের নোটে প্রতিদিনকার করণীয় লিখে রাখতো, অমর এবার ৩ মাসের করণীয় লিখলো। ১০টা কাজের তালিকা।
অমর কাউলের তালিকাটা ছিল এরকম-
১. নতুন গাড়ি- (অনেক সখ ছিল একটা নতুন গাড়ি কেনার)
২. একবার বিদেশ যাওয়া
৩. নেহা (ছোটবেলার বান্ধবী, ভালবাসতো কিন্তু বলা হয়নি। একবার হলেও সেটি বলতে হবে)
৪. গিটার বাজানো শিখতে হবে
৫. বস ( নিকৃষ্টতম বসকে একটা শিক্ষা দিতে হবে)
৬. মা (মা-এর একটা ব্যবস্থা করা)
৭. রাজিব জুলকা (সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে একবার দেখা করা)
৮. ভালবাসা( প্রকৃত ভালবাসা খুঁজে পাওয়া)
৯. পত্রিকার প্রথম পাতায় নিজের ছবি ছাপানো
১০. বিবেক (ভাইয়ের সঙ্গে সম্পর্ক পুনস্থাপন)
আমিও একটা তালিকা করতে চাই, কিন্তু পারছি না।
১. অর্থনৈতিক সাংবাদিকতা নিয়ে বাংলায় একটা রেফারেন্স বই লেখা
২. বউ-বাচ্চাদের নিয়ে একবার হলেও প্যারিস যাওয়া
৩. মাকে জড়িয়ে ধরে অন্তত একবার হলেও ভালবাসি বলতে পারা
৪. নিজের জন্য বইভর্তি একটা স্টাডি রুম করা
৫. জগজিত আর বন্যার সব গান সংগ্রহে রাখা
৬. আফ্রিকান সাফারি
..................................
বাকিগুলোর কথা ভাবছি।
কে কে লিস্ট করবেন?





বালাই ষাট !

ওই লোক নাহয় মৃত্যু নিশ্চিত জেনে লিস্টি করা শুরু করছে।
আপনার সমস্যা কী ?
তবে হ্যাঁ, শখেরর লিস্টি করলে মানা নেই
আমারো কয়টা অপূর্ণ শখ ছিল.
১. ১০০ কিলো গতিতে গাড়ি সোজা চালিয়ে ট্রাকের সাথে ধাক্কা খাওয়া
২. গোটা পঞ্চাশেক লোককে এক রাতের মধ্যে ঝুলিয়ে দেওয়া
৩. মরে গিয়ে দেখতে পারা- কার কী প্রতিক্রিয়া হয়
৪. দুই চোখ বন্ধ করার আগে একবার ইউরোপ ঘুরে আসা
৫. এইটা বলা যাবেনা...
ধইরা নেন শখের লিস্ট, কোন শখ আবার জিগাইয়েন না
প্রথম কমেন্ট:) আমার মনে হয় সবারই এরকম লিস্ট থাকা উচিত।
আমার লিস্টঃ
১. চাঁদে যেতে চাই
২. একটা ফেরারী গাড়ি চাই
৩. মিশর আর আফ্রিকা যেতে চাই
৪. ২৭টা বিয়ে করতে চাই (বউরে সব সময় বলি)
৫. বাবা হারানোর পরে চাইতাম, মা বেঁচে থাকতেই আমি যাতে মারা যাই। এখন ভাবি, দুইজন একসাথে মরাই সবদিক দিয়ে ভাল। আর, মা কে ছাড়া একলা বেহেস্তেও যেতে চাই না।
~
২৭টা বিয়া করবেন? মাসের বাকি ৩ দিন কি করবেন?
বিশ্রাম বইলাতো একটা শব্দ অভিধানে আছে, নাকি ?
লাদেনের বাপে নাকি ২৬টা বিয়ে করছে, আমি তার চেয়ে একটা বেশি করতে চাইছি মাত্র
বাকিটা মেসবাহ ভাই বলে দিছে
~
এই তো, সমস্যায় ফালাইলেন! নিজেই তো জানি না, কি চাই।

তয়, আপনাগো অনেক ইচ্ছার সাথে মিল আছে। আপনার ৪ নং, মেসবাহ য়াযাদ –এর ১,২,৩ আর স্বপ্নের ফেরীওয়ালা-র ৫নং।
আমিও পুরা জানি না কি চাই
মাছুম ভাই
শখ তো সব আপ্নেরে নিয়া, এত মানুষের মধ্যে কেম্নে কই

এইখানে কমেন্ট করতে এসে এমন খুক খুক কাশি আসে কেন!
লিনা'পু, ফাকিঁবাজি দিছে, আরে কথা বলা শুরু ক্রলে এম্নে কইরা ব্রেক দেওন ঠিক না!
শখ গুলা কইয়া যান গো আফা!
জেবীন, কখা কও কেন? খুক খুক কইরা কাশবা খালি
জেবীন এরমই। চুপ কইরা ধৈর্য্য ধরে থাকতে পারে না। নিজেই কইতে থাকে, পরে যে কইতে চাইছিলো সে ভুইলা যায়।
এখন দেখি আমিও কইতাছি। ধুরো যা!
হ, এসব নিয়া সাক্ষাতে আলাপ হবে

আপনার শখ তো সব চাইলেই পূরণ হতে পারে।
নিজে কোন লিস্ট করব না।
শখ চাইলেই পূরণ হয়না, তোমার লিস্ট কই?
আমার কোন লিস্ট নেই মাসুম ভাই। যদি কখনও মনের কোন শখ পূরণ হয়, তাহলে লিখে দিয়ে যাব।
আমার একদিন আপনাদের ব্লগাড্ডায় হাজির হওয়ার একটা শখ ছিলো।
কবে আসবেন?
ম্যালা শখ আছে। কোনটা ছাইড়া যে কোনটা কমু? (!!!)
কন, শুনি
শখ আহলাদ সুখী মানুষদের বিষয়
আছে তো খালি শখই, আর কিছু কো নাই
১) একটা সিনেমা বানাইয়া সেইটা সিনেমা হলে বইসা দেখতে চাই।
২) একজন বন্ধু, যে আমার সামাজিক মর্যাদা বা ক্ষমতার দৌরাত্ম দেইখা বন্ধুত্বের ভান করবো না।
৩) প্রাগ শহরে থাকতে চাই কিছুদিন।
সিনেমা বানান, ব্যাপক উতসাহ দিলাম
তালিকা বিশাল হইবো
করেন একখান তালিকা
মারিও ভার্গাস ইয়োসা তাঁর বয়স যখন ৫০ হয় তখন পরবর্তী পাঁচ বছরের জন্য একটা পরিকল্পনার ছক আঁকেন।
১) ৫০'র দশকের লিমা-র কিহোতে ধরনের খানিকটা বয়স্ক এক লোককে নিয়ে একটা নাটক।
২) আন্দিজের একটা গ্রামে প্রাকৃতিক বিপর্যয়, নরবলি এবং রাজনৈতিক অপরাধ নিয়ে একটা উপন্যাস- গোয়েন্দা কাহিনী আর সাহিত্যিক ফ্যান্টাসির মাঝামাঝি কিছু একটা।
৩) ভিক্টর হুগো'র লা মিজারেবল-এর পরিকল্পনার উপরে একটা প্রবন্ধ।
৪) এক ব্যাবসায়ীকে নিয়ে একটা কমেডি; লন্ডনের স্যাভয় হোটেলের একটা স্যুইটে তার সাথে দেখা হয় তার স্কুল জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর। ব্যাবসায়ীটি ভেবেছিল বন্ধুটি মারা গেছে, কিন্তু উল্টো হরমোন আর সার্জারির বদৌলতে সে এখন একটি সুন্দরী মহিলায় রূপান্তরিত হয়েছে।
৫) উনিশ শতকের প্রথম তৃতীয়াংশের ফরাসি পেরুভিয়ান বিপ্লবী, তাত্ত্বিক ও নারীবাদী ফ্লোরা ত্রিস্তান এর আদর্শে একটি উপন্যাস।
একজন ব্যাক্তি যিনি একজন লেখক বটে তার পরিকল্পনায় লেখা ভিন্ন কোনো পরিকল্পনা নেই! তবে কী তিনি ভাত মাছের জীবন যাপন করেন না? না কি এসব তার চিন্তায় কোনো দাগ কাটেনা!
লেখকদের ব্যাপারস্যাপারই আলাদা
রাজ কাপুরের হিন্দি সিনেমা এক্টায় সেই আদ্দিকালে প্রথম শুঞ্ছিলাম শব্দটা।
লিষ্টি বানাবো না কোন, প্ল্যান করলে আমার কিচ্ছু হয় না!
তাও প্ল্যান করতে হয় আফা
ববিতার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার-এইটা বাদ পড়ছে
চিন্তায় ফেলায় দিলেন
চিন্তা করেন, তারপর লিস্ট বানান
সিনেমাটা দেখছিলাম মাসুম ভাই। আমার কাছে বেশ ভাল লাগছিলো দেখে, বিনয় পাঠকের অভিনয় বেশ ভাল লেগেছিলো।
) সেইটা আপনাদের দোয়ায় হইয়া গেছে
।
সেই সিনেমা দেখেই একটা লিস্ট বানাইছিলাম সেই সময় (এর মধ্যে আমার প্রেমিকাকে যেভাবেই হোক বিয়ে করা ইনক্লুড ছিলো
আরো কি কি জানি ছিলো সব মনে নাই।
আবার করি -
১. গভীর সমুদ্রের কোন এক দ্বীপে তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে ঘাসের উপর শুয়ে অনেক প্রিয় কয়েকটা গান শোনা/গাওয়া।

২. পিন্ক ফ্লয়েডের কনসার্ট দেখা (সেইটা আর সম্ভব না, যেহেতু ওয়াটার আর গিলমোর আলাদা হইয়া গেছে)
৩. খুব ছেলেবেলায় পাড়ার পুলাপানদের দেখতাম কাঠের তক্তার মধ্যে বিয়ারিং লাগিয়ে গাড়ি বানাতো একজন বসতো আরেকজন ঠেলতো, পারিবারিক অবস্থানের কারনে এই সুখটা আমার কোনদিন হয় নাই। একবার সেইরকম গাড়িতে বইসা ফাঁকা রাজপথে ড্রাইভিং করা।
৪. একটা খুব ভালমানের টেলিস্কোপ এর মালিক হওয়া।
৫. সাতার শেখা।
৬. জীবনে একবার অন্তত লম্বা চুল রাখা (সেইটা হইয়া গেছে)
৭. সাত বছর যার প্রেমে হাবুডুবু খাইছি তার সাথে ঘর বাঁধা (সেইটাও হইয়া গেছে)
৮.
৯.
১০.
এইগুলা হইতো আপাতত যা মাথায় আসছে, সিনেমার মত যদি ব্যাপারটা হইতো মানে নির্ধারিত সময়ের মধ্যে করতেই হবে তাইলে হয়তো লিস্টটা সামান্য অন্যরকম হইতো।
সাঁতার না জানলেতো হাবুডুবু খাইবাই

সেইটা প্রেমে হোক, পুকুরে হোক বা বুড়িগঙ্গার পঁচা পানিতে হোক
আমার টুডু লিষ্ট হল, ক্রম অনুসার ছাড়াই
# অন্তত তিনদিন একটানা কয়েকঘন্টা করে এক জায়গায় বাদাম বিক্রি করা। ( জীবনকে ভিন্ন রকমভাবে দেখার ছেলেমানুষী চেষ্টার মজা নেয়া)
# প্রায় পুরো রাত একটা গ্রামীন বাউল গানের আসরে কাটিয়ে দেয়া। ( অনেক আগে আমাদের শহরের পাশের কোন না কোন গ্রামে কখনও কখনও এমন আসর হত, গভীর রাতে সব শব্দ থেমে গেলে খুব ক্ষীন আওয়াজে সে আসরের শব্দ কানে আসত। সেই থেকে লোভ।
# কোন উদ্দেশ্য ছাড়া পকেটে কিছু টাকা আর আর একটা ব্যাংক কার্ড সাথে নিয়ে অন্তত পনের দিনের জন্যে অজানার উদ্দেশ্যে বেড়িয়ে পড়া দেশের মধ্যে। একেক শহরে একেক দিন একেক রকম দিনযাপন। কখনও ভাল কখনও গরীবি হালতে কাটিয়ে দেয়া। শুনতে ঘোড়ারোগ মনে হলেও এটা আমার লিষ্টে আছে।
# বই ভর্তি একটা ঘর যার দেয়াল দেখা যাবে না।
# এমন একটা জায়ঘায় গাছের ছায়ায় একটা ঘরে মাঝে মাঝে গিয়ে থাকা, যেখানে ঘুম থেকে উঠে জানালা খুলে দিলে বিছানায় শুয়েই ধানখেত মাড়িয়ে দিগন্ত রেখা দেখা যায়। কোন ইটের বিল্ডিং এর টিকিটাও নেই।
# নিজের মনের মত করে ফিল্ম বানানো, এটাকে লিষ্টে ফেলতে চাই না, এটা দশটা স্বাভাবিক কাজের মতই করতে চাই।
# গিটার বাজাতে শেখা ( সেই ছোট বেলা থেকে গিটার কিনে বসে আছি, কালে কালে কিবোর্ড , মাউথ অর্গান, ভায়েলিনও, কিছুই বাজাতে পারি না ভাল করে, তবুও মাঝে মাঝে টুংটাং করতে ভালই লাগে )
# একই কম্পাউন্ডের মধ্যে একটা ওল্ডহোম আর একটা চাইল্ডহোম করা।
আরও কিছু আছে। লিষ্টির কোন কিছুই খুব বেশী কঠিন কিছু না। তাই জানি করবই একদিন। শুধু করে ফেলার উদ্যমটা দরকার। মুভির লোকটার মত নেমে পড়া দরকার। প্রতিটা দিন জীবনের শেষ দিন, এই ভাবনা মনে থাকলে জীবনটা মজা করে কাটানো যায়। আজকেই যদি জীবনের শেষ দিন হয়, তাহলে তো আজকেই জীবনের সবচাইতে কাঙ্খিত ইচ্ছাটা পুরন করা দরকার।
পড়লাম। আমার কোনো শখটখ নাই বলে আর কিছু বললাম না!
১. ক্রিমিনাল জাস্টিস নিয়ে একটা পিএইচ,ডি, করে ফেলা।
২. পুরো ইয়োরোপ আর নিউজিল্যান্ড ঘুরে ফেলা।
৩. একটা সোনার চেইন।
৪. গ্রামোফোন/লং প্লে কিনে ফেলা আর আমার এক ফ্রেন্ডের যাবতীয় লং প্লে'র কালেকশান চুরি করে নিয়ে আসা।
৫. আব্বু-আম্মু-দিদা'র যেন বৃদ্ধ বয়েসে কোন কষ্ট না হয় তাঁর ব্যবস্থা করে ফেলা।
৬. আমি সুযোগ পেলেই সংবিধানের কয়েকটা অনুচ্ছেদে পরিবর্তন করে দিতে চাই।
৭. বাংলাদেশের প্রধান বিচারপতি হয়ে পরে দেশের "শো-পিস" নয়, এমন একজন রাষ্ট্রপতি হতে চাই।
(প্রলাপ বকতে মজা লাগে)

মেয়েকে মানুষ করতে চাই / নাতি নাতনীদের সাথে খেলতে চাই
স্বামীর সাথে বুড়ো বয়সে ফুলগাছে পানি দিতে চাই
ভাইবোনদের সাথে এভাবেই সারাজীবন মিলেমিশে থাকতে চাই
প্রচুর গল্প আছে মাথায় লিখার সুযোগ চাই
প্রচুর সিনেমা / বই দেখার পড়ার আছে সে সময় চাই
মহাকাশ ভ্রমন করতে চাই
সুস্থ অবস্থায় মারা যেতে চাই
মন্তব্য করুন